বিহার-ঝাড়খণ্ডে ব্লক হল 2 লক্ষেরও বেশি সিম কার্ড! জেনে নিন কারণ

Highlights

  • DoT 2.25 লক্ষেরও বেশি সিম কার্ড ডিএক্টিভেট করেছে৷
  • এই সিমগুলি জাল কাগজপত্র ব্যবহার করে কেনা হয়েছিল।
  • 517 পয়েন্ট অফ সেলস (POS) ও ব্লকলিস্ট করা হয়েছে।

জামতারা ওয়েব সিরিজের নাম তো আপনারা নিশ্চয়ই শুনেছেন। যেখানে দেখানো হয়েছিল যে মানুষ কীভাবে জাল ডকুমেন্ট দেখিয়ে মোবাইল সিম কার্ড কেনে এবং তার সাহায্যে অনলাইন ফ্রড এবং স্ক্যাম করে থাকে। এই ধরনের লোকদের খারাপ উদ্দেশ্য আটকানোর জন্য টেলিকমিউনিকেশন বিভাগ (DoT) বিহার এবং ঝাড়খণ্ড রাজ্যে 2.25 লক্ষেরও বেশি সিম কার্ড ব্লক অর্থাৎ ডিএক্টিভেট করেছে। আরও পড়ুন: বিশেষ প্ল্যান নিয়ে হাজির Vi, প্রতিদিন পাবেন 2GB ডেটা এবং আনলিমিটেড কলিং এর সুবিধা

কেন সিম কার্ড ব্লক করা হচ্ছে?

ভারত সরকারের টেলিকম বিভাগের মতে এই রাজ্যের অনেক সার্কেলে জাল সিম কার্ড এক্টিভ ছিল। এই মোবাইল সিমগুলির বেশিরভাগই এমন লোকেদের আধার কার্ড এবং অন্যান্য পরিচয়পত্রের ভিত্তিতে জারি করা হয়েছিল, যারা নিজেরাই এই সম্পর্কে অবগত ছিলেন না। ভুল এবং জাল পরিচয় দেখানো সত্ত্বেও এই সিমগুলি সক্রিয় করা হয়েছিল, যার সংখ্যা আনুমানিক 2.25 লাখেরও বেশি। এবার সরকারের তরফে বড় পদক্ষেপ নিয়ে বিহার ও ঝাড়খণ্ডে এই ধরনের মোবাইল সিম কার্ড গুলি নিষ্ক্রিয় করা হয়েছে।

যারা সিম দিয়েছে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হয়েছে

DoT এর তরফে বিহার এবং ঝাড়খণ্ডে 2.25 লক্ষ মোবাইল সিম নিষ্ক্রিয় করা হয়েছে, পাশাপাশি সেইসব গ্যাং গুলিকেও খুঁজে বের করা হচ্ছে যারা জাল নথিতে সিম ইস্যু করছে। রিপোর্ট অনুযায়ী এই সার্কেলে 517 পয়েন্ট অফ সেলস (POS) পাওয়া গেছে যারা বেআইনি ভাবে সিম কার্ড বিক্রি করছে। আরও পড়ুন: মাত্র 9,799 টাকার প্রারম্ভিক দামে লঞ্চ হল Infinix Android TV টিভি, জেনে নিন ফিচার

সংবাদ সংস্থা PTI এর মতে, টেলিকম বিভাগ এই POS-এর ডিটেইলস টেলিকম সংস্থাগুলির সাথে শেয়ার করেছে এবং তাদের ব্ল্যাকলিস্ট করার নির্দেশ দিয়েছে। সরকার সমস্ত টেলিকম অপারেটরদের কঠোর নির্দেশ দিয়েছে যাতে জাল পরিচয়পত্র এবং জাল ডকুমেন্টে কাউকে সিম কার্ড না দেওয়া হয়।

সিম ফ্রডের কারণে সাইবার ক্রাইমের বিরুদ্ধে সরকারের কঠোর পদক্ষেপ

রিপোর্ট অনুযায়ী DoT সারা দেশে 87 কোটিরও বেশি গ্রাহকের ফেস আইডেন্টিফিকেশন করছে এবং সাইবার ক্রাইম আটকানোর জন্য বিভিন্ন রাজ্যের ফিল্ড ইউনিটের সাথে তাদের ডিটেইলস শেয়ার করছে। এই পুরো প্রসেসে ডিপার্টমেন্ট অফ টেলিকম রাজ্য পুলিশের সাথে একজোট হয়ে কাজ করছে যাতে সিম জালিয়াতির বিষয়টি আটকানো যায়। আরও পড়ুন: BIS ওয়েবসাইটে তালিকাভুক্ত OPPO Reno 10 Pro এবং Reno 10 Pro+ ফোন, জেনে নিন স্পেসিফিকেশন

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here