Home খবর মাত্র 9 হাজার টাকা দামে লঞ্চ হল 6000mAh ব্যাটারি সহ Redmi A7 Pro, দেখুন স্পেসিফিকেশন

মাত্র 9 হাজার টাকা দামে লঞ্চ হল 6000mAh ব্যাটারি সহ Redmi A7 Pro, দেখুন স্পেসিফিকেশন

শাওমির সাব ব্র্যান্ড রেডমি তাদের একটি নতুন লো বাজেট স্মার্টফোন লঞ্চ করেছে। কোম্পানির পক্ষ থেকে এই ফোনটি Redmi A7 Pro নামে পেশ করা হয়েছে। আপাতত এই ফোনটি ইন্দোনেশিয়ার মার্কেটে লঞ্চ করা হয়েছে এবং অদূর ভবিষ্যতে অন্যান্য মার্কেটেও পেশ করা হবে। 10 হাজার টাকার চেয়েও কম দামের Redmi A7 Pro ফোনটির দাম, ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে নিচে বিস্তারিত আলোচনা করা হল।

ইন্দোনেশিয়াতে Redmi A7 Pro ফোনটি 4GB RAM এবং 64GB Storage সহ Rp 1,699,000 দামে লঞ্চ করা হয়েছে। ভারতীয় কারেন্সি অনুযায়ী এই দাম প্রায় 9,199 টাকার কাছাকাছি। এটি এই ফোনের এই ফোনটি Black, Mist Blue, Palm Green, এবং Sunset Orange কালার অপশনে সেল করা হবে। ভারতের বাজারে এই ফোনটি কবে লঞ্চ করা হবে সেই বিষয়ে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি।

Redmi A7 Pro ফোনে 1600 × 720 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.9 ইঞ্চির এইচডি ডিসপ্লে দেওয়া হয়েছে। ওয়াটার ড্রপ নচ স্টাইলের এই স্ক্রিন LCD প্যানেল দিয়ে তৈরি। এই ফোনটির স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে এবং TÜV Rheinland Low Blue Light ও Flicker-Free সার্টিফিকেশনের দৌলতে দীর্ঘ সময় পর্যন্ত ফোনটি ব্যাবহার করলেও চোখের কোনো ক্ষতি হবে না।

প্রসেসিঙের জন্য Redmi A7 Pro ফোনে Unisoc T7250 চিপসেট যোগ করা হয়েছে। 4nm ফেব্রিকেশন প্রসেসে তৈরি এই অক্টাকোর প্রসেসর 1.6GHz থেকে 1.8GHz পর্যন্ত ক্লক স্পীডে রান করতে সক্ষম। Virtual RAM টেকনোলজির মাধ্যমে এই ফোনটিতে মোট 8GB RAM (4GB+4GB) এর পারফরমেন্স উপভোগ করা যাবে। এই 4G ফোনটি Android অপারেটিং সিস্টেমে কাজ করে।

Redmi A7 Pro ফোনে ফটোগ্রাফির জন্য ডুয়েল রেয়ার ক্যামেরা সেট‌আপ রয়েছে। এই সেট‌আপে LED ফ্ল্যাশের সঙ্গে 13MP প্রাইমারি সেন্সর এবং সেকেন্ডারি AI লেন্স দেওয়া হয়েছে। এক‌ইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনে 8MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।

পাওয়ার ব্যাক‌আপের জন্য Redmi A7 Pro ফোনে 6,000mAh ব্যাটারি রয়েছে। এই ফোনটির ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 15W ফাস্ট চার্জিং ফিচার দেওয়া হয়েছে। এছাড়াও এই লো বাজেট ফোনটিতে ইউএসবি টাইপ সি পোর্ট এবং OTG ফিচার সাপোর্ট রয়েছে।

ভারতের বাজারে Redmi A7 Pro ফোনটি কবে লঞ্চ হতে পারে সেই বিষয়ে এখনও পর্যন্ত সঠিকভাবে কিছু জানা যায়নি। তবে যারা সস্তা রেডমি স্মার্টফোন কেনার কথা ভাবছেন তাঁরা Redmi A5 ফোনটি দেখতে পারেন। 8 হাজার টাকার চেয়ে কম দামের এই ফোনে Unisoc T7250 প্রসেসর, 6.88 ইঞ্চির এইচডি+ 120Hz ডিসপ্লে, 32MP ডুয়েল রেয়ার ক্যামেরা সেট‌আপ ও 8MP ফ্রন্ট ক্যামেরা সহ 5,200mAh ব্যাটারি দেওয়া হয়েছে।