লঞ্চ হল Redmi K80 Pro স্মার্টফোন, 16GB RAM এর সঙ্গে রয়েছে সবচেয়ে শক্তিশালী Snapdragon 8 Elite প্রসেসর

Xiaomi এর সাব ব্র্যান্ড রেডমি তাদের হোম মার্কেট চীনে তাদের বহু প্রতীক্ষিত ‘K80’ সিরিজ লঞ্চ করে দিয়েছে। কোম্পানির পক্ষ থেকে এই সিরিজের অধীনে Redmi K80 এবং Redmi K80 Pro নামের দুটি ফোন পেশ করা হয়েছে। স্টাইলিশ লুক ও শক্তিশালী স্পেসিফিকেশন সহ Redmi K80 Pro ফোনটির দাম, ফিচার ও স্পেসিফিকেশন সম্পর্কে নিচে বিস্তারিত জানানো হল।

Redmi K80 Pro ফোনের দাম

  • 12GB RAM + 256GB Storage – 3699 युआन (প্রায় ₹43,190)
  • 12GB RAM + 512GB Storage – 3999 युआन (প্রায় ₹46,690)
  • 16GB RAM + 512GB Storage – 4299 युआन (প্রায় ₹50,190)
  • 16GB RAM + 1TB Storage – 4799 युआन (প্রায় ₹56,000)

Redmi K80 Pro ফোনটি 12GB ও 16GB RAM সহ মোট চারটি স্টোরেজ অপশনে পেশ করা হয়েছে। ভারতীয় কারেন্সি অনুযায়ী ফোনটির দাম প্রায় 43,190 টাকা থেকে শুরু এবং 56,000 টাকা পর্যন্ত। চীনের বাঁজারে এই ফোনটি Snow Rock White, Mountain Green এবং Midnight Black কালার ভেরিয়েন্টে সেল করা হবে।

Redmi K80 Pro ফোনের স্পেসিফিকেশন

  • 6.67″ 2K AMOLED display
  • 16GB RAM + 1TB Storage
  • Qualcomm Snapdragon 8 Elite
  • 50MP+50MP+32MP rear camera
  • 20MP selfie camera
  • 6,000mAh battery
  • 120W wired charging
  • 50W wireless charge

ডিসপ্লে

Redmi K80 Pro ফোনে 3200 x 1440 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.67-ইঞ্চির 2কে ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ultra-narrow edge ডিসপ্লে OLED প্যানেল দিয়ে তৈরি এবং 120Hz রিফ্রেশ রেট, 2560Hz ইনস্ট্যান্ট টাচ সাম্পেলিং রেট ও 3200nits ব্রাইটনেস সাপোর্ট করে। এই স্ক্রিনে 3D Ultrasonic ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের সঙ্গে Wet Hand Touch Glass cover​ যোগ করা হয়েছে।

পারফরমেন্স

এই ফোনে প্রসেসিঙের জন্য সবচেয়ে শক্তিশালী লেটেস্ট কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 এলিত অক্টাকোর প্রসেসর রয়েছে। এই প্রসেসরটি 3 ন্যানোমিটার ফেব্রিকেশন প্রসেস ও Orion CPU আর্কিটেকচারে তৈরি এবং 4.32GHz ক্লক স্পীডে রান করতে সক্ষম। গেমিঙের জন্য এই ফোনে D1 gaming chip এর সঙ্গে সঙ্গে dual-loop 3D ice cooling ও Rage Engine 4.0 টেকনোলজি দেওয়া হয়েছে। এই ফোনটি অ্যান্ড্রয়েড 15 এবং HyperOS 2 সহ পেশ করা হয়েছে।

স্টোরেজ

চীনে Redmi K80 Pro ফোনটিতে 12GB ও 16GB RAM এর সঙ্গে 256GB, 512GB ও 1TB ইন্টারনাল স্টোরেজ যোগ করা হয়েছে। এই ফোনে LPDDR5x RAM + UFS 4.0 Storage টেকনোলজি যোগ করা হয়েছে।

ক্যামেরা

ফটোগ্রাফির জন্য Redmi K80 Pro ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এতে এফ/1.6 অ্যাপার্চারযুক্ত 50MP প্রাইমারি OIS Light Fusion 800 সেন্সর, 50MP 2.5x floating telephoto S5KJN5 লেন্স এবং এফ/2.2 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 32MP 120° ultra-wide অ্যাঙ্গেল লেন্স দেওয়া হয়েছে। সেলফির জন্য ফোনটিতে 20MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।

ব্যাটারি

পাওয়ার ব্যাকআপের জন্য Redmi K80 Pro ফোনে 120 ওয়াট ওয়্যার্ড এবং 50 ওয়াট ওয়্যারলেস ফাস্ট চার্জিং সাপোর্টেড 6,000 এমএএইচ লিথিয়াম আয়ন পলিমার ব্যাটারি রয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই ব্যাটারি মাত্র 28 মিনিটের মধ্যে 100% চার্জ হতে সক্ষম।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here