Home খবর প্রকাশ্যে এল Redmi A7 Pro এবং Poco C81 স্মার্টফোনের ডিটেইলস, IMDA সার্টিফিকেশন সাইটে হল লিস্টেড

প্রকাশ্যে এল Redmi A7 Pro এবং Poco C81 স্মার্টফোনের ডিটেইলস, IMDA সার্টিফিকেশন সাইটে হল লিস্টেড

সিঙ্গাপুর IMDA সার্টিফিকেশন ডেটাবেসে Redmi এবং Poco ব্র্যান্ডিং সহ দুটি নতুন ফোন দেখা গেছে। অর্থাৎ কোম্পানি শীঘ্রই এন্ট্রি লেভেল সেগমেন্টে নতুন ফোন লঞ্চ করতে পারে। IMDA সার্টিফিকেশন সাইটে রেডমি ব্র্যান্ডের অধীনে “25128RN17A” মডেল নাম্বার এবং পোকো ব্র্যান্ডের অধীনে “25128PC17G” মডেল নাম্বার সহ লিস্টেড হয়েছে। এই লিস্টে ফোনদুটি Bluetooth এবং Wi-Fi সাপোর্ট সহ দেখা গেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Redmi এবং Poco ব্র্যান্ডের লিস্টিং ডিটেইলস সম্পর্কে।

IMDA লিস্টিঙের মাধ্যমে ফোনটির নাম সম্পর্কে জানা যায়নি, তবে আগের IMEI ডেটাবেস অনুযায়ী 25128RN17A মডেল নাম্বার সহ ফোনটি Redmi A7 Pro এবং 25128PC17G মডেল নাম্বার সহ ফোনটি Poco C81 নামে লঞ্চ করা হতে পারে। সবচেয়ে বড় কথা এই দুটি মডেল নাম্বার প্রায় একই রকম, শুধুমাত্র ব্র্যান্ডিং আইডেন্টিফায়ার এবং শেষ লেটারের পার্থক্য রয়েছে। এর থেকে বোঝা যাচ্ছে Redmi A7 Pro এবং POCO C81 ফোনদুটি আসলে রিব্র্যান্ডেড ভার্সন হতে পারে।

আগের FCC সার্টিফিকেশন সাইটের মাধ্যমে ফোনের গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন সম্পর্কে জানা গেছে। উভয় ফোনই 4G কানেক্টিভিটি সহ লঞ্চ করা হতে পারে। প্রসেসিঙের জন্য Redmi A7 Pro এবং Poco C81 ফোনটিতে Unisoc T7250 প্রসেসর দেওয়া হতে পারে। একইসঙ্গে গ্রাফিক্সের জন্য Mali-G57 GPU থাকতে পারে। এই ফোনটি Android 15 বা Android 15 Go Edition সহ পেশ করা হতে পারে। এর ফলে এন্ট্রি লেভেল ইউজাররা অপ্টিমাইজ পারফরমেন্স উপভোগ করতে পারবেন।

FCC ডকিউমেন্টের মাধ্যমে প্রকাশ্যে এসেছে Redmi A7 Pro এবং Poco C81 ফোনটি 4GB LPDDR4X RAM সহ সিঙ্গেল ভেরিয়েন্টে লঞ্চ করা হতে পারে। এটি 64GB এবং 128GB eMMC স্টোরেজ অপশনে পেশ করা হবে বলে আশা করা হচ্ছে। একইসঙ্গে ফোনটিতে IPS LCD প্যানেল দিয়ে তৈরি ওয়াটার ড্রপ নচ ডিজাইন সহ 6.9 ইঞ্চির ডিসপ্লে থাকতে পারে।

লিকের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী আপকামিং ফোনটি 6,000mAh ব্যাটারি সহ লঞ্চ করা হতে পারে। চার্জ করার জন্য 15W ওয়ার্ড চার্জিং ফিচার যোগ করা হতে পারে। যারা দীর্ঘমেয়াদী ব্যাটারি লাইফ সহ স্মার্টফোন খুঁজছেন। কোম্পানি এই ফোনটির মাধ্যমে সেইসব ইউজারদের টার্গেট করতে পারবেন।

লিস্টিং ডিটেইলস অনুযায়ী শীঘ্রই Redmi A7 Pro এবং Poco C81 ফোনটি লঞ্চ করা হতে পারে। এখনও পর্যন্ত কোম্পানির পক্ষ থেকে ফোনের লঞ্চ টাইমলাইন সম্পর্কে জানানো হয়নি। আপাতত কোম্পানির অফিসিয়াল ঘোষণার অপেক্ষা করা হচ্ছে। এই স্মার্টফোনটি Samsung Galaxy A06, Infinix Smart 10 এবং Tecno Spark Go 2 ফোনগুলির প্রতিদ্বন্দ্বী হতে পারে।

কোম্পানি তাদের Redmi A7 Pro এবং Poco C81 ফোনদুটি কম দামে 6,000mAh ব্যাটারি এবং স্টেবল সফটওয়্যার সহ লঞ্চ করে, তবে এটি ইউজারদের মধ্যে আকর্ষণীয় হয়ে উঠতে পারে। এই বিষয়ে নতুন আপডেট আসা মাত্রই আমরা পোস্টের মাধ্যমে জানিয়ে দেব।

(সোর্স)