Home খবর NBTC সার্টিফিকেশন সাইটে স্পট হল Redmi A7 Pro স্মার্টফোন, শীঘ্রই হতে পারে লঞ্চ 

NBTC সার্টিফিকেশন সাইটে স্পট হল Redmi A7 Pro স্মার্টফোন, শীঘ্রই হতে পারে লঞ্চ 

Xiaomi তাদের বাজেট রেঞ্জে সিরিজে নতুন স্মার্টফোন লঞ্চের প্রস্তুতি নিচ্ছে। NBTC সার্টিফিকেশন সাইটে কোম্পানির আপকামিং Redmi A7 Pro ফোনটি লিস্টেড হয়েছে। এর আগে IMDA এবং এফসিসি লিস্টিঙে ফোনটি দেখা গিয়েছিল। লেটেস্ট লিস্টিঙের জন্য শীঘ্রই ফোনটি লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Redmi A7 Pro ফোনের লেটেস্ট লিস্টিং ডিটেইলস সম্পর্কে। 

NBTC সার্টিফিকেশন সাইটে ফোনটি 25128RN17A মডেল নাম্বার সহ লিস্টেড হয়েছিল। এই লিস্টিঙের মাধ্যমে আপকামিং ফোনটি Redmi A7 Pro নামে লঞ্চ করা হবে বলেও কনফার্ম জানা গেছে। NBTC ডেটাবেস অনুযায়ী Redmi A7 Pro ফোনটিতে Telecommunications Equipment এবং Devices Certificate (Class B) রয়েছে। সাধারণ লঞ্চের আগেই এই সার্টিফিকেশন দেওয়া হয়। তাই শীঘ্রই ফোনটি লঞ্চ করা হবে বলে আভাস পাওয়া যাচ্ছে। 

লিস্টিং অনুযায়ী ফোনটিতে GSM, WCDMA এবং LTE নেটওয়ার্ক সাপোর্ট করবে বলে কনফার্ম জানা গেছে। এখনও পর্যন্ত 5G সাপোর্ট সম্পর্কে অফিসিয়ালি কিছু জানা যায়নি। 

NBTC সার্টিফিকেশন সাইটের মাধ্যমে আপকামিং Redmi A7 Pro ফোনের হার্ডওয়্যার স্পেসিউফিকেশন যেমন প্রসেসর, ব্যাটারি, ক্যামেরা এবং ডিসপ্লে সম্পর্কে কিছু জানা যায়নি। তবে Redmi A-series প্যাটার্ন অনুযায়ী ফোনটি এন্ট্রি-লেভেল সেগমেন্টে লঞ্চ করা হতে পারে। এই ফোনটিতে বড় ব্যাটারি এবং বেশি পারফরমেন্স পাওয়া যাবে। 

আগের FCC সার্টিফিকেশন সাইটে Redmi A7 Pro ফোনটি Unisoc T7250 প্রসেসর সহ দেখা গিয়েছিল। একইসঙ্গে গ্রাফিক্সের জন্য Mali-G57 GPU থাকতে পারে। আসন্ন ফোনটি Android 15 বা Android 15 Go Edition সহ লঞ্চ করা হতে পারে। কোম্পানি এন্ট্রি-লেভেল ইউজারদের অপ্টিমাকিজেশন এক্সপিরিয়েন্সের কথা মাথায় রেখে ফোনটি ডিজাইন করছে। 

FCC ডকিউমেন্টের মাধ্যমে প্রকাশ্যে আসা তথ্য অনুযায়ী Redmi A7 Pro ফোনটি 4GB LPDDR4X RAM সিঙ্গেল ভেরিয়েন্টে লঞ্চ করা হতে পারে। এতে 64GB এবং 128GB eMMC স্টোরেজ অপশন থাকবে বলে আশা করা হচ্ছে। আপকামিং ফোনটিতে ওয়াটার ড্রপ নচ ডিজাইন সহ 6.9 ইঞ্চির বড় IPS LCD প্যানেল দিয়ে তৈরি ডিসপ্লে থাকতে পারে।  

লিকের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী ফোনটিতে 15W ওয়ার্ড ফাস্ট চার্জিং সাপোর্টেড 6,000mAh বড় ব্যাটারি দেওয়া হতে পারে। 

শীঘ্রই Redmi A7 Pro ফোনটি লঞ্চ করা হতে পারে। এখনও পর্যন্ত কোম্পানির পক্ষ থেকে ফোনের লঞ্চ টাইমলাইন সম্পর্কে জানানো হয়নি। আপাতত এই বিষয়ে কোম্পানির অফিসিয়াল ঘোষণার অপেক্ষা করা হচ্ছে। অন্যদিকে এই ফোনটি Samsung Galaxy A06, Infinix Smart 10 এবং Tecno Spark Go 2 ফোনের প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারে। এই বিষয়ে নতুন আপডেট পাওয়া মাত্রই আমরা পোস্টের মাধ্যমে জানিয়ে দেব।