ভারতের বাজারে Redmi Note 15 5G ফোনটি পেশ করার পর, এবার কোম্পানি তাদের নোট সিরিজের প্রো মডেল লঞ্চের প্রস্তুতি নিচ্ছে। আগামী 29 জানুয়ারি ভারতের বাজারে Redmi Note 15 Pro এবং Redmi Note 15 Pro+ ফোনদুটি লঞ্চ করা হবে। এই 200 মেগাপিক্সেল ক্যামেরা সহ ফোনদুটি স্টাইলিশ লুক, অ্যাডভান্স ফিচার এবং শক্তিশালী স্পেসিফিকেশন সহ পেশ করা হবে। ইউজাররা ঘরে বসেই এই ফোনদুটির লঞ্চ লাইভ দেখতে পারবেন। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Redmi Note 15 Pro ফোনের লঞ্চ ডিটেইলস সম্পর্কে।
29 জানুয়ারি ভারতের বাজারে Redmi Note 15 Pro এবং Redmi Note 15 Pro Plus ফোনদুটি লঞ্চ করা হবে। এই ফোনদুটির লঞ্চ ইভেন্ট দুপুর 12 টা সময়ে আয়োজন করা হবে, এটি কোম্পানির ওয়েবসাইট এবং রেডমির সমস্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম সহ শপিং সাইট আমাজনের মাধ্যমে লাইভ স্ট্রিম করা যাবে। এই লঞ্চ ইভেন্টের মাধ্যমে ফোনগুলির দাম এবং সেল অফার ডিটেইলস সম্পর্কে জানানো হবে। কোম্পানির পক্ষ থেকে আগেই জানানো হয়েছে আগামী 3 ফেব্রুয়ারি থেকে Redmi Note 15 Pro এবং Redmi Note 15 Pro Plus ফোনদুটির সেল শুরু হবে।
আগেই ইন্টারনেটে Redmi Note 15 Pro ফোনের দাম লিক হয়ে গেছে। সম্প্রতি প্রকাশ্যে আসা তথ্য অনুযায়ী 8GB RAM + 128GB স্টোরেজ অপশন 30,999 টাকা এবং 8GB RAM + 256GB স্টোরেজ ভেরিয়েন্ট 32,999 টাকা দামে পেশ করা হবে। প্রসেসিঙের জন্য ফোনটি MediaTek Dimensity 7400-Ultra প্রসেসর এবং Xiaomi HyperOS 2 সহ লঞ্চ করা হবে।
ভারতে কোম্পানি তাদের ফোনটি ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপে লঞ্চ করবে। এই সেটআপে 200 মেগাপিক্সেল সেন্সর থাকবে। একইভাবে ফোনের ফ্রন্ট প্যানেলে 20 মেগাপিক্সেল সেলফি সেন্সর রয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য ফোনে 45W ফাস্ট চার্জিং এবং 22.5W রিভার্স চার্জিং ফিচার সাপোর্টেড 6580mAh ব্যাটারি দেওয়া হয়েছে। এই ফোনটি 6.83 ইঞ্চির কার্ভড OLED ডিসপ্লে সহ লঞ্চ করা হবে। এই স্ক্রিনে 120Hz রিফ্রেশ রেট, 3840Hz PWM ডিমিং এবং 3200 নিটস পীক ব্রাইটনেস সাপোর্ট করবে।
Redmi Note 15 Pro+ ফোনটির প্রাথমিক দাম 38,999 টাকা হতে পারে, এটি ফোনের 8GB RAM এবং 256GB স্টোরেজ অপশনের দাম। অন্যদিকে 12GB RAM সহ 256GB এবং 512GB স্টোরেজ ভেরিয়েন্টগুলির দাম 41,999 টাকা ও 44,999 টাকা রাখা হতে পারে। এই ফোনটি কোয়ালকম এর Snapdragon 7s Gen 4 অক্টাকোর প্রসেসর সহ লঞ্চ করা হবে। একইসঙ্গে ফোনটিতে 5954mm² পর্যন্ত থার্মাল কন্ডাক্টিভিটি সাপোর্টেড আইস-সিল্ড সার্কুলেটিং কুলিং পাম্পও দেওয়া হয়েছে। ফলে দীর্ঘক্ষণ পর্যন্ত পারফরমেন্স উপভোগ করা যাবে।
ভারতের বাজারে Redmi Note 15 Pro+ ফোনটিতে 100W ফাস্ট চার্জিং ফিচার সাপোর্টেড 6,500mAh ব্যাটারি দেওয়া হয়েছে। ফটোগ্রাফির জন্য ফোনে 200 মেগাপিক্সেল ক্যামেরা সেন্সর থাকবে। একইভাবে ফ্রন্ট প্যানেলে 32 মেগাপিক্সেলের সেলফি সেন্সর যোগ করা হবে। অন্যদিকে Note 15 Pro+ ফোনটিতে 6.83 ইঞ্চির AMOLED ডিসপ্লে দেওয়া হবে। এছাড়া Note 15 Pro এবং Note 15 Pro+ ফোনদুটি IP66 + IP68 + IP69 + IP69K সার্টিফিকেশন সহ লঞ্চ করা হবে। এর ফলে ফোনটি জল ও ধুলোর পাশাপাশি বিভিন্ন লিকুইড থেকেও সুরক্ষিত থাকবে।
