আজ অর্থাৎ 11 জানুয়ারি Redmi Note 12 Pro 5G এবং Redmi Note 12 Pro+ 5G ফোনদুটি প্রথমবার সেল কড়া হবে। কয়েক দিন আগেই কোম্পানির পক্ষ থেকে Redmi Note 12 সিরিজ লঞ্চ করা হয়েছে। Redmi Note 12 Pro 5G সিরিজের ফোনগুলি কোম্পানির তরফ থেকে MediaTek Dimensity 1080 চিপসেটের সঙ্গে পেশ করা হয়েছে। এই ফোনগুলি 120Hz রিফ্রেশরেট এবং Dolby Vision সাপোর্ট করে/
Redmi Note 12 Pro 5G সিরিজের ফোনগুলিতে 120W পর্যন্ত ফাস্ট চার্জিং ফিচার যোগ করা হয়েছে। সবচেয়ে বড় কথা ফোনের রিটেইল বক্সের মধ্যেই 120W চার্জিং অ্যাডাপ্টার দেওয়া হচ্ছে। এই সিরিজের ফোনগুলিতে 200MP পর্যন্ত ক্যামেরা, 256GB পর্যন্ত স্টোরেজ, 5000mAh ব্যাটারি এবং ডলবি অ্যাটমসের মতো কিছু সুন্দর ফিচার পাওয়া যায়। এই পোস্টে Redmi Note 12 Pro সিরিজের দাম, লঞ্চ অফার, স্পেসিফিকেশন এবং ফিচার সম্পর্কে জানানো হল। আরও পড়ুন: লঞ্চ হল OPPO এর নতুন লো বাজেট 5G ফোন, জেনে নিন দাম এবং স্পেসিফিকেশন
Redmi Note 12 Pro 5G এবং Pro+ 5G এর দাম, লঞ্চ অফার এবং সেল
Redmi Note 12 Pro 5G ফোনটি 6GB + 128GB, 8GB + 128GB এবং 8GB + 256GB স্টোরেজসহ তিনটি ভেরিয়েন্টে পেশ করা হয়েছে। অন্যদিকে Redmi Note 12 Pro+ ফোনটির 8GB + 256GB এবং 12GB + 256GB ভেরিয়েন্ট বাজারে আনা হয়েছে।
Redmi Note 12 Pro এবং Note 12 Pro+ ফোনদুটি কেনার সময় ICICI ব্যাঙ্কের ক্রেডিট এবং ডেবিট কার্ড ব্যাবহার করলে 3,000 টাকার ছাড় পাওয়া যাচ্ছে। জানিয়ে রাখি ডেবিট কার্ডের মাধ্যমে EMI ট্রানজংকশনেও এই ডিসকাউন্ট পাওয়া যাবে। এছাড়া শাওমির পুরনো ফোন এক্সচেঞ্জ করলে 3000 টাকার অতিরিক্ত ছাড় দেওয়া হচ্ছে। আবার এই ফোনটি যদি রেডমিরই হয় তবে ছাড়ের পরিমাণ বেড়ে 4,000 টাকা হয়ে যাবে।
তবে এক্ষেত্রে মাথায় রাখতে হবে গ্রাহকরা একই সঙ্গে ব্যাঙ্ক ডিসকাউন্ট এবং অতিরিক্ত এক্সচেঞ্জ অফার উপভোগ করতে পারবেন না। আজ অর্থাৎ 11 জানুয়ারি দুপুর থেকে Mi স্টোর এবং শপিং সাইট ফ্লিপকার্টে Redmi Note 12 Pro 5G এবং Note 12 Pro+ ফোনদুটি সেল করা হবে। আরও পড়ুন: দীর্ঘ প্রতীক্ষার পর মুক্তি পেল ‘Pathaan’-এর ট্রেলার! আবার বড় পর্দায় ধামাকাদার এন্ট্রি নিচ্ছেন কিং খান
Redmi Note 12 Pro 5G এর স্পেসিফিকেশন
নতুন Redmi Note 12 Pro 5G ফোনটিতে 20:9 আসপেক্ট রেশিও যুক্ত এবং 2400 x 1080 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 6.67 ইঞ্চির full HD+ ডিসপ্লে যোগ করা হয়েছে। এমোলেড প্যানেল দিয়ে তৈরি এই ডিসপ্লে 120 হার্টস রিফ্রেশরেট এবং 240 হার্টস টাচ স্যাম্পেলিং রেটে কাজ করে। এছাড়াও এই ডিসপ্লে 1920 হার্টস PWM ডিমিং এবং 900 নিটস ব্রাইটনেস সাপোর্ট করে।
Redmi Note 12 Pro 5G ফোনটি Android 12 অপারেটিং সিস্টেম এবং MiUI 13 এর লেয়ারিঙের সঙ্গে পেশ করা হয়েছে। প্রসেসিঙের জন্য এতে 2.6 গিগাহার্টস ক্লক স্পীড যুক্ত অক্টাকোর প্রসেসর সহ MediaTek Dimensity 1080 চিপসেটে রান করে। কানিয়ে রাখি এটি 10টি 5G ব্যান্ড সাপোর্ট করে। এছাড়া হাই কোয়ালিটি গ্রাফিক্সের জন্য এই ফোনে Mali-G68 জিপিইউ যোগ করা হয়েছে। আরও পড়ুন: লঞ্চ হল OnePlus 11 স্মার্টফোন, 16GB RAM এবং Snapdragon 8 Gen 2 চিপসেট সহ বাজারে হাজির নতুন ফ্ল্যাগশিপ কিলার
ফটোগ্রাফির জন্য Redmi Note 12 Pro 5G তে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। ফোনটির ব্যাক প্যানেলে অবস্থিত এই ক্যামেরা সেটআপে OIS ফিচার সাপোর্টেড f/1.88 অ্যাপারচার যুক্ত 50MP Sony IMX766 প্রাইমারি সেন্সর রয়েছে। এর সঙ্গে ফোনটির রেয়ার ক্যামেরা সেটআপে f/2.2 অ্যাপারচারের ক্ষমতা সম্পন্ন 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং f/2.4 অ্যাপারচার যুক্ত 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স রয়েছে। সেলফি এবং ভিডিও কলের জন্য এতে 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেন্সর যোগ করা হয়েছে। আরও পড়ুন: 90KM রেঞ্জসহ লঞ্চ হল Firefox Electric Cycle, মাত্র কয়েক ঘন্টায় হয়ে যাবে ফুল চার্জ
Redmi Note 12 Pro 5G ফোনটি 4G এবং 5G উভয় নেটওয়ার্ক সাপোর্টেড একটি ডুয়েল সিম স্মার্টফোন। এই ফোনটিকে ওয়াটারপ্রুফ করার জন্য এতে IP53 রেটিং দেওয়া হয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 67 ওয়াট ফাস্ট চার্জিং ফিচার যুক্ত 5,000mAh ব্যাটারি রয়েছে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন
