Xiaomi এর সাব ব্র্যান্ড রেডমি চীনে তাদের নতুন REDMI Note 15 Pro সিরিজের REDMI Note 15 5G ফোনটি লঞ্চ করেছে। যারা স্লিম, হালকা এবং শক্তিশালী মিড রেঞ্জ ফোন খুঁজছেন, তাদের জন্য কম বাজেট রেঞ্জের ফোনটি অসাধারণ ডিজাইন এবং পারফরমেন্স সহ একটি ভালো অপশন হতে চলেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Note 15 ফোনের দাম এবং স্পেসিফিকেশন ডিটেইলস সম্পর্কে।
Redmi Note 15 ফোনটিতে 6.77 ইঞ্চির FHD+ AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিনে 120Hz রিফ্রেশ রেট, 240Hz টাচ স্যাম্পেলিং রেট এবং 2160Hz টাচ স্যাম্পেলিং রেট, 3200 নিটস পিক ব্রাইটনেস সাপোর্ট করে। এর ফলে আউটডোর কন্ডিশনেও ব্রাইট এবং শার্প ভিজুয়াল উপভোগ করা হয়েছে। এছাড়া ফোনটির বডি থিকনেস মাত্র 7.35mm স্লিম এবং ওজন 178 গ্রাম। এটি Note 15 সিরিজের সবচেয়ে হালকা এবং কম্প্যাক্ট মডেল মনে করা হচ্ছে।
প্রসেসিঙের জন্য Redmi Note 15 ফোনটিতে 6nm ফেব্রিকেশনে Qualcomm Snapdragon 6s Gen 3 প্রসেসর দেওয়া হয়েছে। গ্রাফিক্সের জন্য ফোনটিতে Adreno 619 GPU যোগ করা হয়েছে। এই ফোনটিতে 6GB, 8GB এবং 12GB পর্যন্ত LPDDR4X RAM ও 128GB/256GB UFS 2.2 স্টোরেজ রয়েছে। ফোনটি Android 15 এবং Xiaomi HyperOS 2 অপারেটিং সিস্টেম সহ লঞ্চ করা হয়েছে।
ফটোগ্রাফির জন্য Redmi Note 15 ফোনটির ব্যাক প্যানেলে 50MP Light Fusion 400 সেন্সর সহ 2MP ডেপ্থ সেন্সর দেওয়া হয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য ফোনটিতে 8MP ফোনে ক্যামেরা যোগ করা হয়েছে। এই ক্যামেরা সেটআপ Pro মডেলের মতো অ্যাডভান্স না হলেও, দৈনন্দিন ফটোগ্রাফির জন্য যথেষ্ট। পাওয়ার ব্যাকআপের জন্য ফোনটিতে 5800mAh ব্যাটারি দেওয়া হয়েছে এবং দ্রুত চার্জ করার জন্য ফোনে 45W ফাস্ট চার্জিং এবং 18W রিভার্স চার্জিং সাপোর্ট করে। এছাড়া ফোনটিতে স্টিরিও স্পিকার, Dolby Atmos, ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ইনফ্রারেড সেন্সরের মতো বিভিন্ন ফিচার রয়েছে। একইসঙ্গে জল ও ধুলো থেকে সুরক্ষার জন্য ফোনটিতে IP66 রেটিং রয়েছে।
Redmi Note 15 ফোনটি Midnight Black, Sky Blue এবং Star White এর মতো কালার অপশনে লঞ্চ করা হয়েছে। একইভাবে 6GB+128GB স্টোরেজ অপশনের দাম 999 ইউয়ান অর্থাৎ প্রায় 12,100 টাকা, 8GB+128GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 1,099 ইউয়ান অর্থাৎ প্রায় 13,300 টাকা, 8GB+256GB স্টোরেজ অপশনের দাম 1,299 ইউয়ান অর্থাৎ প্রায় 15,700 টাকা এবং 12GB+256GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 1,499 ইউয়ান অর্থাৎ প্রায় 18,200 টাকা রাখা হয়েছে।
নতুন Redmi Note 15 ফোনটি বাজারে উপস্থিত iQOO Z10 Lite, Realme Narzo 70x এবং Poco X6 Neo ফোনগুলির সঙ্গে প্রতিযোগিতায় নামতে পারে। এই ফোনগুলিতে 120Hz AMOLED ডিসপ্লে এবং 5G প্রসেসর রয়েছে। Redmi Note 15 ফোনটি হালকা ডিজাইন, 5800mAh বড় ব্যাটারি এবং স্লিম প্রোফাইলের জন্য ইউজারদের মধ্যে আকর্ষণীয় হয়ে উঠে পারে। তবে Pro মডেলের মতো দুর্দান্ত ক্যামেরা সেটআপ পাওয়া যাবে না। তাই যারা দারুণ ক্যামেরা এবং পারফরমেন্স সহ ফোন খুঁজছেন, তাদের জন্য Note 15 Pro বা Note 15 Pro+ ফোনগুলি ভালো অপশন হতে পারে। তবে যেসব ইউজাররা 15,000 থেকে 18,000 টাকা বাজেট রেঞ্জে ফোন চাইছেন, সেইসব ইউজারদের জন্য Note 15 ফোনটি একটি দারুণ অপশন। এখনও কিছুদিন পর্যন্ত এই সিরিজের ভারতীয় লঞ্চের জন্য অপেক্ষা করতে হবে।









