এপ্রিল মাসে লঞ্চ হতে পারে Redmi K90 Ultra, Dimensity 9500 এবং 165Hz ডিসপ্লে সহ লিক হল শক্তিশালী ফিচার

চীনের বাজারে Redmi তাদের K-সিরিজের নতুন ফ্ল্যাগশিপ Redmi K90 Ultra ফোনটি লঞ্চ করতে পারে। আগেই এই বিষয়ে বিভিন্ন তথ্য জানা গিয়েছিল। আপকামিং ফোনটি Redmi K80 Ultra ফোনের সাক্সেসার হতে চলেছে। 2025 সালের জুন মাসে ফোনটি লঞ্চ করা হয়েছিল। আগের রিপোর্টের মাধ্যমে জানানো হয়েছিল, কোম্পানির K90 Ultra ফোনটি আগের মডেলের তুলনায় আগের লঞ্চ করা হতে পারে। এবার চীনের মাইক্রো ব্লগিং সাইট ওয়েইবোর মাধ্যমে টিপস্টার নতুন তথ্য শেয়ার করেছেন। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক আপকামিং ফোনের লিক ডিটেইলস সম্পর্কে।

টিপস্টার Experience More এর বক্তব্য অনুযায়ী শীঘ্রই শক্তিশালী Dimensity 9500 প্রসেসর সহ ফোনটি লঞ্চ করা হতে পারে। প্রকাশ্যে আসা লিকের মাধহমে আপকামিং ফোনের নাম জানা যায়নি, তবে এটি Redmi K90 Ultra স্মার্টফোন হতে পারে। টিপস্টার জানিয়েছেন ফোনটি 2604FRK1EC মডেল নাম্বার সহ পেশ করা হতে পারে। এতে আল্ট্রা-হাই রিফ্রেশ রেট সহ ইন-বিল্ট কুলিং ফ্যান দেওয়া হতে পারে। এই ফিচারের সাহায্যে দীর্ঘক্ষণ পর্যন্ত ব্যাবহারের পরও এবং হেভি গেমিঙের সময় ফোনটিতে দুর্দান্ত পারফরমেন্স পাওয়া যাবে।

জানিয়ে রাখি GSMA IMEI ডেটাবেসে একই মডেল নাম্বার এবং Redmi K90 Ultra ব্র্যান্ডিং সহ লিস্টেড হয়েছিল।মডেল নাম্বারে “2604” দেখে মনে করা হচ্ছে ফোনটি এপ্রিল মাসে দিনে চীনের বাজারে লঞ্চ করা হতে পারে। এই ফোনটিতে Dimensity 9500 Plus চিপসেট দেওয়া হবে বলে আশা করা হচ্ছিল। তবে এই ফোনটি স্ট্যান্ডার্ড Dimensity 9500 প্রসেসর সহ পেশ করা হতে পারে বলে জানা গেছে। এই বছরের দ্বিতীয় কোয়ার্টারে D9500+ চিপসেটটি লঞ্চ করা হতে পারে।

আপকামিং Redmi K90 Ultra ফোনটির সবচেয়ে বোর বিশেষত্ব ইন-বিল্ট কুলিং সিস্টেম হবে বলে জানানো হয়েছে। এই প্রথম কোনো Xiaomi ফোনে এই ফিচার দেওয়া হতে পারে। লিক অনুযায়ী ফোনটি 1.5K রেজোলিউশন এবং 165Hz রিফ্রেশ রেট সাপোর্টেড 6.8 ইঞ্চির ডিসপ্লে সহ লঞ্চ করা হতে পারে।

পাওয়ার ব্যাকআপের জন্য Redmi K90 Ultra ফোনটিতে 8,500mAh বড় ব্যাটারি দেওয়া হতে পারে এবং দ্রুত চার্জ করার জন্য এতে 100W ফাস্ট চার্জিং ফিচার সাপোর্ট করতে পারে। অন্যান্য ফিচার হিসাবে মেটাল ফ্রেম, আল্ট্রাসোনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ফুল ওয়াতাঁর রেজিস্টেন্স ফিচার যোগ করা হতে পারে।

যারা ফ্ল্যাগশিপ লেভেল পারফরমেন্স, দীর্ঘমেয়াদী গেমিং সেশন এবং দুর্দান্ত থার্মাল ম্যানেজমেন্ট সহ স্মার্টফোন খুঁজছেন, তাদের জন্য Redmi K90 Ultra ফোনটি ভালো অপশন হতে পারে। এই ফোনটি iQOO 13, OnePlus 13 এবং Realme GT 7 Pro ফোনগুলির প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারে।

যারা দীর্ঘমেয়াদী হাই পারফরমেন্স, বড় ব্যাটারি এবং আল্ট্রা স্মুথ ডিসপ্লে সহ ফোন কিনতে চাইছেন, তাদের কাছে Redmi K90 Ultra ফোনটি আকর্ষণীয় হতে পারে। ইউজাররা ফোনটির জন্য অপেক্ষা করতে পারেন।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here