চাইনিজ টেক কোম্পানি Xiaomi এর সাব ব্র্যান্ড Redmi আজ দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে ভারতে তাদের ‘নোট’ সিরিজের নতুন স্মার্টফোন লঞ্চ করেছে। কোম্পানির পক্ষ থেকে অফিসিয়ালি Redmi Note 15 5G ফোনটি পেশ করা হয়েছে। 2024 সালে লঞ্চ করা Redmi Note 14 ফোনটির সাক্সেসার হিসাবে এই নতুন ফোনটি পেশ করা হয়েছে। এই ফোনে Snapdragon 6 Gen 3 প্রসেসর এবং 108MP ক্যামেরা দেওয়া হয়েছে। Redmi Note 15 5G ফোনটির দাম, ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে নিচে বিস্তারিত আলোচনা করা হল।
প্রসেসিঙের জন্য Redmi Note 15 5G ফোনে Qualcomm Snapdragon 6 Gen 3 অক্টাকোর প্রসেসর যোগ করা হয়েছে। 4nm ফেব্রিকেশন প্রসেসে তৈরি এই অক্টাকোর প্রসেসর 2.4GHz ক্লক স্পীডে রান করতে সক্ষম। কোম্পানির বক্তব্য অনুযায়ী এটি আগের জেনারেশনের তুলনায় 10% GPU এবং 30% CPU পারফরমেন্স বুস্ট করতে পারে।
Redmi Note 15 5G ফোনে 2392 x 1080 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.77-ইঞ্চির ফুল এইচডি+ ডিসপ্লে রয়েছে। Curved AMOLED প্যানেল দিয়ে তৈরি এই পাঞ্চ হোল স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট এবং 3200nits ব্রাইটনেস সাপোর্ট করে। এই ফোনে Hydro Touch 2.0 ফিচার দেওয়া হয়েছে, ফলে ভেজা হাতেও ফোনটি অনায়াসে ব্যাবহার করা যাবে। এই স্ক্রিনে টিইউভি ট্রিপল আই কেয়ার সার্টিফিকেশন যোগ করা হয়েছে, যার ফলে দীর্ঘ সময় পর্যন্ত ফোনটি ব্যাবহার করলেও চোখের কোনো ক্ষতি হবে না।
ফটোগ্রাফির জন্য Redmi Note 15 5G ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এই সেটআপে LED ফ্ল্যাশ সহ 108MP প্রাইমারি সেন্সর দেওয়া হয়েছে। এই হাই রেজোলিউশন ক্যামেরা অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন অর্থাৎ OIS ফিচার সহ 4K ভিডিও রেকর্ডিং করতে সক্ষম। এই ক্যামেরার মাধ্যমে মাল্টি-ফোকাল পোর্ট্রেট এবং ডায়নামিক শট ক্যাপচার করতে সক্ষম। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এতে 20MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।
আজকের দিনে দাঁড়িয়ে বড় ব্যাটারি সহ স্মার্টফোনের ট্রেন্ড চলছে। তবে কোম্পানির ফ্যানদের Redmi Note 15 5G ফোনের ক্ষেত্রে কিছুটা নিরাশ হতে হবে। পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 5520mAh Battery রয়েছে। ফোনটির ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 45W ফাস্ট চার্জিং ফিচার দেওয়া হয়েছে। কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে Redmi Note 15 5G ফোনে 5 বছরের ব্যাটারি হেল্থ পাওয়া যাবে।
Redmi Note 15 5G ফোনে IP66 রেটিং যোগ করা হয়েছে। এই রেটিং খুব বেশি কার্যকর নয়, তবে সাধারণ জলের ছিটা থেকে ফোনটি সুরক্ষিত থাকবে। এই ফোনটি Xiaomi HyperOS 2 অপারেটিং সিস্টেমে কাজ করে। কোম্পানির পক্ষ থেকে এই ফোনে 48 মাসের ল্যাগ-ফ্রি পারফরমেন্স পাওয়া যাবে বলে জানানো হয়েছে। মাত্র 7.35mm থিকনেস সহ এই ফোনটিতে স্লিক লুক পাওয়া যাবে।
Redmi Note 15 5G ফোনটি দুটি স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। ফোনটির 8GB RAM + 128GB মেমরি ভেরিয়েন্টের দাম 19,999 টাকা রাখা হয়েছে। একইভাবে এই ফোনের 8GB RAM + 256GB স্টোরেজ মডেল 21,999 টাকা দামে পেশ করা হয়েছে। আগামী 9 জানুয়ারি থেকে শপিং সাইট আমাজন এবং অন্যান্য রিটেইল আউটলেটের মাধ্যমে এই ফোনটি সেল করা হবে। প্রাথমিক অফারে এই ফোনের দামে 3,000 টাকা ইন্সট্যান্ট ব্যাঙ্ক ডিসকাউন্ট পাওয়া যাবে।












