Xiaomi দেশের এক নম্বর স্মার্টফোন ব্র্যান্ড এবং কোম্পানিটি বহু বছর ধরে প্রথম স্থানে রয়েছে। Xiaomi লো বাজেটের সেগমেন্টেই আত্মপ্রকাশ করেছিল, এই চীনা কোম্পানিটি খুব দ্রুত ভারতে জনপ্রিয়তা পেয়েছে। লো বাজেট এর মোবাইল ফোনের পাশাপাশি, এখন কোম্পানি মিড বাজেটে হাই স্পেসিফিকেশন সহ ডিভাইসও আনছে। তবে লো বাজেটের সেগমেন্টে নিজেদের স্থান বজায় রাখতে Xiaomi একটি ভিন্ন কৌশল অবলম্বন করছে। কোম্পানি তাদের স্মার্টফোনগুলি কম দামে লঞ্চ করার জন্য এবং সেল করার জন্য এবার থেকে চার্জার ছাড়াই ফোন সেল করার প্ল্যান করছে।
চার্জার ছাড়াই লঞ্চ হবে Redmi Note 11SE
Xiaomi আগামীকাল অর্থাৎ 26শে আগস্ট ভারতে তাদের নতুন স্মার্টফোন Redmi Note 11SE লঞ্চ করতে চলেছে। Redmi Note 11 সিরিজে যুক্ত হওয়া এই মোবাইল ফোনটি আগামীকাল ভারতের মার্কেটে পেশ করা হবে। এই মোবাইল ফোনের ফটো এবং অনেক স্পেসিফিকেশন কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটে তালিকাভুক্ত করা হয়েছে, কিন্তু Redmi Note 11SE ইন্ডিয়া লঞ্চের ঠিক একদিন আগে জানা গেছে যে Redmi Note 11SE চার্জার ছাড়াই সেল হবে।
এই তথ্যটি প্রথম MSP ওয়েবসাইট ‘Redmi Note 11SE No Charger In The Box’-এর মাধ্যমে প্রকাশ করা হয়েছিল। রিপোর্ট অনুযায়ী, Redmi Note 11SE-তে USB Type-C Cable, SIM Eject Tool, Protective Case, Quick Start Guide এবং Warranty Card থাকবে। বক্সের মধ্যে কিন্তু ফোন চার্জার/অ্যাডাপ্টার থাকবে না। চার্জার না থাকলে ফোনের দাম স্বাভাবিকভাবেই কমে যাবে, তবে ক্রেতাদের এই ফোনের চার্জার বা অ্যাডাপ্টার এর জন্য আলাদাভাবে টাকা খরচ করতে হবে।
Redmi Note 11 SE এর স্পেসিফিকেশন
Redmi Note 11 SE ফোনে 5000mAh ব্যাটারি দেওয়া হবে যা 33W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। কিন্তু এই টেকনোলজির সুবিধা নেওয়ার জন্য, Mi 33W SonicCharge 2.0 চার্জারটি আলাদাভাবে কিনতে হতে পারে, যার দাম প্রায় 999 টাকা। তবে, ফোনটি লঞ্চ না হওয়া পর্যন্ত এটা নিশ্চিত ভাবে বলা যাচ্ছে না যে চার্জিং অ্যাডাপ্টারটি Redmi Note 11SE-তে অন্তর্ভুক্ত থাকবে কি না। এইজন্য আগামীকাল 26 আগস্ট দুপুর 12 টা পর্যন্ত অপেক্ষা করতে হবে।
আপনি যদি এই ফোনের অন্যান্য স্পেসিফিকেশন দেখেন, তাহলে এই Redmi স্মার্টফোনটিতে MediaTek Helio G95 প্রসেসর দেওয়া হবে। এতে একটি 6.43-ইঞ্চি ফুল HD+ AMOLED ডিসপ্লে থাকতে পারে। Redmi Note 11 SE ফোনে 8MP আল্ট্রাওয়াইড, 2MP ডেপথ এবং 2MP ম্যাক্রো সেন্সর সহ 64MP প্রাথমিক সেন্সর সহ কোয়াড রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হবে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন
