Home খবর শীঘ্রই ভারতের মার্কেটে আসছে Xiaomi এর লো বাজেট স্মার্টফোন Redmi A2, জেনে নিন দাম এবং স্পেসিফিকেশন

শীঘ্রই ভারতের মার্কেটে আসছে Xiaomi এর লো বাজেট স্মার্টফোন Redmi A2, জেনে নিন দাম এবং স্পেসিফিকেশন

Highlights

Redmi ভারতের মার্কেটে তাদের এন্ট্রি-লেভেল Redmi A2 সিরিজ আনতে চলেছে। কোম্পানি অফিসিয়ালি জানিয়েছে যে A2 সিরিজটি ভারতে 19 মে লঞ্চ হবে। ভারতের আগে এই সিরিজের Redmi A2 এবং Redmi A2+ বাজেট ফোনগুলি ইউরোপের মার্কেটে লঞ্চ হয়েছে। তাই আশা করা হচ্ছে যে এই ফোন দুটি ভারতেও আনা হবে। এই পোস্টে আপনাদের এই ফোন দুটির সম্ভাব্য ভারতীয় দাম এবং স্পেসিফিকেশন সম্পর্কে জানানো হল। আরও পড়ুন: 80W ফাস্ট চার্জিং সহ সার্টিফিকেশন সাইটে তালিকাভুক্ত Vivo এর নতুন ফোন, জেনে নিন স্পেসিফিকেশন

Redmi A2 সিরিজের দাম (সম্ভাব্য)

ফোনটি যেদিন লঞ্চ হবে সেদিনই Xiaomi এর তরফে Redmi A2 সিরিজের দাম জানা যাবে।এটি একটি এন্ট্রি লেভেল স্মার্টফোন সিরিজ হওয়ায় আমরা আশা করতে পারি যে এর দাম 10,000 টাকার কম হতে চলেছে। এছাড়াও এই স্মার্টফোনটি Xiaomi এর অফিসিয়াল ওয়েবসাইটে তালিকাভুক্ত করা হয়েছে।

Redmi A2 এবং Redmi A2+ ফোনের স্পেসিফিকেশন

কোম্পানি Redmi A2 এর জন্য Giveaway প্রতিযোগিতা শুরু করেছে

Redmi India তাদের অফিসিয়াল টুইটার হ্যান্ডেল থেকে টুইট করে একটি Giveaway প্রতিযোগিতার ঘোষণা করেছে। এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য, ইউজারদের কোম্পানির সাইটে যেতে হবে এবং Notify Me তে ক্লিক করতে হবে এবং নীচের পাজলের একটি স্ক্রিনশট নিয়ে টুইটারে #RedmiA2 #DeshKaSmartphone, @RedmiIndia-এর সাথে শেয়ার করতে হবে। আরও পড়ুন: বিহার-ঝাড়খণ্ডে ব্লক হল 2 লক্ষেরও বেশি সিম কার্ড! জেনে নিন কারণ

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন