Xiaomi কয়েক মাস আগে চীনে Redmi Note 12R Pro স্মার্টফোন লঞ্চ করেছে, যার দাম প্রায় 20,500 টাকা থেকে শুরু হয়েছে। রিপোর্ট অনুযায়ী কোম্পানি এই মোবাইলের ভ্যানিলা মডেল Redmi Note 12R নিয়েও কাজ শুরু করেছে, যা 30 জুন লঞ্চ হতে পারে। এই Redmi ফোনটি Snapdragon 4 Gen 2 প্রসেসর সহ মার্কেটে লঞ্চ হতে পারে। আরও পড়ুন: 3GB দৈনিক ডেটাসহ Vi এর সেরা 5টি প্ল্যান, দাম শুরু মাত্র 359 টাকা থেকে
বিশ্বের প্রথম Snapdragon 4 Gen 2 চিপসেটযুক্ত ফোন
Redmi Note 12R সম্পর্কিত বেশ কিছু তথ্য চায়না টেলিকম ওয়েবসাইটের মাধ্যমে প্রকাশ করা হয়েছে, যেখানে ফোনটি মডেল নম্বর 23076RA4BC সহ তালিকাভুক্ত করা হয়েছে। তালিকা অনুযায়ী এই ফোনে ‘SM4450’ চিপসেট থাকতে পারে, যা Qualcomm Snapdragon 4 Gen 2 হতে পারে। এখনও পর্যন্ত কোন ফোনে এই প্রসেসর দেওয়া হয়নি। Redmi Note 12R এই চিপসেটে লঞ্চ হওয়া প্রথম ফোন হতে পারে।
Redmi Note 12R ফোনের লঞ্চ ডিটেইলস
টেক রিপোর্ট অনুযায়ী Xiaomi সাব-ব্র্যান্ড Redmi এই মাসেই মার্কেটে তাদের নতুন ফোন লঞ্চ করতে পারে। রিপোর্ট অনুযায়ী Redmi Note 12R ফোনটি 30 জুন অফিসিয়াল করা হতে পারে, যা প্রথমে চীনে লঞ্চ হবে।এই স্মার্টফোন ভারতের মার্কেটে লঞ্চ হবে কি না, সেটা নিশ্চিত করে বলা যাচ্ছে না।
Redmi Note 12R ফোনের স্পেসিফিকেশন (সম্ভাব্য)
- 6.79″ FHD+ ডিসপ্লে
- 8GB RAM + 256GB স্টোরেজ
- 50MP রেয়ার ক্যামেরা
- 5,000mAh ব্যাটারি
স্ক্রিন: লিক রিপোর্ট অনুসারে এই নতুন Redmi ফোনটি একটি 6.79-ইঞ্চি FullHD+ ডিসপ্লে সহ লঞ্চ করা হবে। এটি একটি পাঞ্চ-হোল স্ক্রিন যুক্ত হতে পারে যা 90Hz রিফ্রেশরেট সাপোর্ট করবে। আরও পড়ুন: জেনে নিন পুরনো ফোন থেকে নতুন Android ফোন সেটআপ করার সহজ পদ্ধতি
প্রসেসর: প্রসেসিং এর জন্য এই Redmi Note 12R ফোনে Qualcomm Snapdragon 4 Gen 2 Octacore প্রসেসর থাকতে পারে।
মেমরি: রিপোর্ট অনুযায়ী এই স্মার্টফোনটি 8GB পর্যন্ত RAM মেমরি সাপোর্ট করবে এবং এই ফোনে 256GB পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ থাকবে।
ক্যামেরা: ফটোগ্রাফির জন্য এই ফোনের ব্যাক প্যানেলে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া যেতে পারে। এই ফোনে 50MP প্রাইমারি সেন্সর এবং 2MP সেকেন্ডারি লেন্স অন্তর্ভুক্ত থাকতে পারে। আরও পড়ুন: খুব তাড়াতাড়ি ভারতে লঞ্চ হতে পারে Realme C51, বিআইএস ছাড়াও বিভিন্ন সার্টিফিকেশন সাইটে হল লিস্টেড
ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য এই Redmi Note 12R ফোনে একটি 5,000mAh ব্যাটারি থাকতে পারে যা ফাস্ট চার্জিং টেকনোলজি সাপোর্ট করবে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন











