আগামী 30 জুন Redmi তাদের নতুন গেমিং Redmi K90 Ultra স্মার্টফোন লঞ্চ করতে চলেছে। অন্যদিকে লঞ্চের আগেই কোম্পানি ক্রমাগত আসন্ন ফোনের ফিচার টিজ করছে। এবার এই ফোনের ডিসপ্লে, ব্যাটারি এবং পারফরমেন্স সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে। এছাড়া গীকবেঞ্চ লিস্টিঙের মাধ্যমে ফোনের বেশ কিছু স্পেসিফিকেশন সম্পর্কেও জানা গেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Redmi K90 Ultra ফোনের লিস্টিং ডিটেইলস সম্পর্কে।
Redmi K90 Ultra ফোনের স্পেসিফিকেশন
Redmi এর আপকামিং K90 Ultra ফোনে 6.83 ইঞ্চির ফ্ল্যাট ডিসপ্লে দেওয়া হবে বলে জানা গেছে। এই প্যানেলে 165Hz রিফ্রেশ রেট, M10 ডিসপ্লে ম্যাটেরিয়াল এবং 3500 নিটস পিক ব্রাইটনেস সাপোর্ট করবে। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই ফোনে 40 এর চেয়েও বেশি গেম 165fps অপ্টিমাইজ করা যাবে, এর ফলে দুর্দান্ত গেমিং এক্সপিরিয়েন্স পাওয়া যাবে। এই ডিসপ্লেতে Xiaomi এর Qingshan Eye Protection ফিচার এবং গেমিং টাচ এনহ্যান্সমেন্ট ফিচারও থাকবে।
8550mAh ব্যাটারি এবং 100W ফাস্ট চার্জিং
Redmi K90 Ultra ফোনের সবচেয়ে বড় বিশেষত্ব হল 8550mAh Xiaomi Jinshajiang ব্যাটারি হবে। কোম্পানির বক্তব্য অনুযায়ী ফোনটিতে 16 শতাংশ সিলিকন কন্টেন্ট ব্যাবহার করা হবে। চার্জিঙের জন্য এতে 100W ওয়্যারড ফাস্ট চার্জিং, 22.5W রিভার্স চার্জিং এবং মাদারবোর্ড বায়পাস চার্জিং থাকবে। বায়পাস চার্জিং ফিচার গেমিং চলাকালীন অতিরিক্ত তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে সাহায্য করবে।
Snapdragon 8 Elite এবং অ্যাডভান্স কুলিং সিস্টেম
Redmi K90 Ultra ফোনটিতে Snapdragon 8 Elite প্রসেসরের পাশাপাশি D2 ডেডিকেটেড গেমিং ডিসপ্লে চিপও দেওয়া হবে। কোম্পানি জানিয়েছে Redmi K90 Max ফোনে অ্যাক্টিভ কুলিং সিস্টেম থাকবে। এই ফোনে 18.1mm কুলিং ফ্যান দেওয়া হবে, যা মেটাল ওয়্যারিং সহ তৈরি করা হবে।Redmi এর বক্তব্য অনুযায়ী এই সিস্টেম 100 সেকেন্ডের ভিতরে তাপমাত্রা 10 ডিগ্রী সেলসিয়াল পর্যন্ত কম করতে পারবে। তবে এই ফ্যানের আওয়াজ 32dB পর্যন্ত সীমাবদ্ধ থাকতে পারে।
অন্যান্য ডিটেইলস
Redmi K90 Ultra ফোনটির Space Silver ভেরিয়েন্ট CNC অ্যালুমিনিয়াম ফ্রেম এবং অ্যানোডাইজড ফিনিশ সহ লঞ্চ করা হবে। এছাড়া ফোনটিতে IP68 এবং IP69 ডাস্ট এন্ড ওয়াটার রেজিস্টেন্স, স্টিরিও স্পিকার ও X-Axis লিনিয়র মোটারের মতো ফিচার যোগ করা হতে পারে।
Redmi K90 Ultra ফোনের Geekbench লিস্টিং
প্রকাশ্যে আসা Geekbench লিস্টিঙে Xiaomi M332BF মডেল নাম্বার সহ স্মার্টফোনটি দেখা গেছে। লিস্টিং অনুযায়ী ফোনটি সিঙ্গেল কোর টেস্টে 3,082 স্কোর এবং মাল্টি-কোর টেস্টে 10,065 স্কোর পেয়েছে। এই ফোনটি Android 16 অপারেটিং সিস্টেম এবং 16GB RAM সহ লিস্টেড হয়েছে।
লিস্টিঙের মাধ্যমে QTI SM8750 চিপসেট এবং Adreno 830 GPU সম্পর্কেও জানা গেছে। এটি Qualcomm Snapdragon 8 Elite প্রসেসর হতে পারে।
লিক এবং অফসিয়াল টিজার দেখে মনে করা হচ্ছে, যারা ফ্ল্যাগশিপ লেভেল গেমিং পারফরমেন্স, বড় ব্যাটারি এবং হাই রিফ্রেশ রেট ডিসপ্লে সহ স্মার্টফোন খুঁজছেন, তাদের জন্য Redmi K90 Ultra স্মার্টফোনটি ভালো অপশন হতে পারে। 30 জুন লঞ্চের দিন আমরা আপকামিং স্মার্টফোনের সম্পূর্ণ ডিটেইলস পোস্টের মাধ্যমে জানিয়ে দেব।
