গত মাসে শাওমি তাদের হোম মার্কেট চীনে রেডমি নোট 15 সিরিজ লঞ্চ করেছিল। কোম্পানির পক্ষ থেকে Redmi Note 15 Pro এবং Note 15 Pro+ ফোনদুটি পেশ করা হয়েছিল। এবার কোম্পানি ফোনগুলি গ্লোবাল বাজারে লঞ্চ করতে চলেছে। একইসঙ্গে ভারতের বাজারে ফোনগুলি পেশ করা হবে। লিকের মাধ্যমে Redmi Note 15 সিরিজের ভারতীয় লঞ্চ টাইমলাইন প্রকাশ্যে এসেছে। ইন্দনেশিয়ার সার্টিফিকেশন সাইট এবং TDRA সাইটে ফোনদুটি লিস্টেড হয়েছে।
প্রকাশ্যে সা তথ্য অনুযায়ী আগামী বছর Redmi Note 15 সিরিজ ভারতের বাজারে লঞ্চ করা হবে। 2025 সালের জানুয়ারি মাসে ভারতে Redmi Note 15 Pro এবং Note 15 Pro+ ফোনদুটি লঞ্চ করা হতে পারে। জানিয়ে রাখি গত বছর ডিসেম্বর মাসে Redmi Note 14 সিরিজ ভারতে পেশ করা হয়েছিল। অর্থাৎ এবার Redmi Note 15 সিরিজের জন্য ইউজারদের কিছুটা বেশি অপেক্ষা করতে হবে।
এখনও পর্যন্ত শুধুমাত্র লিকের মাধ্যমেই Redmi Note 15 সিরিজের লঞ্চ টাইমলাইন জানা গেছে। তাই আগামী ডিসেম্বর মাসের মধ্যেও সিরিজ গ্লোবাল বাজারে লঞ্চ করা হতে পারে। তবে এখনও পর্যন্ত কোম্পানির পক্ষ থেকে Redmi Note 15 সিরিজের ভারতীয় লঞ্চের অফিসিয়াল ঘোষণার অপেক্ষা করা হচ্ছে। গ্লোবাল সার্টিফিকেশন সাইটে ফোনটি লিস্টেড হয়েছিল, তাই শীঘ্রই এই বিষয়ে আরও তথ্যও জানা যাবে বলে আশা করা হচ্ছে।
বিশ্বের প্রথম Snapdragon 7s Gen 4 চিপসেট সহ Redmi Note 15 Pro+ ফোনটি লঞ্চ করা হয়েছে। অন্যদিকে Redmi Note 15 Pro ফোনটি MediaTek Dimensity 7400-Ultra প্রসেসর সহ কাজ করে। ফোনদুটি Android 15 এবং Xiaomi HyperOS 2 সহ পেশ করা হয়েছে। জানিয়ে রাখি এই ফোনগুলিতে 5954mm² থার্মাল কন্ডাক্টিভিটি সহ আইস-সিলড সার্কুলেটিং কুলিং পাম্প দেওয়া হয়েছে এবং একইসঙ্গে Xiaomi Pascal T1S সিগন্যাল এনহান্সমেন্ট চিপও যোগ করা হয়েছে।
ফটোগ্রাফির জন্য Redmi Note 15 Pro ফোনটিতে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এই ব্যাক প্যানেলে 50MP Sony LYT600 প্রাইমারি সেন্সর, 8MP আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 2MP ম্যাক্রো লেন্স দেওয়া হয়েছে। অন্যদিকে Redmi Note 15 Pro+ ফোনটিতে 50MP Light Fusion 800 প্রাইমারি OIS সেন্সর, 8MP আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 2.5X অপটিক্যাল জুম সাপোর্টেড 50MP টেলিফটো লেন্স রয়েছে। একইভাবে Redmi Note 15 Pro ফোনে 20MP সেলফি ক্যামেরা এবং Note 15 Pro+ ফোনে 32MP সেলফি সেন্সর যোগ করা হয়েছে।
Redmi Note 15 Pro এবং Note 15 Pro Plus 5G ফোনে 6.83 ইঞ্চির কার্ভড OLED স্ক্রিন দেওয়া হয়েছে। এই ডিসপ্লেতে 120Hz রিফ্রেশ রেট, 3840Hz PWM ডিমিং এবং 3200nits পিক ব্রাইটনেস সাপোর্ট করে। একইসঙ্গে ফোনটিতে Xiaomi Dragon Crystal Glass প্রোটেকশন এবং জল ও ধুলো থেকে সুরক্ষার জন্য IP66+IP68+IP69+IP69K রেটিং যোগ করা হয়েছে।
পাওয়ার ব্যাকআপের জন্য Redmi Note 15 Pro এবং Note 15 Pro+ 5G ফোনটিতে 7000mAh ব্যাটারি দেওয়া হয়েছে এবং চার্জ করার জন্য Note 15 Pro ফোনটিতে 45W ফাস্ট চার্জিং ফিচার ও Note 15 Pro+ ফোনটিতে 90W ফাস্ট চার্জিং ফিচার যোগ করা হয়েছে। একইসঙ্গে দুটি ফোনেই 22.5W রিভার্স চার্জিং সাপোর্ট করে। জানিয়ে রাখি ভারতে আসন্ন মডেলের স্পেসিফিকেশন চীনে লঞ্চ হওয়া Redmi Note 15 Pro+ ফোনের স্পেসিফিকেশনের তুলনায় কিছুটা আলাদা হতে পারে।
