Home খবর 1,000 টাকা বাড়ানো হয়েছে Redmi Note 15 SE 5G ফোনের দাম, জেনে নিন প্রাইস ডিটেইলস

1,000 টাকা বাড়ানো হয়েছে Redmi Note 15 SE 5G ফোনের দাম, জেনে নিন প্রাইস ডিটেইলস

Redmi ভারতের বাজারে তাদের Redmi Note 15 SE 5G ফোনের দাম বাড়িয়ে দিয়েছে। কোম্পানির জারি করা নতুন প্রাইস আপডেট জানুয়ারী, Note 15 SE 5G ফোনের সবকটি মডেলের দাম 1,000 টাকা করে বাড়ানো হয়েছে। এর ফলে এখন থেকে এই ফোনটি কেনার জন্য ইউজারদের বেশি টাকা খরচ করতে হবে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই ফোনের নতুন দাম এবং অন্যান্য ডিটেইলস সম্পর্কে।

Redmi Note 15 SE 5G ফোনের নতুন দাম

আপডেটেড প্রাইস অনুযায়ী Redmi Note 15 SE 5G ফোনের 6GB RAM +128GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 23,999 টাকা হয়ে গেছে। আগে এই মডেলটি 22,999 টাকা দামে সেল করা হত। এক‌ইভাবে এই ফোনের 8GB RAM +128GB মেমরি ভেরিয়েন্টের দাম 24,999 টাকা থেকে বাড়িয়ে 25,999 টাকা করে দেওয়া হয়েছে। ফোনটির 8GB RAM + 256GB স্টোরেজ মডেলের দাম‌ও 1,000 টাকা বাড়ানো হয়েছে। এর ফলে এই মডেলের দাম 26,999 টাকা থেকে বেড়ে 27,999 টাকা হয়ে গেছে।

Redmi Note 15 SE 5G ফোনের মূল্যবৃদ্ধির কারণ

কোম্পানির পক্ষ থেকে প্রাইস হাইকের কারণ সম্পর্কে অফিসিয়ালি কিছু জানানো হয়নি। তবে ম্যানুফ্যাকচারিং কস্ট বৃদ্ধি, ইমপোর্ট ডিউটি এবং সাপ্লাই চেইনের খরচ এই মূল্যবৃদ্ধির প্রধান কারণ বলে মনে করা হচ্ছে। সাম্প্রতিক সময়ে বিভিন্ন স্মার্টফোন কোম্পানি তাদের ডিভাইসের দাম বাড়িয়ে চলেছে। এইসব কারণে Redmi Note 15 SE 5G ফোনটি কেনার জন্য এখন থেকে বেশি দাম দিতে হবে।

Redmi Note 15 SE 5G ফোনের স্পেসিফিকেশন

Redmi Note 15 SE 5G ফোনে 6.77 ইঞ্চির FHD+ ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিন 120Hz অ্যাডপ্টিভ রিফ্রেশ রেট, 240Hz টাচ স্যাম্পেলিং রেট এবং 3200nits ব্রাইটনেস সাপোর্ট করে।

প্রসেসিঙের জন্য Redmi Note 15 SE 5G ফোনে 2.4GHz ক্লক স্পীডযুক্ত Qualcomm Snapdragon 6 Gen 3 অক্টাকোর প্রসেসর যোগ করা হয়েছে। এই চিপসেট দৈনন্দিন ব্যাবহার, মাল্টি টাস্কিং এবং সাধারণ গেমিঙের জন্য যথাযথ। এই ফোনটি 6GB ও 8GB RAM ভেরিয়েন্টে পেশ করা হয়েছে এবং এতে 128GB ও 256GB ইন্টারনাল স্টোরেজ রয়েছে।

Redmi Note 15 SE 5G ফোনে ফটোগ্রাফির জন্য 50MP রেয়ার ক্যামেরা দেওয়া হয়েছে, যা 4K ভিডিও রেকর্ডিং করতে সক্ষম। এক‌ইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এতে 20MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই ফোনটি ডেইলি ফটোগ্রাফি ও সোশ্যাল মিডিয়া কন্টেন্টের ক্ষেত্রে সুন্দর এক্সপেরিয়েন্স দিতে সক্ষম।

পাওয়ার ব্যাক‌আপের জন্য Redmi Note 15 SE 5G ফোনে 5800mAh ব্যাটারি রয়েছে, যা দীর্ঘ সময় পর্যন্ত ব্যাক‌আপ দিতে সক্ষম। কোম্পানি জানিয়েছে সাধারণ ব্যাবহারের ক্ষেত্রে এই ব্যাটারি গোটা দিন ব্যাক‌আপ দিতে পারবে।