শাওমির সাব ব্র্যান্ড Redmi তাদের নেক্সট জেনারেশন Note 15 Pro সিরিজ লঞ্চের প্রস্তুতি নিচ্ছে। আগামী 21 আগস্ট এই সিরিজের অধীনে Redmi Note 15 Pro এবং Redmi Note 15 Pro+ স্মার্টফোনটি লঞ্চ করা হবে। কোম্পানির পক্ষ থেকে লঞ্চ ডেট সহ Note 15 Pro+ স্মার্টফোনটির ছবিও শেয়ার করা হয়েছে। এর মাধ্যমে আপকামিং স্মার্টফোনের ডিজাইন সম্পর্কে জানা গেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক আসন্ন সিরিজের ডিটেইলস সম্পর্কে।
ব্র্যান্ডের পক্ষ থেকে অফিসিয়ালি জানানো হয়েছে আগামী 21 আগস্ট চীনে Redmi Note 15 Pro সিরিজ লঞ্চ করা হবে। চীনের সময় অনুযায়ী সন্ধ্যা 7টা অর্থাৎ ভারতের সময় অনুযায়ী বিকেল 4:30টা সময়ে এই লঞ্চ ইভেন্ট অনুষ্ঠিত হবে। কোম্পানির পক্ষ থেকে ইভেন্টের মঞ্চ থেকে Redmi Note 15 Pro এবং Redmi Note 15 Pro+ স্মার্টফোনদুটি পেশ করা হবে। এছাড়া এই ইভেন্টের মাধ্যমে Redmi Note 15 ভ্যানিলা মডেলও লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে।
এই প্রথম Redmi Note 15 Pro+ স্মার্টফোনটিতে সিমেট্রিক্যাল মাইক্রো কার্ভড ডিজাইন দেওয়া হয়েছে। এই স্মার্টফোনের উভয় প্যানেলে কার্ভড গ্লাস রয়েছে। কোম্পানি জানিয়েছে এই বিশেষ ডিজাইন তৈরি করার জন্য অ্যাডভান্স গ্লাস প্রসেসিং টেকনোলোজি এবং বড়সড় বিনিয়োগ প্রয়োজন হয়েছে। এটি সাধারণত ফ্ল্যাগশিপ স্মার্টফোনের ক্ষেত্রে ব্যাবহার করা হয়। স্মার্টফোনটিতে ক্রিস্টাল গ্লাস ফ্রন্ট এবং ফাইবার গ্লাস ব্যাক প্যানেল রয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী এখনও পর্যন্ত সবচেয়ে মজবুত ডুয়েল সাইড প্রোটেকশন সিস্টেম ব্যাবহার করা হয়েছে, যা 10 গুণ পর্যন্ত ড্রপ রেজিস্টেন্স করতে সক্ষম। এছাড়াও এটি ইন্ডাস্ট্রির প্রথম স্মার্টফোন, যেটি 2 মিটার উচ্চতা থেকে গ্রানাইটের ওপর 50 বার ড্রপ টেস্ট পাস করেছে।
প্রকাশ্যে আসা ছবি অনুযায়ী Redmi Note 15 Pro+ স্মার্টফোনটির রেয়ার প্যানেলে বড় ক্যামেরা মডিউল রয়েছে, এই সেটআপে ট্রিপল রেয়ার ক্যামেরা দেওয়া হয়েছে। এই মডিউলে 50MP OIS প্রাইমারি সেন্সর থাকবে। একইসঙ্গে স্মার্টফোনটির কার্ভড স্ক্রিন এবং বডি রয়েছে, এর ফলে ফ্ল্যাগশিপ লেভেলের ইন-হ্যান্ড ফিল এবং ভিজুয়াল এক্সপিরিয়েন্স পাওয়া যাবে।
কোম্পানির পক্ষ থেকে আপকামিং স্মার্টফোনের সম্পূর্ণ স্পেসিফিকেশন সম্পর্কে জানানো হয়নি, তবে লিকের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী Redmi Note 15 Pro+ স্মার্টফোনটিতে 1.5K কোয়াড কার্ভড OLED ডিসপ্লে থাকবে বলে আশা করা হচ্ছে। প্রসেসিঙের জন্য স্মার্টফোনটিতে Snapdragon 7s Gen 4 প্রসেসর দেওয়া হতে পারে। স্পীডের জন্য 16GB পর্যন্ত RAM থাকতে পারে। পাওয়ার ব্যাকআপের জন্য 7,000mAh ব্যাটারি সহ পেশ করা হবে বলে আশা করা হচ্ছে। দ্রুত চার্জের জন্য 90W ফাস্ট চার্জিং সাপোর্ট করতে পারে। ফটোগ্রাফির জন্য 50MP প্রাইমারি + 50MP টেলিফটো ক্যামেরা সেটআপ যোগ করা হতে পারে। স্মার্টফোনটি HyperOS 2.0 এবং Android 15 অপারেটিং সিস্টেম সহ লঞ্চ করা হতে পারে। এছাড়াও এতে স্যাটেলাইট কানেক্টিভিটি সাপোর্ট করবে বলে জানানো হয়েছে।
প্রথমে Redmi Note 15 Pro সিরিজে চীনের বাজারে লঞ্চ করা হবে। এই লঞ্চের কয়েক সপ্তাহের মধ্যে স্মার্টফোনটি ভারতে লঞ্চ করা হতে পারে বলে আশা করা হচ্ছে। Redmi Note 15 Pro+ স্মার্টফোনটি 28 হাজার টাকা থেকে 35 হাজার টাকা দামে পেশ করা হতে পারে। অন্যদিকে Note 15 Pro স্মার্টফোনটি 25,000 টাকা দামে লঞ্চ করা হতে পারে।
ব্র্যান্ড তাদের নোট সিরিজের প্রেমীদের জন্য নতুন আপডেট আছে বলে জানা গেছে। এর মাধ্যমে কোম্পানি কম দামে সুন্দর মোবাইল ব্যাবহার করে মিড রেঞ্জ ইউজারদের টার্গেট করতে চাইছে। অন্যদিকে Redmi Note 15 Pro+ স্মার্টফোনটির সম্পর্কে জানা গেছে সবচেয়ে বড় বিশেষত্ব হল এতে স্লিম এবং প্রিমিয়াম কার্ভড ডিজাইন সহ ড্রপ রেজিস্টেন্স ডুয়েল সাইড প্রোটেকশন থাকবে, এর ফলে এটি মিড প্রিমিয়াম ডিভাইস থেকে আলাদা দেখাবে। যদি লিকের মাধ্যমে প্রকাশ্যে আসা তথ্য অনুযায়ী স্মার্টফোনটিতে 7,000mAh ব্যাটারি, 90W চার্জিং এবং স্যাটেলাইট কানেক্টিভিটি থাকে, তবে এই স্মার্টফোনটি iQOO Neo 10, Realme GT 6 এবং OnePlus Nord 5 ফোনগুলির প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারে।
যারা দারুণ ডিজাইন, শক্তিশালী প্রসেসর এবং ফ্ল্যাগশিপ লেভেলের বিল্ড কোয়ালিটি সহ স্মার্টফোন খুঁজছেন, তাদের জন্য Redmi Note 15 Pro+ স্মার্টফোনটি একটি ভালো অপশন হতে পারে। অন্যদিকে সিরিজের Redmi Note 15 Pro স্মার্টফোনটিও একটি দারুণ অপশন হতেই পারে।
