ইতিমধ্যে ভারতের বাজারে Redmi A7 Pro 5G ফোনটির সেল শুরু হয়ে গেছে। 12,499 টাকা প্রাথমিক দামের এই 5G ফোনে 6300mAh ব্যাটারি এবং 32MP ক্যামেরা রয়েছে। অপরদিকে কোম্পানির পক্ষ থেকে গ্লোবাল মার্কেটে এই সিরিজেরই Redmi A7 4G ফোনটি পেশ করা হয়েছে। সস্তায় বড় ব্যাটারি সহ এই ফোনটি আপাতত নেপালে লঞ্চ করা হয়েছে। এই ফোনটির দাম এবং স্পেসিফিকেশন সম্পর্কে নিচে বিস্তারিত আলোচনা করা হল।
Redmi A7 4G ফোনটি 15,999 NPR দামে লঞ্চ করা হয়েছে। ভারতীয় কারেন্সি অনুযায়ী এই দাম প্রায় 9,999 টাকার কাছাকাছি। নেপালের মার্কেটে এই ফোনটি 3GB RAM এবং 64GB Storage সহ সিঙ্গেল ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। নেপালে এই ফোনটি Black, Blue এবং Purple কালার অপশনে সেল করা হবে। জানিয়ে রাখি এই ফোনটির রেয়ার লুক অনেকটা ভারতে লঞ্চ হওয়া Redmi A7 Pro 5G ফোনটির মতোই।
Redmi A7 4G ফোনে Unisoc T7250 প্রসেসর দেওয়া হয়েছে। এই ফোনে 6.88 ইঞ্চির এইচডি ডিসপ্লে যোগ করা হয়েছে। LCD প্যানেল দিয়ে তৈরি এই ওয়াটার ড্রপ নচ স্ক্রিনে সুন্দর স্ক্রলিঙের জন্য 120Hz রিফ্রেশ রেট রয়েছে। এর সঙ্গে এই স্ক্রিন 450nits ব্রাইটনেস দিতে সক্ষম। এই ডিসপ্লেতে DC ডিমিং টেকনোলজি দেওয়া হয়েছে, ফলে চোখের ক্ষতি কম হবে।
Redmi A7 4G ফোনে Extended RAM টেকনোলজি যোগ করা হয়েছে। এই ফোনে 3GB Physical RAM এবং 3GB Virtual RAM জুড়ে মোট 6GB RAM এর পারফরমেন্স উপভোগ করা যাবে। পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 5200mAh ব্যাটারি রয়েছে। এই ফোনটির ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 15W ফাস্ট চার্জিং ফিচার দেওয়া হয়েছে। এছাড়াও এই ফোনে 3.5mm অডিও জ্যাক যোগ করা হয়েছে।
ফটোগ্রাফির জন্য Redmi A7 4G ফোনে LED ফ্ল্যাশের সঙ্গে 13MP রেয়ার ক্যামেরা রয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনে 8MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। ফোন আনলক ও সিকিউরিটির জন্য এই ফোনটির সাইড প্যানেলে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এম্বেডেড পাওয়ার বাটন যোগ করা হয়েছে।
কোম্পানির এই সিরিজেরই Redmi A7 Pro 5G ফোনটির 4GB + 64GB মডেলের দাম 12,499 টাকা এবং 4GB + 128GB মডেলের দাম 13,499 টাকা রাখা হয়েছে। এই ফোনটি Android 16 অপারেটিং সিস্টেম বেস্ড HyperOS 3 কাস্টম স্কিনে কাজ করে। প্রসেসিঙের জন্য এই ফোনে Unisoc T8300 প্রসেসর দেওয়া হয়েছে। Virtual RAM এর দৌলতে এই ফোনে 8GB RAM (4GB+4GB) এর পারফরমেন্স উপভোগ করা যাবে। এই ফোনে 120Hz রিফ্রেশ রেটযুক্ত 6.9 ইঞ্চির এইচডি+ ডিসপ্লে যোগ করা হয়েছে।
পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 15W ফাস্ট চার্জিং ফিচার সাপোর্টেড 6300mAh ব্যাটারি রয়েছে, যা 7.5W রিভার্স চার্জিং সাপোর্ট করে। ফোনটির ব্যাক প্যানেলে 13MP AI ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ এবং ফ্রন্ট প্যানেলে 8MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। জলের ছিটা ও ধূলো থেকে সুরক্ষার জন্য এতে IP52 রেটিং যোগ করা হয়েছে। এছাড়াও এই ফোনে Google Gemini এবং Circle To Search এর মতো AI ফিচার রয়েছে।
