Home খবর 5G এর জন্য এক হল টেলিকম ইন্ডাস্ট্রির রাজা Jio এবং স্মার্টফোন ইন্ডাস্ট্রির বাদশা Xiaomi

5G এর জন্য এক হল টেলিকম ইন্ডাস্ট্রির রাজা Jio এবং স্মার্টফোন ইন্ডাস্ট্রির বাদশা Xiaomi

ইন্ডিয়ান স্মার্টফোন বাজারের রাজা Xiaomi এর সাব ব্র‍্যান্ড Redmi India এই সপ্তাহে ভারতীয় টেলিকম ইন্ডাস্ট্রির রাজা Reliance Jio এর সাথছ অংশিদারি করার ঘোষণা করেছে। এই পার্টনারশিপের মূল উদ্দেশ্য হলো 5G ট্রায়ালের জন্য Reliance Jio কে Redmi ডিভাইসের জন্য উপলব্ধ করা। রেডমি জানিয়েছে যে কিছুদিনের মধ্যে Jio এর পক্ষ থেকে 5G ট্রায়াল রান আপকামিং Redmi Note 11T 5G স্মার্টফোনে করা হবে। Redmi Note 11T 5G স্মার্টফোনে টেস্টিং করে কোম্পানি নিজের 5G এর ক্ষমতার পরীক্ষা করার একটি সুযোগ পেয়ে যাবে। আবার অপর দিকে Jio ডিভাইসে রিয়েল-টাইম 5G টেস্টিং করতে পারবে আর নিজের কমতি গুলি জেনে নিজেকে আর‌ও ভালো বানাতে পারবে।

এই অংশিদারি সম্পর্কে Xiaomi বলেছে যে তারা Reliance Jio এর সাথে 5জি ট্রায়াল করার জন্য অনেকটাই উৎসাহিত। Xiaomi এও বলেছে যে এইরকম অংশিদারির মাধ্যমে 5G টেকনোলজি‌র ইম্প্রুভমেন্ট‌ও হবে। এর সাথেই ইউজাররা হাই-কোয়ালিটির 5G এক্সপেরিয়েন্স‌ও পাবে।

Xiaomi এবং Redmi মিলিত হয়ে 5G স্টেন্ড‌অলেন ল‍্যাব ট্রায়াল করবে। সেখানে ডিভাইসের সব রকমের কন্ডিশনের পরীক্ষা করা হবে। যার মাধ্যমে ইউজারদের 5G এক্সপেরিয়েন্স‌ ভালো বানানো যাবে। Redmi Note 11T 5G স্মার্টফোনে SA:n1/ n3/ n5/n8/ n28/ n40/ n78 এবং NSA: n1/n3/n40/n78 সহ 7টি ব‍্যান্ড সাপোর্ট করে যা উপভোক্তাদের অসাধারণ প্রদর্শন করবে।

কানাঘুষো শোনা যাচ্ছে যে গত সপ্তাহে টেলিকম মন্ত্রী অশ্বিনী বৈষ্নব বৃহস্পতিবার বলেছেন যে 5জি স্পেকট্রামের নিলামি আগামী বছর এপ্রিল-মে মাসের কাছাকাছি হতে পারে। এর আগে শোনা গিয়েছিল যে ভারতে কেন্দ্র সরকার 5G স্পেকট্রামের নিলামি নভেম্বর 2021 এ করবে। কিন্তু কিছু দিন আগে বলা হয়েছিল যে 2022 এ প্রথম তিন মাসে 5G স্পেকট্রামের নিলামি হতে পারে।

বলে দিই যে এখন ইন্ডিয়াতে উপস্থিত টেলিকম কোম্পানি গুলি 3500MHz band এ নিজের 5জি ট্রায়াল করছে। আগামী দিনে 700MHz band সহ 3.3GHz এবং 3.6GHz millimeter wave এও 5G Trails করার আশা করা হচ্ছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন