200MP ক্যামেরা, 6500mAh, 12GB RAM এবং 100W চার্জিং ফিচার সহ ভারতে লঞ্চ হল REDMI Note 15 Pro+ 5G

ভারতের বাজারে Xiaomi তাদের প্রিমিয়াম মিড রেঞ্জ REDMI Note 15 Pro+ 5G স্মার্টফোন অফিসিয়ালি লঞ্চ করেছে। এই স্মার্টফোনটি ফ্ল্যাগশিপ লেভেল ক্যামেরা, শক্তিশালী পারফরমেন্স, আল্ট্রা ফাস্ট চার্জিং এবং অসাধারণ মজবুত ডিউরেবিলিটি সহ পেশ করা হয়েছে। এই ফোনটি সহ REDMI Note 15 Pro ফোনটিও লঞ্চ করা হয়েছে। এই স্মার্টফোনটির সম্পর্কে বিস্তারিত জানার জন্য এখানে ক্লিক করুন। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক REDMI Note 15 Pro+ 5G স্মার্টফোনের ডিটেইলস সম্পর্কে।

REDMI Note 15 Pro+ 5G ফোনটির 8GB RAM এবং 256GB স্টোরেজ ভেরিয়েন্টের রিটেইল দাম 37,999 টাকা রাখা হয়েছে। তবে 12GB+256GB এবং 12GB+512GB স্টোরেজ অপশনের দাম যথাক্রমে 39,999 টাকা এবং 43,999 টাকা রাখা হয়েছে। লঞ্চ অফার হিসাবে HDFC Bank, SBI এবং ICICI Bank ক্রেডিট কার্ডের মাধ্যমে 3,000 টাকার ইনস্ট্যান্ট ডিসকাউন্ট দেওয়া হচ্ছে, এই অফারের পর ফোনটির ভ্যানিলা মডেলের দাম 34,999 টাকা হবে। এই স্মার্টফোনটি Coffee Mocha, Mirage Blue এবং Carbon Black কালার অপশনে লঞ্চ করা হয়েছে। 2026 সালের 4 ফেব্রুয়ারি থেকে ভারতে mi.com, amazon.in এবং রিটেইল স্টোরের মাধ্যমে ফোনটির সেল শুরু হবে।

 

REDMI Note 15 Pro+ 5G স্মার্টফোনটিতে 6.83 ইঞ্চির CrystalRes AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিনে 1.5K রেজোলিউশন এবং 120Hz রিফ্রেশ রেট, 3200 নিটস পীক ব্রাইটনেস সাপোর্ট করে, ফলে আউটডোর কন্ডিশনেও অসাধারণ ভিজুয়াল উপভোগ করা যাবে। এতে 12-বিট কালার ডেপ্থ, DCI-P3 ওয়াইড কালার গামুট, HDR10+ এবং Dolby Vision রয়েছে। একইসঙ্গে স্ক্রিনে Corning Gorilla Glass Victus 2 প্রোটেকশন, 3840Hz PWM ডিমিং এবং TÜV Rheinland সার্টিফিকেশন যোগ করা হয়েছে।

প্রসেসিঙের জন্য REDMI Note 15 Pro+ 5G ফোনটিতে 4nm ফেব্রিকেশনে তৈরি 2.7GHz ক্লক স্পীডযুক্ত Snapdragon 7s Gen 4 প্রসেসর দেওয়া হয়েছে। একইসঙ্গে গ্রাফিক্সের জন্য Adreno GPU রয়েছে। এই ফোনটি LPDDR4X RAM এবং UFS 2.2 স্টোরেজ সহ 8GB ও 12GB RAM সহ 256GB এবং 512GB স্টোরেজ অপশনে লঞ্চ করা হয়েছে। আরও ভালো থার্মাল ম্যানেজমেন্টের জন্য Xiaomi IceLoop কুলিং সিস্টেম রয়েছে, এর ফলে দীর্ঘক্ষণ পর্যন্ত গেম এবং হেভি ইউজের পরও ফোনটি ঠাণ্ডা থাকবে।

