রেডমি কে সিরিজে এই বছর নতুন স্মার্টফোন লঞ্চ হতে চলেছে। এই ফোনটি হোম মার্কেট চীনে K80 নামে লঞ্চ করা হতে পারে। কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত এই ফোন সম্পর্কে অফিসিয়ালি কিছু জানানো হয়নি, কিন্তু এই সিরিজের অধীনে Redmi K80 এবং Redmi K80 Pro স্মার্টফোন লিক হয়েছে। সম্প্রতি এই ফোনের ক্যামেরা এবং ডিসপ্লে স্পেসিফিকেশন সম্পর্কে জানা গেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই ফোনের ডিটেইলস সম্পর্কে।
Redmi K80 Pro এর স্পেসিফিকেশন (লিক)
- টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন মাইক্রো ব্লগিং সাইট ওয়েইবোতে Redmi K80 Pro স্মার্টফোনের ডিটেইলস শেয়ার করেছে।
- লিক অনুযায়ী Redmi K80 Pro স্মার্টফোনে 50MP 3x টেলিফটো লেন্স দেওয়া হতে পারে।
- টিপস্টারের বক্তব্য অনুযায়ী এই ফোনে 2K ফ্ল্যাট ডিসপ্লে সহ পেশ করা হতে পারে।
- লিক অনুযায়ী প্রসেসিঙের জন্য Redmi K80 Pro স্মার্টফোনে Qualcomm এর আপকামিং Snapdragon 8 Gen 4 চিপসেট দেওয়া হতে পারে।
- আগের লিক অনুযায়ী 120W চার্জিং সাপোর্টেড এবং 5500mAh ব্যাটারি দেওয়া হতে পারে। এছাড়া অন্যান্য তথ্য এখনও পর্যন্ত জানা যায়নি।
Redmi K80 সিরিজের ডিজাইন (লিক)
এখনও পর্যন্ত প্রকাশ্যে আসা লিক অনুযায়ী Redmi K80 এবং Redmi K80 Pro স্মার্টফোনগুলিতে নতুন ডিজাইন এবং ব্যাক প্যানেল দেওয়া হতে পারে। এই ফোনে গ্লাস মেটিরিয়াল ব্যবহার করা হতে পারে।
Redmi K80 এর স্পেসিফিকেশন (লিক)
- এই সিরিজের ভ্যানিলা Redmi K80 মডেলে ফ্ল্যাট OLED ডিসপ্লে সহ পেশ করা হতে পারে। এই ফোনে 2K পিক্সেল রেজোলিউশন এবং 120Hz রিফ্রেশ রেট দেওয়া হতে পারে।
- প্রসেসিঙের জন্য এই ফোনে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 জেন 3 চিপসেট দেওয়া হবে বলে জানানো হয়েছে।
- এই ভ্যানিলা মডেলে টেলিফটো দেওয়া হবে কি না সেই বিষয়ে এখনও পর্যন্ত কিছু জানানো হয়নি।
- জানিয়ে রাখি আগামী কিছু দিনের মধ্যেই Redmi K80 এবং Redmi K80 Pro স্মার্টফোনগুলির স্পেসিফিকেশন সম্পর্কে জানা যাবে।










