Xiaomi কিছু দিন আগেই তাদের বাজেট ক্যাটাগরির A-সিরিজের Redmi A3 স্মার্টফোন পেশ করাছিল। এবার কোম্পানি শীঘ্রই বাজারে এ-সিরিজের Redmi A3X স্মার্টফোন লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে। কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত এই ফোনটি সম্পর্কে অফিসিয়ালি কিছু জানানো হয়নি। এই ফোনটিকে BIS সাইটে স্পট করা হয়েছে। Gizmochina এর রিপোর্ট অনুযায়ী ডিভাইসটি এই মাসে লঞ্চ করা হতে পারে। এই ফোনটিকে গ্লোবাল মার্কেট সহ ভারতেও পেশ করা হতে পারে।
BIS এ লিস্টেড হল Redmi A3x ফোনের ভারতীয় ভেরিয়েন্ট
MySmartPrice এর রিপোর্ট অনুযায়ী আপকামিং Redmi স্মার্টফোনটিকে BIS সাইটে 24048RN6C মডেল নাম্বার সহ লিস্টেড করা হয়েছে। এছাড়া ডিভাইসটি Singapore’s Infocomm Media Development Authority (IMDA) এবং Russia’s Eurasian Economic Commission (EEC) সাইটে 24048RN6CG মডেল নাম্বার সহ লিস্টেড করা হয়েছে।
এপ্রিল মাসে লঞ্চ হতে পারে Redmi A3x
চাইনিজ ব্র্যান্ড শীঘ্রই Redmi A3x ফোনটি সম্পর্কে ঘোষণা করতে পারে। রিপোর্ট অনুযায়ী ফোনটি এই মাসে অর্থাৎ এপ্রিলে লঞ্চ করা হতে পারে। জানিয়ে রাখি Redmi A3 স্মার্টফোনটির স্পেসিফিকেশন Redmi A2 ফোনের মতোই ছিল। যে সব ইউজাররা শুধুমাত্র কল, টেক্সট এবং ইন্টারনেট ব্যবহার করেন এই ফোনটি তাদের জন্য। জানিয়ে রাখি Redmi A সিরিজ একটি হাই পারফর্মেন্স স্মার্টফোন সিরিজ নয়। এই সিরিজটি প্রতিদিনের ব্যবহারের উপযোগী করে তৈরি করা হয়েছে।
রিপোর্ট অনুযায়ী Redmi A3x ফোনটির দুটি মডেল নাম্বার যথাক্রমে 24048RN6CG” এবং “24048RN6CI”। মডেল নাম্বারের শুরুতে “2404” নাম্বারটি এপ্রিল 2024 এর আভাস দিচ্ছে। ফলে এই স্মার্টফোনটি এপ্রিল মাসে পেশ করা হবে বলে মনে করা হচ্ছে। এছাড়াও মডেল নাম্বারের শেষের “জি” এবং “আই” অক্ষর থেকে ডিভাইসটি সেল করার মার্কেট সম্পর্কে জানা যায়। Redmi A3x স্মার্টফোনটি অফিসিয়ালি গ্লোবাল এবং ভারতীয় বাজারে সেল করা হবে। Redmi A3x ফোনটির ফিচার সম্পর্কে কিছু জানা যায়নি, কিন্তু উপরোক্ত ডিটেইলস অনুযায়ী এই ফোনটি Redmi A3 ফোনের ফিচারের মতোই হবে বলে আশা করা হচ্ছে।
Redmi A3 এর স্পেসিফিকেশন
- ডিসপ্লে: এই ফোনে 6.71-ইঞ্চির HD+ IPS LCD ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিনে 1650 x 720 পিক্সেল রেজোলিউশন, 90Hz রিফ্রেশরেট এবং কর্নিং গোরিলা গ্লাস 3 এর প্রোটেকশন রয়েছে।
- প্রসেসর: এতে 2.2GHz ক্লক স্পীডযুক্ত এবং 12nm প্রসেসে তৈরি মিডিয়াটেক হেলিও G36 অক্টাকোর প্রসেসর যোগ করা হয়েছে এবং গ্রাফিক্সের জন্য এই ফোনে IMG PowerVR GE8320 @ 680MHz GPU দেওয়া হয়েছে।
- স্টোরেজ: এই ফোনে 3GB / 4GB /6GB LPDDR4X RAM এবং 64GB / 128GB eMMC 5.1 ইন্টারনাল স্টোরেজ রয়েছে। এছাড়াও মাইক্রো এসডি কার্ড ব্যাবহার করে ফোনটির স্টোরেজ 1TB পর্যন্ত বাড়ানো যায়।
- ওএস: এই ডুয়েল সিম ফোনটি কোম্পানি Android 13 গো এডিশনের সঙ্গে পেশ করেছে।
- ক্যামেরা: ফটোগ্রাফির জন্য এই ফোনে এলইডি ফ্ল্যাশ সহ এফ/2.0 অ্যাপার্চারযুক্ত 8MP প্রাইমারি ক্যামেরা সেন্সর এবং একটি সেকেন্ডারি এআই লেন্স যোগ করা হয়েছে। সেলফির জন্য এতে 5MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।
- কানেক্টিভিটি: কানেক্টিভিটি ফিচার হিসাবে এই ফোনে ডুয়েল 4G VoLTE, ওয়াইফাই 802.11 V/G/N, ব্লুটুথ 5.0, জিপিএস+গ্লোনাস এবং ইউএসবি টাইপ সি পোর্ট আছে।
- ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 10W চার্জিং সাপোর্টেড 5000mAh ব্যাটারি যোগ করা হয়েছে।
- অন্যান্য: এই ফএ 3.5 এমএম অডিও জ্যাক, এফএম রেডিও এবং সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে।
