Snapdragon 8 Elite Gen 5 এবং 9000mAh ব্যাটারি সহ লঞ্চ হতে পারে Redmi K100 Pro Max স্মার্টফোন, লিক হল ডিটেইলস

শীঘ্রই Redmi তাদের K সিরিজের নতুন ফ্ল্যাগশিপ Redmi K100 Pro Max স্মার্টফোন লঞ্চ করতে পারে। অন্যদিকে লঞ্চের আগেই আপকামিং ফোনের গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে। টিপস্টার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম X এর মাধ্যমে K100 Pro Max ফোনের সম্ভাব্য স্পেসিফিকেশন শেয়ার করা হয়েছে। লিক অনুযায়ী ফোনটি বড় ডিসপ্লে, শক্তিশালী প্রসেসর, হাই-এন্ড ক্যামেরা সেটআপ এবং বড় ব্যাটারি সহ লঞ্চ করা হতে পারে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক K100 Pro Max ফোনের লিক ডিটেইলস সম্পর্কে।

লিক হল Redmi K100 Pro Max ফোনের স্পেসিফিকেশন

লিক অনুযায়ী Redmi K100 Pro Max ফোনে প্রায় 7 ইঞ্চির 1.5K রেজোলিউশন সাপোর্টেড OLED ফ্ল্যাট ডিসপ্লে দেওয়া হতে পারে। সবচেয়ে বড় কথা স্ক্রিন 185Hz রিফ্রেশ রেট সাপোর্ট করতে পারে। এই হাই রিফ্রেশ রেটের কারণে অসাধারণ গেমিং এবং স্ক্রলিং উপভোগ করা যাবে। ফ্ল্যাট ডিসপ্লের জন্য ফোনে দারুণ গেমিং এবং মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্স পাওয়া যাবে।

প্রসেসিঙের দিক দিয়ে Redmi K100 Pro Max ফোনটি যথেষ্ট শক্তিশালী হতে পারে। লিক অনুযায়ী ফোনে Qualcomm Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর দেওয়া হতে পারে। এই শক্তিশালী প্রসেসরের সঙ্গে একটি ইন্ডিপেন্ডেন্ট গ্রাফিক্স চিপ দেওয়া হতে পারে বলে জানা গেছে। ফোনের ভালো গেমিঙের জন্য বড় মোটার এবং হ্যাপ্টিক ফীডব্যাক সিস্টেম থাকতে পারে।


Redmi K100 Pro Max ফোনটির আরও একটি বিশেষত্ব ক্যামেরা হতে পারে। লিক অনুযায়ী ফোনে 200MP প্রাইমারি রেয়ার ক্যামেরা সেন্সর দেওয়া হতে পারে। একইসঙ্গে এতে 50MP পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা থাকবে। এটি অসাধারণ জুম এবং অনেক দূরের বিষয়বস্তু ক্যাপচার করতে সাহায্য করবে। প্রকাশ্যে আসা তথ্য সঠিক হলে ফটোগ্রাফির ক্ষেত্রে ফোনটি একটি প্রিমিয়াম অপশন হতে পারে।

পাওয়ার ব্যাকআপের জন্য Redmi K100 Pro Max ফোনে প্রায় 9000mAh বড় ব্যাটারি দেওয়া হতে পারে। দীর্ঘমেয়াদি ব্যাবহারের জন্য এত বড় ব্যাটারি একটি দারুণ অপশন হবে। একইসঙ্গে ফোনে 100W ফাস্ট চার্জিং এবং ওয়্যারলেস চার্জিং ফিচার সাপোর্ট করবে বলে জানা গেছে।

সিকিউরিটির জন্য Redmi K100 Pro Max ফোনে 3D আল্ট্রাসোনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হতে পারে। এটি উপস্থিত অপটিক্যাল সেন্সরের তুলনায় বেশি ফাস্ট এবং সুরক্ষিত হবে বলে মনে করা হচ্ছে। এছাড়া জল ও ধুলো থেকে সুরক্ষিত রাখার জন্য ফোনে IP68 এবং IP69 রেটিং থাকতে পারে।

লঞ্চের পর Redmi K100 Pro Max ফোনটি OnePlus, iQOO, Realme এবং অন্যান্য কোম্পানির ফ্ল্যাগশিপ ফোনগুলির সঙ্গে প্রতিযোগিতায় নামতে পারে। তবে ফোনের সঠিক প্রতিযোগিতা দাম, ফিচার এবং লঞ্চ টাইমলাইন প্রকাশ্যে আসা পরই বোঝা যাবে।

জানিয়ে রাখি Redmi K100 Pro Max ফোনের সম্পর্কিত উপররক্ত তথ্যগুলি শুধুমাত্র একটি হিসাবে মনে করা উচিৎ। তাই আপাতত কোম্পানির অফিসিয়াল ঘোষণার অপেক্ষা করা হচ্ছে।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here