লিক হল Redmi K90 Pro এবং Poco F8 Ultra স্মার্টফোনের ক্যামেরা ফিচার, শীঘ্রই হতে পারে লঞ্চ

খুব তাড়াতাড়ি Redmi তাদের ফ্ল্যাগশিপ K90 সিরিজের স্মার্টফোন লঞ্চ করতে চলেছে। বর্তমানে এই সিরিজের Redmi K90 Pro ফোনটি সমালোচনায় রয়েছে। কারণ লঞ্চের আগেই ফোনের ক্যামেরা ফিচার প্রকাশ্যে এসেছে। রিপোর্ট অনুযায়ী এই ফোনটি গ্লোবাল বাজারে Poco F8 Ultra নামে লঞ্চ করা হতে পারে। তাই এই প্রকাশ্যে আসা তথ্য উভয় ফোনের জন্য বলে আশা করা হচ্ছে। এই আপকামিং ফোনগুলি আপগ্রেডেড ফিচারের জন্য এখনও পর্যন্ত সবচেয়ে শক্তিশালী হয়ে উঠতে পারে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই ফোনের ডিটেইলস সম্পর্কে।

লিক অনুযায়ী Redmi K90 Pro এবং Poco F8 Ultra ফোনের ক্যামেরা সেটআপে 1/1.3 ইঞ্চির বড় প্রাইমারি ক্যামেরা সেন্সর দেওয়া হতে পারে, এটি সম্প্রতি লঞ্চ হওয়া Xiaomi 17 ফোনে দেখা গেছে। এই সেন্সর f/1.7 অ্যাপার্চারযুক্ত, 23mm ফোকাল লেন্থ এবং OIS ফিচার সহ কাজ করতে পারবে বলে আশা করা হচ্ছে। এটি একটি কাস্টমাইজড OmniVision Light Fusion সেন্সর হতে পারে। এটি আগের K80 Pro ফোনের 1/1.55 ইঞ্চির সেন্সরের তুলনায় আরও বেশি আলো ক্যাপচার করতে সক্ষম। এর ফলে ইউজাররা আরও ভালো ডিটেল এবং লো-লাইট ফটোগ্রাফি উপভোগ করতে পারবেন।

এইবার টেলিফটো ক্যামেরায় পেরিস্কোপ লেন্সের ব্যাবহার করা হতে পারে। এটি 1/2.76 ইঞ্চির Samsung ISOCELL JN5 সেন্সর হবে বলে আশা করা হচ্ছে। এই লেন্সে 2.5x থেকে 3x পর্যন্ত অপটিক্যাল জুম সাপোর্ট করবে। এছাড়াও এই লেন্সটি টেলিফটো ম্যাক্রো ক্যামেরা হিসাবেও ব্যাবহার করা যাবে বলে মনে করা হচ্ছে। অন্যদিকে কোম্পানি আল্ট্রাওয়াইড ক্যামেরার জন্য OmniVision OV50M সেন্সর যোগ করতে পারে। এটি 50MP রেজোলিউশন এবং 1/2.88 ইঞ্চি সহ লঞ্চ করা হতে পারে। এটি আগের মডেলে 32MP আল্ট্রাওয়াইড সেন্সরের তুলনায় আপগ্রেডেড বলে মনে করা হচ্ছে।

আপকামিং ফোনটিতে ক্যামেরার পাশাপাশি অসাধারণ পারফরমেন্সও পাওয়া যাবে। লিক রিপোর্ট অনুযায়ী Redmi K90 Pro এবং Poco F8 Ultra ফোনটিতে Snapdragon 8 Elite Gen 5 চিপসেট দেওয়া হতে পারে। এই নতুন ফ্ল্যাগশিপ প্রসেসরের কারণে আসন্ন ফোনগুলি আগের মডেলের তুলনায় আরও শক্তিশালী হয়ে উঠবে। এর ফলে যারা গেমিং ও মাল্টিটাস্কিং করতে পছন্দ করেন, সেইসব ইউজাররা ফোনটিতে স্মুথ ও দ্রুত পারফরমেন্স উপভোগ করতে পারবেন। আগের প্রকাশ্যে আসা রিপোর্টের মাধ্যমে জানা গিয়েছিল কোম্পানি তাদের Redmi K90 Pro ফোনটি 7,000mAh বড় ব্যাটারি সহ লঞ্চ করতে পারে। তবে চার্জিং স্পীডের ক্ষেত্রে খামতি দেখা যেটে পারে। কারণ K80 Pro মডেলে 120W ওয়ার্ড ফাস্ট চার্জিং দেওয়া হয়েছিল। এবারের K90 Pro ফোনে 100W চার্জিং ফিচার থাকতে পারে। একইসঙ্গে ফোনটিতে 50W ওয়্যারলেস চার্জিং এবং আল্ট্রাসোনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হতে পারে।

Redmi K90 Pro এবং Poco F8 Ultra ফোনটি আপকামিং ফ্ল্যাগশিপ iQOO 15, Realme GT 8 Pro এবং OnePlus 15 ফোনের সঙ্গে প্রতিযোগিতায় নামতে পারে। এই ফোনটি ক্যামেরা বং পারফরমেন্সের দিক দিয়ে এগিয়ে থাকতে পারে। আদতে আসন্ন কোন ফোনগুলি এগিয়ে থাকবে তা জানার জন্য এখনও বেশ কিছু সপ্তাহের অপেক্ষা করতে হবে। তবে শীঘ্রই ফোনগুলি লঞ্চ করা হতে পারে। জানিয়ে রাখি 2025 সালের নভেম্বর মাসের মধ্যে চীনের বাজারে Redmi K90 Pro ফোনটি পেশ করা হতে পারে। তবে 2026 সালের শুরুতেই Poco F8 Ultra ফোনটি লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে।

যারা গেমিং, হাই-এন্ড মাল্টিটাস্কিং এবং প্রিমিয়াম ক্যামেরা সহ ফোন পছন্দ করেন, তাদের জন্য আপকামিং ফোনগুলি একটি ভালো অপশন হবে। সেইসব ইউজাররা এই ফোনটি লঞ্চের অপেক্ষা করতে পারেন। ভবিষ্যতে এই ফোনের লঞ্চ ডেট বা অন্যান্য তথ্য প্রকাশ্যে এলে আমরা পোস্টের মাধ্যমে জানিয়ে দেব।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here