Home খবর শীঘ্রই ভারতে আসতে চলেছে Redmi Note 14, Note 14 Pro এবং Note 14 Pro Plus স্মার্টফোন, জেনে নিন ডিটেইলস

শীঘ্রই ভারতে আসতে চলেছে Redmi Note 14, Note 14 Pro এবং Note 14 Pro Plus স্মার্টফোন, জেনে নিন ডিটেইলস

Redmi Note 14 সিরিজ চীনে লঞ্চ হওয়ার পর থেকেই ভারতীয় ইউজাররা এই ফোনটির অপেক্ষাতে রয়েছে। দীর্ঘ সময় ধরে ভারতীয় বাজারে নাম্বার ওয়ান স্মার্টফোনের জন্য জনপ্রিয় Xiaomi শীঘ্রই তাদের নোট সিরিজ নিয়ে আসতে চলেছে। এই সিরিজের অধীনে Redmi Note 14, Note 14 Pro এবং Note 14 Pro+ স্মার্টফোনগুলি ভারতীয় বাজারে লঞ্চ হতে চলেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক আপকামিং ফোনগুলির ডিটেইলস সম্পর্কে।

Redmi Note 14 সিরিজের ভারতীয় লঞ্চ

আগামী ডিসেম্বর মাসে Redmi Note 14 সিরিজ ভারতীয় বাজারে লঞ্চ করা হবে। Xiaomi India president, Muralikrishnan B বক্তব্য অনুযায়ী বিডব্লিউ বিজনেসওয়ার্ল্ড রিপোর্টের মাধ্যমে এই তথ্য পাওয়া গেছে। এই ওয়েবসাইটের মাধ্যমে শাওমির প্রেসিডেন্ট Muralikrishnan এর ইন্টারভিউ নেওয়া হয়েছিল, এই ইন্টারভিউয়ের মাধ্যমেই কোম্পানি ডিসেম্বর মাসে তাদের Redmi Note 14 সিরিজ ভারতে লঞ্চ এবং কম দামে Redmi A4 5G ফোন বাজারে লঞ্চ করবে বলে জানিয়েছিলেন।

Redmi Note 14 সিরিজের ডিটেইলস

Redmi Note 14

Redmi Note 14 Pro

Redmi Note 14 Pro+

কোম্পানির পক্ষ থেকে রেডমি নোট 14 সিরিজের ভারতীয় লঞ্চ টিজ করা হয়নি এবং সিরিজের লঞ্চ ডেট সম্পর্কে অফিসিয়ালি কোনো তথ্য জানানো হয়নি। কোম্পানির পক্ষ থেকে লঞ্চ ডেট জানানোর সঙ্গেই এই খবর আপডেট করে দেওয়া হবে। অন্যদিকে কোম্পানি তাদের চীনে লঞ্চ হওয়া রেডমি নোট 14 সিরিজের তিনটি মডেলেই একই স্পেসিফিকেশন ভারতে লঞ্চ বা কোনো পরিবর্তন করবে কি না সেই বিষয়ে এখনও পর্যন্ত কনফার্ম জানা যায়নি।