Home খবর ব্লুটুথ এসআইজি সাইটে লিস্টেড হল Redmi A3 Pro স্মার্টফোন, জেনে নিন বিস্তারিত

ব্লুটুথ এসআইজি সাইটে লিস্টেড হল Redmi A3 Pro স্মার্টফোন, জেনে নিন বিস্তারিত

গত সপ্তাহে শাওমির সাব ব্র্যান্ড রেডমি কেনিয়াতে তাদের নতুন বাজেট Redmi A3 Pro স্মার্টফোন লঞ্চ করেছিল। এবার শীঘ্রই A3 Pro ফোনটি অন্যান্য বাজারেও লঞ্চ করা হতে পারে বলে আশা করা হচ্ছে, কারণ Bluetooth SIG ওয়েবসাইটে ফোনটি লিস্টেড হয়েছে। জানিয়ে রাখি লঞ্চ হওয়া Redmi A3 Pro ফোনটি Redmi 14C ফোনের রিব্র্যান্ড ভার্সন বলে মনে করা হচ্ছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক লিস্টিং ডিটেইলস সম্পর্কে।

Redmi A3 Pro এর ব্লুটুথ SIG সার্টিফিকেশন

Xiaomi পক্ষ থেকে এখনও পর্যন্ত Redmi A3 Pro ফোনটির গ্লোবাল লঞ্চ সম্পর্কে জানানো হয়নি। যেহেতু আমরা এই ফোনের স্পেসিফিকেশন সম্পর্কে আগে থেকেই জানি, তাই আমরা এই পোস্টের মাধ্যমে এর সম্ভাব্য স্পেসিফিকেশন সম্পর্কে জানাব।

Redmi A3 Pro এর স্পেসিফিকেশন

কেনিয়াতে Redmi A3 Pro ফোনটির সিঙ্গেল 4GB RAM + 128GB স্টোরেজ অপশনের দাম KES 12,499 (অর্থাৎ প্রায় 8,061 টাকা) রাখা হয়েছে। এই স্মার্টফোনটি ব্লু এবং ব্ল্যাক কালার অপশনে লঞ্চ করা হয়েছিল। আগেই জানানো হয়েছে Redmi A3 Pro ফোনটিতে Redmi 14C ফোনের মতো একইরকম স্পেসিফিকেশন রয়েছে। এটি কেনিয়া বাজারেও সেল করা হচ্ছে।