গত কয়েক মাস ধরেই Redmi এর আপকামিং K100 সিরিজ সমালোচনায় রয়েছে। এই সিরিজের অধীনে বেস এবং প্রো মডেল লঞ্চ করা হবে। এবার লঞ্চের আগেই ফোনের লিক প্রকাশ্যে এসেছে। এই লিকের মাধ্যমে Redmi K100 Pro ফোনের প্রায় সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য জানা গেছে। রিপোর্ট অনুযায়ী এই সিরিজ সেপ্টেম্বর বা অক্টোবর মাসে চীনের বাজারে লঞ্চ করা হতে পারে। নিচে Redmi K100 Pro ফোনের লিক ডিটেইলস সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হল।
টিপস্টার Digital Chat Station এর বক্তব্য অনুযায়ী Redmi K100 Pro ফোনটিতে Qualcomm এর লেটেস্ট Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর দেওয়া হতে পারে। এই ফ্ল্যাগশিপ প্রসেসর হাই-এন্ড গেমিং এবং AI ফিচারের জন্য যথেষ্ট উল্লেখযোগ্য। আপকামিং ফোনে ফ্ল্যাট ডিসপ্লে দেওয়া হতে পারে। এই স্ক্রিন আল্ট্রা হাই 185Hz রিফ্রেশ রেট সাপোর্ট করতে পারে। প্রকাশ্যে আসা তথ্য সঠিক হলে ফোনটি মোবাইল গেমিং এবং স্মুথ ইউজার এক্সপিরিয়েন্সের দিক দিয়ে আকর্ষণীয় হয়ে উঠতে পারে।
আপকামিং Redmi K100 Pro ফোনের ব্যাটারি সংক্রান্ত বড় তথ্য জানা গেছে। রিপোর্ট অনুযায়ী Redmi K100 Pro ফোনে 8000mAh এর চেয়ে বড় সাইজের ব্যাটারি দেওয়া হতে পারে। বেশ কিছু রিপোর্টের মাধ্যমে 8500mAh ব্যাটারি সম্পর্কেও জানা গিয়েছিল। একইসঙ্গে ফোনে 100W ওয়ার্ড ফাস্ট চার্জিং এবং 50W ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করতে পারে। এই প্রথম Redmi K সিরিজের বেস মডেলে ওয়্যারলেস চার্জিং ফিচার দেওয়া হবে বলে জানা গেছে।
আপকামিং Redmi K100 Pro ফোনে 200MP বড় প্রাইমারি সেন্সর দেওয়া হতে পারে। একইসঙ্গে টেলিফটো ক্যামেরা থাকতে পারে। এতে ম্যাক্রো ফটোগ্রাফি সাপোর্ট করতে পারে। কোম্পানির এই ফোনটিতে ফ্ল্যাগশিপ লেভেলের ক্যামেরা পারফরমেন্স পাওয়া যাবে বলে মনে করা হচ্ছে।
ডিজাইন এবং বিল্ড কোয়ালিটির ক্ষেত্রে বড় আপগ্রেড পাওয়া যাবে। লিক অনুযায়ী ফোনে গ্লাস ব্যাক প্যানেল এবং মেটাল ফ্রেম দেওয়া হতে পারে। একইসঙ্গে ফোনে 3D আল্ট্রাসোনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ডুয়েল সিমেট্রিক্যাল স্পিকার এবং জল ও ধুলো থেকে সুরক্ষিত রাখার জন্য IP68 + IP69 রেটিং যোগ করা হতে পারে।
আগের মডেলের তুলনায় Redmi K100 Pro ফোনটির দাম অনেকটাই বেশি রাখা হতে পারে। রিপোর্ট অনুযায়ী এই ফোনের প্রাথমিক দাম 4000 ইউয়ান অর্থাৎ প্রায় 57 হাজার টাকা রাখা হতে পারে। যারা পারফরমেন্স, বড় ব্যাটারি এবং ফ্ল্যাগশিপ ক্যামেরা এক্সপিরিয়েন্সের জন্য স্মার্টফোন খুঁজছেন, তাদের জন্য Redmi K100 Pro ফোনটি ভালো অপশন হবে।
Redmi K100 Pro ফোনটি iQOO, OnePlus এবং Realme ব্র্যান্ডের ফ্ল্যাগশিপ ফোনগুলির প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারে। যেসব চীনের ইউজাররা ফ্ল্যাগশিপ স্মার্টফোন কেনার কথা ভাবছেন, সেইসব ইউজাররা Redmi K100 Pro ফোনটির জন্য অপেক্ষা করতে পারেন।
