Home খবর Redmi Note 15 SE 5G ফোনের দাম বেড়ে গেল 3,000 টাকা, জেনে নিন সবকটি ভেরিয়েন্টের নতুন দাম

Redmi Note 15 SE 5G ফোনের দাম বেড়ে গেল 3,000 টাকা, জেনে নিন সবকটি ভেরিয়েন্টের নতুন দাম

Xiaomi এর সাব-ব্র্যান্ড Redmi এর মিড-রেঞ্জ Redmi Note 15 SE 5G স্মার্টফোনের দাম বেড়ে গেছে। কোম্পানির পক্ষ থেকে ফোনের সমস্ত স্টোরেজ ভেরিয়েন্টের দাম 3,000 টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে। শপিং সাইট Flipkart, ব্র্যান্ডের অফিসিয়াল ওয়েবসাইট এবং অফলাইন রিটেইল স্টোরের মাধ্যমে নতুন দামে ফোনটি সেল করা হচ্ছে। নিচে Redmi Note 15 SE 5G ফোনের নতুন দাম সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হল।

Redmi Note 15 SE 5G ফোনটির 6GB RAM +128GB স্টোরেজ অপশন 19,999 টাকা দামে লঞ্চ করা হয়েছিল, বর্তমানে 22,999 টাকা দামে সেল করা হচ্ছে। অন্যদিকে 8GB RAM + 128GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 21,999 টাকা ছিল, এখন 24,999 টাকা দাম রাখা হয়েছে। একইসঙ্গে 8GB RAM + 256GB স্টোরেজ অপশনের দাম 23,999 টাকা থেকে বাড়িয়ে 26,999 টাকা হয়ে গেছে।

কোম্পানির পক্ষ থেকে অফিসিয়ালি এই মূল্যবৃদ্ধির কারণ সম্পর্কে কিছু জানানো হয়নি, তবে ম্যানুফ্যাকচারিং কস্ট, ইমপোর্ট ডিউটি ও সাপ্লাই চেইনের খরচ এই প্রাইস হাইকের প্রধান কারণ বলে মনে করা হচ্ছে। সাম্প্রতিক সময়ে বেশ কিছু কোম্পানি তাদের স্মার্টফোনের দাম বাড়িয়ে দিয়েছে। এক‌ইভাবে এখন থেকে Redmi Note 15 SE 5G ফোনটি কেনার জন্য বেশি টাকা খরচ করতে হবে।

Redmi Note 15 SE 5G স্মার্টফোনটিতে 6.77 ইঞ্চির ফুলএইচডি + ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিন 120Hz অ্যাডেপ্টিভ রিফ্রেশ রেট, 240Hz টাচ স্যাম্পেলিং রেট, 3840Hz PWM ডিমিং এবং 2100 নিটস পীক ব্রাইটনেস সাপোর্ট করে।

প্রসেসিঙের জন্য স্মার্টফোনটিতে 2.4GHz ক্লক স্পীডযুক্ত Qualcomm Snapdragon 6 Gen 3 অক্টা-কোর প্রসেসর দেওয়া হয়েছে। এই প্রসেসর দৈনন্দিন ব্যাবহার, মাল্টিটাস্কিং এবং সমানও গেমিং জন্য যথেষ্ট। এই ফোনের 6GB এবং 8GB RAM ভেরিয়েন্ট 128GB এবং 256GB স্টোরেজ অপশনে লঞ্চ করা হয়েছে।

ফটোগ্রাফির জন্য স্মার্টফোনটিতে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এতে 4K ভিডিও রেকর্ডিং করতে সক্ষম। এই ক্যামেরা সেটআপে 50 মেগাপিক্সেল সেন্সর দেওয়া হয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য Redmi Note 15 SE 5G স্মার্টফোনটিতে 20 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।

পাওয়ার ব্যাকআপের জন্য Redmi Note 15 SE 5G স্মার্টফোনটিতে শক্তিশালী 5800mAh ব্যাটারি দেওয়া হয়েছে। ফলে দীর্ঘমেয়াদী ব্যাটারি ব্যাকআপ পাওয়া যায়।

নতুন দাম জারি হওয়ার পর Redmi Note 15 SE 5G ফোনটি realme P3 Pro, iQOO Z10 এবং Samsung Galaxy M36 ফোনের সঙ্গে প্রতিযোগিতায় নামতে পারে। যদিও দাম বেড়ে যাওয়ার পরও রেডমি ফোনটি একটি ভালো অপশন, তবুও ইউজাররা নিজের পছন্দ মতো ব্র্যান্ডের ফোন কিনতে পারেন।