খুব তাড়াতাড়ি রেডমি এবং পোকো বাজারে তাদের নতুন স্মার্টফোন লঞ্চ করতে চলেছে। এই ফোনগুলি Redmi 15C এবং Poco C85 নামে পেশ করা হতে পারে। সম্প্রতি এনবিটিসি সার্টিফিকেশন সাইটে ফোনগুলি লিস্টেড হয়েছে, তাই এগুলি শীঘ্রই লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে। এই লিস্টিঙের মাধ্যমে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানা গেছে। জানিয়ে রাখি আসন্ন C85 ফোনটি 15C ফোনের রিব্র্যান্ড হতে পারে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক সম্প্রতি প্রকাশ্যে আসা লিস্টিং ডিটেইলস সম্পর্কে।
Redmi 15C, Poco C85 NBTC এর লিস্টিং
- এক্সপার্টপিকের বক্তব্য অনুযায়ী থাইল্যান্ডের NBTC সার্টিফিকেশন সাইটে Redmi 15C এবং Poco C85 ফোনদুটি দেখা গেছে।
- জানিয়ে রাখি থাইল্যান্ডের জন্য Redmi 15C ফোনটি 25078RA3EA মডেল নাম্বার সহ এবং C85 ফোনটি 25078PC3EG মডেল নাম্বার সহ লিস্টেড হয়েছে।
- লিস্টিঙের মাধ্যমে জানা গেছে ফোনদুটিতেই LTE সাপোর্ট করবে, অর্থাৎ এতে 5G কানেক্টিভিটি থাকবে না।
- সিঙ্গাপুরের IMDA সার্টিফিকেশন সাইটে 25078RA3EY মডেল নাম্বার সহ Redmi ফোনটি দেখা গিয়েছিল। তবে একই মডেল নাম্বার থেকে বোঝা যাচ্ছে সিঙ্গাপুরের বাজারে Redmi 15C নামে পেশ করা হতে পারে।
- সম্প্রতি XiaomiTime এর রিপোর্টের মাধ্যমে প্রকাশ্যে আসা তথ্য অনুযায়ী 25078RA3EL এবং 25078RA3EE মডেল নাম্বার দুটি Redmi 15C ফোনের হতে চলেছে।
- একই পাবলিকেশনের বক্তব্য অনুযায়ী Poco C85 ফোনের 25078PC3EE মডেল নাম্বার হবে। আগেই ইউরোপে EEC সার্টিফিকেশন সাইটে 25078PC3EG ভেরিয়েন্ট দেখা গিয়েছিল।
Redmi 15C , Poco C85 এর সম্ভাব্য স্পেসিফিকেশন
- FCC ডেটাবেসে Redmi 15C ফোনটি 25078RA3EL মডেল নাম্বার সহ লিস্টেড হয়েছিল।
- FCC লিস্টিঙের মাধ্যমে জানা গিয়েছিল Redmi 15C ফোনটিতে ওয়াটারড্রপ নচ সহ 6.9 ইঞ্চির LCD HD+ ডিসপ্লে দেওয়া হতে পারে।
- ফোনটিতে 6,000mAh ব্যাটারি দেওয়া হতে পারে। এই ব্যাটারি চার্জ করার জন্য 33W চার্জিং সাপোর্ট করতে পারে।
- এই ফোনটি HyperOS 2.2 এবং Android 15 সহ কাজ করতে পারে।
জানিয়ে রাখি এখনও পর্যন্ত Redmi 15C এবং Poco C85 ফোনের সম্পর্কে বেশি কিছু জানা যায়নি। তবে এই মডেল নাম্বারে “2507” নাম্বার থাকার জন্য, এটি এই মাসের শেষের দিকে লঞ্চ করা হতে পারে বলে আভাস পাওয়া যাচ্ছে।









