Home খবর আজ থেকে সেল হচ্ছে 6,000mAh ব্যাটারি, 12GB পর্যন্ত RAM ও 50MP AI ক্যামেরা সহ Redmi 17C 5G স্মার্টফোন

আজ থেকে সেল হচ্ছে 6,000mAh ব্যাটারি, 12GB পর্যন্ত RAM ও 50MP AI ক্যামেরা সহ Redmi 17C 5G স্মার্টফোন

ভারতের বাজারে Xiaomi এর সাব-ব্র্যান্ড Redmi তাদের REDMI 17C 5G স্মার্টফোনের সেল শুরু হয়েছে। এই ফোনে 6.9 ইঞ্চির 120Hz AdaptiveSync ডিসপ্লে, 6,000mAh ব্যাটারি, 33W ফাস্ট চার্জিং এবং MediaTek Dimensity 6300 প্রসেসর দেওয়া হয়েছে। সবচেয়ে বড় বিশেষত্ব হল ফোনটির প্রাথমিক দাম 20,999 টাকা রাখা হয়েছে। এই কম দামের ফোনটি ইউজারদের কাছে ভালো বিকল্প হয়ে উঠতে পারে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক REDMI 17C 5G স্মার্টফোনের দাম, স্পেসিফিকেশন ডিটেইলস সম্পর্কে।

Redmi 17C 5G ফোনের দাম

ভারতের বাজারে Redmi 17C 5G ফোনটি RAM এবং স্টোরেজ অপশনে সেল করা হচ্ছে। এই ফোনের 4GB + 128GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম মাত্র 20,999 টাকা এবং 6GB + 128GB স্টোরেজ অপশনের দাম 22,999 টাকা রাখা হয়েছে। আজ থেকে ফোনটির সেল শুরু হয়েছে। mi.com, Amazon.in এবং Xiaomi Retail এর মাধ্যমে ফোনটি কেনা যাবে। ইউজাররা আলাদা-আলাদা প্ল্যাটফর্মের মাধ্যমে এক্সচেঞ্জ এবং ব্যাঙ্ক অফার উপভোগ করতে পারবেন। এরপর ফোনটি অনেকটাই কম দামে সেল করা হতে পারে।

Redmi 17C 5G ফোনের স্পেসিফিকেশন

Redmi 17C 5G ফোনে 6.9 ইঞ্চির ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিন 120Hz পর্যন্ত AdaptiveSync রিফ্রেশ রেট আউটপুট পাওয়া যাবে। ফলে স্মুথ স্ক্রলিং, ভিডিও স্ট্রিমিং এবং ব্রাউজিং উপভোগ করা যাবে। ফোনটির স্ক্রিন TUV Rheinland এর Low Blue Light, Flicker Free এবং Circadian Friendly সার্টিফিকেশন সহ লঞ্চ করা হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী দীর্ঘ সময় পর্যন্ত ফোনটি ব্যাবহার করলেও চোখের ওপর খুব একটা প্রভাব পড়বে না।

প্রসেসিঙের জন্য ফোনটিতে MediaTek Dimensity 6300 প্রসেসর দেওয়া হয়েছে। ফোনটির Memory Extension ফিচারের মাধ্যমে 12GB পর্যন্ত RAM উপভোগ করা যাবে। Redmi 17C 5G ফোনটি অ্যান্ড্রয়েড 16 বেস্ড Xiaomi HyperOS 3 সহ কাজ করে। এতে Google Gemini, Circle to Search ও Xiaomi Interconnectivity এর মতো ফিচার রয়েছে।

ফটোগ্রাফির জন্য Redmi 17C 5G ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এই সেটআপে এলইডি ফ্ল্যাশ সহ এফ/1.8 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 50MP প্রাইমারি ক্যামেরা এবং সেকেন্ডারি এআই লেন্স দেওয়া হয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য Redmi 17C 5G ফোনটিতে এফ/2.0 অ্যাপার্চারযুক্ত 8MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।

পাওয়ার ব্যাকআপের জন্য Redmi 17C 5G স্মার্টফোনে 6000mAh বড় ব্যাটারি দেওয়া হয়েছে এবং চার্জিঙের জন্য ফোনটিতে 33W চার্জিং ফিচার সাপোর্ট করে। এছাড়া ফোনে স্মার্ট চার্জিং ইঞ্জিন দেওয়া হয়েছে, ফলে ফাস্ট চার্জিং এক্সপেরিয়েন্স এবং দীর্ঘমেয়াদী ব্যাটারি লাইফ পাওয়া যাবে। Xiaomi এর ইন্টারনাল টেস্ট অনুযায়ী ব্যাটারি 1,000 ফুল চার্জ সাইকেলের পরও 80 শতাংশ বা এর চেয়ে বেশি ব্যাটারি লাইফ বজায় থাকবে।

জল ও ধুলো থেকে ফোনটিকে সুরক্ষিত রাখার জন্য Redmi 17C 5G ফোনে IP64 রেটিং রয়েছে। ফোনটিতে Wet Touch Technology 2.0 ফিচার দেওয়া হয়েছে, ফলে ভেজা হাত্তেও ফোনটি ব্যাবহার করা যাবে। এছাড়া ফোনে 3.5mm হেডফোন জ্যাক রয়েছে। ফোনটিতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং 200 শতাংশ ভলিউম বুস্ট ফিচার যোগ করা হয়েছে।