Home খবর ভারতে লঞ্চের আগেই লিক হল Redmi 12 ফোনের দাম! দেখে নিন ডিটেইলস

ভারতে লঞ্চের আগেই লিক হল Redmi 12 ফোনের দাম! দেখে নিন ডিটেইলস

Highlights

1 আগস্ট ভারতে লঞ্চ হবে Redmi 12 স্মার্টফোন। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে কোম্পানি ক্রমাগত এই ফোনটি টিজ করছে। এটি একটি লো বাজেট Redmi মোবাইল হবে, যেটা 10 হাজার টাকা দামের বাজেটে পাওয়া যাবে। তবে ভারতে এই ফোনটি লঞ্চের আগেই এর সেল প্রাইস লিক হয়েছে। এই পোস্টে আপনাদের Redmi 12 ফোনের দাম এবং স্পেসিফিকেশন সম্পর্কে জানানো হল। আরও পড়ুন: প্রকাশিত হল iQOO Z7 Pro 5G ফোনের টিজার , দেখে নিন স্পেসিফিকেশন

ভারতে Redmi 12 ফোনের দাম (লিক)

টিপস্টার অভিষেক যাদব টুইট করে জানিয়েছেন যে Redmi 12 ফোনটি ভারতে দুটি মেমরি ভেরিয়েন্টে লঞ্চ করা হবে, যার মধ্যে একটি 4GB RAM + 128GB স্টোরেজ এবং অন্যটি 6GB RAM + 128GB স্টোরেজ সাপোর্ট করবে। লিক রিপোর্ট অনুযায়ী এই স্মার্টফোনের প্রারম্ভিক দাম হবে 9,999 টাকা। এটি এই ফোনের 4 GB RAM মডেলের দাম হবে। সেই সঙ্গে ফোনটির 6GB RAM ভেরিয়েন্টটি আনুমানিক 11 হাজার টাকা দামে লঞ্চ হতে পারে।

Redmi 12 ভারত লঞ্চ

Redmi 12 এর লঞ্চ ইভেন্টটি 1 আগস্ট দুপুর 12টায় শুরু হবে। এই দিনে Redmi 12 এর সাথে Redmi Watch 3 Active এবং Xiaomi Smart TV X সিরিজও ভারতে লঞ্চ হবে। এই ইভেন্টটি অনলাইন প্ল্যাটফর্মে সম্প্রচার করা হবে যা কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট এবং YouTube চ্যানেল সহ Xiaomi Redmi-এর সমস্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে লাইভ স্ট্রিম করা হবে। আরও পড়ুন: একাধিক ট্র‍্যাকিং ফিচার সহ লঞ্চ হল Noise এর নতুন Luna Smart Ring, দেখে নিন ডিটেইলস

Redmi 12 ফোনের স্পেসিফিকেশন (আন্তর্জাতিক)

ডিসপ্লে- আন্তর্জাতিক মার্কেটে এই ফোনটি 1080 x 2400 পিক্সেল রেজলিউশন সহ একটি 6.79-ইঞ্চি Full HD+ স্ক্রিন সহ লঞ্চ করা হয়েছে। এই স্ক্রিনটি LCD প্যানেলে নির্মিত এবং 90Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে।

ক্যামেরা– ফটোগ্রাফির জন্য এই ফোনে F/1.8 অ্যাপারচার যুক্ত একটি 50-মেগাপিক্সেল প্রাইমারি রেয়ার ক্যামেরা সেন্সর রয়েছে, যা 8 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল এবং 2 মেগাপিক্সেল ম্যাক্রো লেন্সের সাথে কাজ করে। এর ফ্রন্ট প্যানেলে একটি 8 মেগাপিক্সেল সেলফি সেন্সর রয়েছে।

প্রসেসর- এই ফোনটি Android 12 বেসড MIUI 14 এ রান করে। কোম্পানি এই ফোনে MediaTek helio G88 প্রসেসর দিয়েছে। 12 ন্যানোমিটার ফ্যাব্রিকেশনে নির্মিত এই প্রসেসরটি কম রেঞ্জে গেমিংয়ের জন্য বেশ ভাল বলে মনে করা হয়। এর সাথে Mali-G52 2EEMC 2 GPU দেওয়া হয়েছে।

মেমরি– আন্তর্জাতিক মার্কেটে Redmi 12 ফোনটি 4GB RAM এর সাথে 128GB মেমরি, 8GB RAM এর সাথে 128GB মেমরি এবং 12GB RAM এর সাথে 256GB মেমরির সাপোর্ট করে। এই ফোনে মাইক্রোএসডি কার্ডের সাপোর্টও রয়েছে, যার সাহায্যে মেমরি আরও বাড়ানো যাবে।

ব্যাটারি– পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে একটি 5,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে যা 18W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। বেসিক কানেক্টিভিটির জন্য Redmi 12 ফোনে 4G LTE সহ ডুয়াল ব্যান্ড ওয়াইফাই, ব্লুটুথ, GPS এবং USB Type-C পোর্ট রয়েছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন