Home খবর 10000mAh ব্যাটারি এবং 200MP ক্যামেরা সহ লঞ্চ হতে পারে Redmi Note 16 series, জানুন বিস্তারিত

10000mAh ব্যাটারি এবং 200MP ক্যামেরা সহ লঞ্চ হতে পারে Redmi Note 16 series, জানুন বিস্তারিত

Xiaomi সাব-ব্র্যান্ড রেডমি 2026 সালের শুরুতেই ভারতে তাদের ‘Note 15 Pro’ সিরিজ লঞ্চ করেছিল। এই সিরিজের অধীনে Redmi Note 15 Pro এবং Redmi Note 15 Pro Plus ফোনদুটি পেশ করা হয়েছিল। এবার কোম্পানি এই সিরিজের সাক্সেসারের ওপর কাজ শুরু করে দিয়েছে বলে শোনা যাচ্ছে। অর্থাৎ আগামী মাসের Redmi Note 16 series টেক মঞ্চে পেশ করা হতে পারে। আপকামিং সিরিজ প্রথমে চীনে এবং পরবর্তী সময়ে ভারতে লঞ্চ করা হবে। সম্প্রতি লিকের মাধ্যমে Redmi Note 16 সিরিজের স্পেসিফিকেশন সম্পর্কে জানা গেছে।

চীনের টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন Redmi Note 16 সিরিজের তথ্য শেয়ার করেছে। লিকের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী কোম্পানির আপকামিং ফোনটি টেস্টিং ফেজে রয়েছে, এটি বাজারে 10,000mAh ব্যাটারি সহ পেশ করা হবে। এটি আসন্ন Redmi Note 16 সিরিজের স্মার্টফোন হবে বলে জানানো হয়েছে। লিক অনুযায়ী Redmi Note 16 Pro+ ফোনটি 10,000mAh ব্যাটারি সহ লঞ্চ করা হতে পারে।

Redmi Note 16 Pro+ ফোনটিতে 100W ফাস্ট চার্জিং সাপোর্টেড 10,000mAh ব্যাটারি দেওয়া হতে পারে। আগের Redmi Note 15 Pro+ ফোনটি 6500mAh ব্যাটারি সহ লঞ্চ করা হয়েছিল। অন্যদিকে Redmi Note 15 Pro ফোনটিতে 6580mAh ব্যাটারি দেওয়া হয়েছিল। অর্থাৎ পাওয়ার ব্যাকআপের দিক দিয়ে আপকামিং রেডমি নোট ফোনটি বাজারে উপস্থিত মডেলের তুলনায় অ্যাডভান্স এবং শক্তিশালী হতে চলেছে।

Redmi Note 15 Pro Plus ফোনটিতে 100W HyperCharge ফিচার দেওয়া হয়েছে। জানিয়ে রাখি আমাদের টেস্টে ফোনটি 20% থেকে 100% ফুল চার্জ হতে মাত্র 38 মিনিট সময় লেগেছে। এছাড়া কোম্পানির এই ফোনে 22.5W রিভার্স চার্জিং ফিচার রয়েছে। একই রিভার্স চার্জিং ফিচার Redmi Note 16 Pro+ ফোনটিতেও দেওয়া হতে পারে।

সম্প্রতি লিক অনুযায়ী Redmi Note 16 Pro+ ফোনটিতে 200 মেগাপিক্সেল ক্যামেরা দেওয়া হতে পারে। এটি ফোনের প্রাইমারি সেন্সর হবে বলে জানা গেছে। আগেও কোম্পানির Redmi Note 15 Pro সিরিজে 200MP ক্যামেরা দেওয়া হয়েছিল। এতে 2x এবং 4x ইন-সেন্সর জুম এবং OIS সাপোর্টেড f/1.7 অ্যাপার্চারযুক্ত সেন্সর সাপোর্ট করে। Redmi Note 15 Pro এবং Note 15 Pro+ ফোনদুটিতে একই ক্যামেরা লেন্স রয়েছে।

এখনও পর্যন্ত Redmi Note 16 Pro এবং Redmi Note 16 Pro+ ফোনের স্পেসিফিকেশন সম্পর্কে সম্পূর্ণ জানা যায়নি। তবে আগামী দিনে এই বিষয়ে অফিসিয়ালি জানানো হবে বলে আশা করা হচ্ছে। অন্যদিকে Redmi Note 15 Pro 5G ফোনটিতে 2.6GHz ক্লক স্পীডযুক্ত MediaTek Dimensity 7400-Ultra প্রসেসর দেওয়া হয়েছে। একইসঙ্গে Redmi Note 15 Pro+ স্মার্টফোনে 2.7GHz ক্লক স্পীডযুক্ত Qualcomm Snapdragon 7s Gen 4 প্রসেসর রয়েছে।

Redmi Note 15 Pro সিরিজের দুটি ফোনই Xiaomi HyperOS অপারেটিং সিস্টেম সহ কাজ করে এবং ফাস্ট ও ল্যাগ-ফ্রি গেমিংয়ের জন্য এতে Xiaomi IceLoop cooling system দেওয়া হয়েছে। এটি আরও ভালো থার্মাল ম্যানেজমেন্ট করতে সক্ষম। এই সিরিজে CrystalRes AMOLED প্যানেল দিয়ে তৈরি 1.5K রেজোলিউশন সাপোর্টেড 6.83-ইঞ্চির ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট এবং 3200 নিটস পীক ব্রাইটনেস সাপোর্ট করে।

Redmi Note 15 Pro ফোনের 8GB RAM ভেরিয়েন্ট 128GB এবং 256GB স্টোরেজ অপশনে লঞ্চ করা হয়েছে। এই দুটি ভেরিয়েন্টের দাম যথাক্রমে 29,999 টাকা এবং 31,999 টাকা রাখা হয়েছে। অন্যদিকে Redmi Note 15 Pro+ ফোনটি ভারতে তিনটি স্টোরেজ ভেরিয়েন্টে পেশ করা হয়েছে। এই ফোনের 8GB RAM সহ 256GB স্টোরেজ অপশন 37,999 টাকা, 12GB RAM সহ 256GB স্টোরেজ অপশন 39,999 টাকা এবং 512GB স্টোরেজ অপশন 43,999 টাকা দামে পেশ করা হয়েছিল।