শীঘ্রই চীনের বাজারে Redmi তাদের নতুন Redmi K100 সিরিজ লঞ্চ করতে চলেছে। ইতিমধ্যেই কোম্পানির পক্ষ থেকে ফোনটি টিজ করা হচ্ছে। ChinaJoy 2026 ইভেন্ট চলাকালীন আপকামিং ফোনটি দেখানো হবে। অন্যদিকে লঞ্চের আগেই গীকবেঞ্চ বেঞ্চমার্কিং প্ল্যাটফর্মে Redmi K100 সিরিজের নতুন স্মার্টফোন লিস্টেড হয়েছিল। এই লিস্টিঙের মাধ্যমে ফোনের প্রসেসর, RAM এবং সফটওয়্যার সংক্রান্ত তথ্য প্রকাশ্যে এসেছিল। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Redmi K100 সিরিজের লঞ্চ ডিটেইলস সম্পর্কে।
গীকবেঞ্চে লিস্টেড হল Redmi K100 সিরিজের ফোন
Geekbench এ Xiaomi M511CD মডেল নাম্বার সহ একটি নতুন ফোন লিস্টেড হয়েছে। এটি Redmi K100 সিরিজের স্মার্টফোন হবে বলে মনে করা হচ্ছে। এর আগেই চীনের 3C সার্টিফিকেশন সাইটে ফোনটি 100W ফাস্ট চার্জিং সহ লিস্টেড হয়েছিল।
লিস্টিং অনুযায়ী আপকামিং Redmi K100 সিরিজের ফোনে Qualcomm Snapdragon 8 Elite Gen 5 (SM8850) প্রসেসর দেওয়া হয়েছে। একইসঙ্গে ফোনটি 16GB RAM এবং Android 16 অপারেটিং সিস্টেম সহ লঞ্চ করা হতে পারে। ফোনে Xiaomi এর কাস্টম ইউজার ইন্টারফেস থাকতে পারে। এতে HyperOS 4 থাকবে কি না সেই বিষয়ে এখনও পর্যন্ত অফিসিয়ালি জানানো হয়নি।
পারফরমেন্সের দিক দিয়ে Redmi K100 সিরিজের ফোনটি সিঙ্গেল-কোর টেস্টে 3,429 পয়েন্ট এবং মাল্টি-কোর টেস্টে 10,461 স্কোর পেয়েছে। ফলে ফোনটিতে ফ্ল্যাগশিপ লেভেল পারফরমেন্স পাওয়া যাবে।
Redmi K100 সিরিজের সম্ভাব্য স্পেসিফিকেশন
আগের রিপোর্ট অনুযায়ী Redmi K100 সিরিজে 185Hz রিফ্রেশ রেট সাপোর্টেড OLED ডিসপ্লে দেওয়া হতে পারে। একইসঙ্গে ফোনে আল্ট্রাসোনিক ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হবে বলে আশা করা হচ্ছে।
পাওয়ার ব্যাকআপের জন্য বেস মডেল Redmi K100 ফোনটিতে 8,500mAh ব্যাটারি সহ ওয়্যারলেস চার্জিং ফিচার দেওয়া হতে পারে। অন্যদিকে Pro বা Pro Max ভেরিয়েন্টে 9,000mAh বড় ব্যাটারি থাকতে পারে। উভয় মডেলেই Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর থাকবে বলে মনে করা হচ্ছে।
Redmi K100 ফোনটিতে 200MP প্রাইমারি ক্যামেরা, 50MP আল্ট্রা-ওয়াইড ক্যামেরা এবং 50MP টেলিফোটো ম্যাক্রো ক্যামেরা দেওয়া হতে পারে। অন্যদিকে Pro মডেলটিতে সাধারণ টেলিফোটোর পরিবর্তে 50MP পেরিস্কোপ টেলিফোটো ক্যামেরা যোগ করা হতে পারে বলে জানা গেছে।
Redmi K100 এবং Redmi K100 Pro স্মার্টফোনগুলিতে হাই-এন্ড স্টেরিও স্পিকার, বড় হ্যাপটিক মোটর এবং IP68/IP69 ডাস্ট ও ওয়াটার রেজিস্টেন্সের মতো প্রিমিয়াম ফিচার দেওয়া হতে পারে।
যেসব চীনের ইউজাররা প্রিমিয়াম ফ্ল্যাগশিপ স্মার্টফোন কেনার কথা ভাবছেন, সেইসব ইউজাররা Redmi K100 সিরিজের লঞ্চ পর্যন্ত অপেক্ষা করতে পারেন।
