Xiaomi এর সাব ব্র্যান্ড Redmi আগামী সেপ্টেম্বর মাসে কোম্পানির হোম মার্কেট চীনে তাদের Redmi K100 সিরিজ লঞ্চ করতে পারে। এখনও পর্যন্ত এই সিরিজে আসন্ন ফোনগুলির ডিটেইলস সম্পর্কে কিছু জানা যায়নি। ইতিমধ্যে টিপস্টার Digital Chat Station আপকামিং Redmi K100 Pro সিরিজে আসন্ন একটি তথাকথিত ফোনের গুরুত্বপূর্ণ ডিটেইলস শেয়ার করেছেন। এই ফোনটির নাম K100 Pro হবে বলে মনে করা হচ্ছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই আপকামিং ফোনটি সম্পর্কে।
Redmi K100 Pro সিরিজের লিক স্পেসিফিকেশন
লিক অনুযায়ী Redmi K100 Pro সিরিজের একটি স্মার্টফোন 6.9 ইঞ্চির ডিসপ্লে এবং 185Hz রিফ্রেশ রেট সহ টেস্ট করা হচ্ছে। এই তথ্য সঠিক হলে ফোনটি এখনও পর্যন্ত সবচেয়ে হাই রিফ্রেশ রেটযুক্ত স্মার্টফোনের লিস্টে স্থান করে নিতে পারে। এই ফোনে ফ্ল্যাট 2D ডিসপ্লে যোগ করা হতে পারে। এই স্ক্রিনে বড় রাউন্ডেড কর্নার থাকতে পারে। এই ফোনে মেটালের মতো ফিনিশ সহ হরাইজন্টাল ক্যামেরা মডিউল দেওয়া হতে পারে।
টিপস্টার জানিয়েছেন Redmi এই ফোনে বড় এক্স-অ্যাক্সিস লিনিয়ার মোটর এবং সিমেট্রিক্যাল ডুয়েল স্টেরিও স্পিকার যোগ করতে পারে। এর ফলে ফোনটি গেমিং, মুভি দেখি ও মাল্টিমিডিয়া এক্সপেরিয়েন্সের দিক থেকে সুন্দর হয়ে উঠতে পারে। কোম্পানির Redmi K সিরিজের ফোনগুলি আগাগোড়াই শক্তিশালী পারফরমেন্সের জন্য বেশ সুপরিচিত এবং নতুন মডেলের ক্ষেত্রেও এই প্যাটার্ন বজায় রাখা হতে পারে।
থাকতে পারে 9000mAh ব্যাটারি
লিক অনুযায়ী Redmi তাদের আপকামিং ফোনে প্রায় 9000mAh ব্যাটারি যোগ করতে পারে। এই লিক সত্যি হলে এই ফোনে Redmi K90 Pro Max ফোনের 7560mAh ব্যাটারির চেয়ে বেশ উল্লেখযোগ্য আপগ্ৰেড দেখা যাবে। এর ফলে এই আপকামিং ফোনটিতে দীর্ঘ সময় পর্যন্ত গেমিং এবং মাল্টিমিডিয়া উপভোগ করা যাবে।
চিপসেট ডিটেইলস
রিপোর্ট অনুযায়ী এই ফোনে Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর দেওয়া হতে পারে। এই ফোনটি 100W ফাস্ট চার্জিং ফিচার সাপোর্ট করবে বলে আশা করা হচ্ছে। এছাড়াও এই ফোনে আল্ট্রাসনিক ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ওয়্যারলেস চার্জিং এবং IP68/IP69 ডাস্ট ও ওয়াটার রেজিস্টেন্স রেটিঙের মতো বিভিন্ন প্রিমিয়াম ফিচার যোগ করা হবে।
আগের লিক অনুযায়ী কোম্পানি সেপ্টেম্বর মাসে Snapdragon 8 Elite Gen 6 প্রসেসর সহ Redmi K100 Pro Max স্মার্টফোন লঞ্চ করবে না। তাই নতুন লিক দেখে এটিকে Redmi K100 Pro বা Pro-সিরিজের অন্য কোনো মডেলের ডিটেইলস বলে মনে করা হচ্ছে। তবে কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত এই বিষয়ে অফিসিয়ালি কিছু জানানো হয়নি।