REDMI Note 15 Pro+ 5G ফোনটির সবচেয়ে বড় হাইলাইট ক্যামেরা হতে পারে। এতে OIS ফিচার সহ 16-in-1 পিক্সেল বাইনিং এবং 1/1.4-ইঞ্চির সেন্সর সাইজ সাপোর্টেড 200MP HPE সেন্সর দেওয়া হয়েছে। এই ক্যামেরা 2x এবং 4x ইন-সেন্সর জুম, মাল্টি-ফোকাল লেন্থ এবং DAG HDR টেকনোলোজির মাধ্যমে প্রতিটি লাইট কন্ডিশনে ন্যাচারাল কালার এবং ডিটেইলস ক্যাপচার করতে পারে। একইসঙ্গে ফোনটিতে 8MP আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা এবং 32MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে। এই ক্যামেরাতে AI Creativity Assistant, AI Erase Pro, AI Image Enhancement এবং ডায়রেক্ট Instagram শেয়ারিং এর মতো ফিচার সাপোর্ট করে।

পাওয়ার ব্যাকআপের জন্য REDMI Note 15 Pro+ 5G স্মার্টফোনটিতে 6500mAh বড় Silicon-Carbon ব্যাটারি দেওয়া হয়েছে। এই ব্যাটারি চার্জ করার জন্য 100W HyperCharge সাপোর্ট করে। কোম্পানির বক্তব্য অনুযায়ী ফোনটি মাত্র 40 মিনিটে ফুল চার্জ হতে পারে। একইসঙ্গে 22.5W রিভার্স চার্জিং ফিচার রয়েছে। এছাড়া Xiaomi Surge ব্যাটারি ম্যানেজমেন্ট সিস্টেমের সাহায্যে 1600 চার্জ সাইকেলের পরও 80 শতাংশ ব্যাটারি হেলথ বজায় থাকবে।

জল ও ধুলো থেকে সুরক্ষিত রাখার জন্য REDMI Note 15 Pro+ 5G ফোনটিতে IP66, IP68, IP69 এবং IP69K রেটিং দেওয়া হয়েছে। একইসঙ্গে REDMI Titan Structure, SGS 5-Star Premium Performance Certification এবং Gorilla Glass Victus 2 প্রোটেকশন রয়েছে, ফলে ফোনটি ড্রপ, ব্যান্ড এবং জল থেকে সুরক্ষিত থাকবে। এছাড়া Wet Touch 2.0 টেকনোলোজির সাহায্যে ভেজা হাতেও ফোনটি স্মুথলি ব্যাবহার করা যাবে।

অডিও জন্য ফোনটিতে ডুয়েল স্টিরিও স্পিকার রয়েছে, এর ফলে 400 শতাংশ ভলিউম বুস্ট সহ Dolby Atmos এবং Hi-Res অডিও উপভোগ করা যাবে। কানেক্টিভিটির জন্য এতে Wi-Fi 6E, Bluetooth 5.4, NFC এবং ডুয়েল সিম সহ eSIM সাপোর্ট করে। সিকিউরিটির জন্য ফোনটিতে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং AI ফেস আনলক ফিচার দেওয়া হয়েছে। এতে Xiaomi HyperAI, Google Gemini এবং Circle to Search এর মতো স্মার্ট ফিচার রয়েছে।

যারা মিড-রেঞ্জে ফ্ল্যাগশিপ-গ্রেড ক্যামেরা, টপ-লেভেল পারফরমেন্স, 100W ফাস্ট চার্জিং এবং মজবুত বিল্ড কোয়ালিটি সহ স্মার্টফোন খুঁজছেন, তাদের জন্য REDMI Note 15 Pro+ 5G ফোনটি একটি ভালো অপশন হতে পারে। যারা বহুদিন ধরে নোট সিরিজের অপেক্ষা করছিলেন, তাঁরা এই ফোনটি কিনতে পারেন।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here