Home খবর লিক হল Redmi K100 Pro স্মার্টফোনের ডিটেইলস, থাকতে পারে 185Hz ডিসপ্লে, 200MP ক্যামেরা এবং 8,500mAh ব্যাটারি

লিক হল Redmi K100 Pro স্মার্টফোনের ডিটেইলস, থাকতে পারে 185Hz ডিসপ্লে, 200MP ক্যামেরা এবং 8,500mAh ব্যাটারি

লঞ্চের আগে থেকেই Redmi তাদের ফ্ল্যাগশিপ K-সিরিজের জন্য শিরনামে ছেয়ে রয়েছে। টিপস্টার Digital Chat Station এই সিরিজ সম্পর্কে নতুন তথ্য শেয়ার করেছেন। এই লিকে আপকামিং Redmi K100 Pro ফোনটি সম্পর্কে বলা হয়েছে। এই স্মার্টফোনটি শক্তিশালী স্পেসিফিকেশন সহ লঞ্চ করা হতে পারে। জানিয়ে রাখি এর আগের লিকের মাধ্যমেও একই ফিচার সম্পর্কে জানা গিয়েছিল। তবে এবার কিছু নতুন ফিচারও প্রকাশ্যে এসেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Redmi K100 Pro স্মার্টফোনের লিক ডিটেইলস সম্পর্কে।

লিক হল Redmi K100 Pro ফোনের স্পেসিফিকেশন

লিক অনুযায়ী আপকামিং Redmi K100 Pro ফোনে ফ্ল্যাট OLED ডিসপ্লে দেওয়া হতে পারে। এই স্ক্রিন 185Hz আল্ট্রা-হাই রিফ্রেশ রেট সাপোর্ট করতে পারে। একইসঙ্গে ফোনে হাই-রেজোলিউশন ডিসপ্লে সাপোর্ট করবে বলে জানা গেছে। আগের প্রকাশ্যে আসা রিপোর্ট অনুযায়ী ফোনটিতে 6.59 ইঞ্চির বা 6.9 ইঞ্চির OLED প্যানেল দেওয়া হতে পারে।

প্রসেসিঙের জন্য Redmi K100 Pro ফোনে Qualcomm এর আপকামিং Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর দেওয়া হবে আশা করা হচ্ছে। একইসঙ্গে একটি ডেডিকেটেড গ্রাফিক্স চিপ দেওয়া হতে পারে। ফলে আরও অ্যাডভান্স গেমিং এবং গ্রাফিক্স পারফরমেন্স পাওয়া যাবে। Redmi K-সিরিজ সংক্রান্ত আগের লিক থেকে ডুয়েল-চিপ সেটআপ সম্পর্কে জানা গিয়েছিল।

ফটোগ্রাফির জন্য আপকামিং Redmi K100 Pro ফোনে 200 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা দেওয়া হবে বলে আশা করা হচ্ছে। এতে বড় সেটআপ থাকতে পারে। একইসঙ্গে 50 মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা থাকতে পারে, এতে ম্যাক্রো ফটোগ্রাফি সাপোর্ট করতে পারে।

পাওয়ার ব্যাকআপের জন্য ফোনে 8,500mAh বড় ব্যাটারি দেওয়া হবে বলে মনে করা হচ্ছে। এই ফোনে 100W ওয়্যারর্ড ফাস্ট চার্জিং এবং ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করতে পারে। ফোনে সিমেট্রিক্যাল ডুয়েল স্পিকার, 3D আল্ট্রাসোনিক ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং জল ও ধুলো থেকে সুরক্ষিত রাখার জন্য IP68/IP69 দেওয়া হতে পারে।

Redmi K100 Pro ফোনের সম্ভাব্য লঞ্চ টাইমলাইন

Redmi এর পক্ষ থেকে এখনও পর্যন্ত K100 Pro ফোনের লঞ্চ ডেট সম্পর্কে অফিসিয়ালি জানানো হয়নি। লিক অনুযায়ী 2026 সালের সেপ্টেম্বর বা অক্টোবর মাসের দিকে চীনের বাজারে Redmi K100 ফোনটি লঞ্চ করা হতে পারে। এর পর এই ফোনটির গ্লোবাল ভার্সন আলাদা নামে পেশ করা হতে পারে।

যারা চীনের ইউজার এবং মিড রেঞ্জে ফ্ল্যাগশিপ স্মার্টফোন কেনার কথা ভাবছেন, তাঁরা Redmi K100 Pro ফোনটির জন্য অপেক্ষা করতে পারেন। তবে ফোনটির অফিসিয়াল ঘোষণার জন্য এখনও কয়েক মাস অপেক্ষা করতে হবে। যেসব ইউজারদের ফোন কেনার তাড়া রয়েছে, তাঁরা বাজারে উপস্থিত Redmi K90 সিরিজ কিনতে পারেন। এই সিরিজও মিড রেঞ্জে ভালো পারফরমেন্স দিতে সক্ষম।