Home খবর 8000mAh ব্যাটারি সহ লঞ্চ হল Redmi Note 17 5G স্মার্টফোন, রয়েছে 16GB RAM এর ক্ষমতা

8000mAh ব্যাটারি সহ লঞ্চ হল Redmi Note 17 5G স্মার্টফোন, রয়েছে 16GB RAM এর ক্ষমতা

রেডমি ফ্যানদের জন্য কোম্পানি ভারতের বাজারে নতুন স্মার্টফোন লঞ্চ করেছে। কোম্পানির পক্ষ থেকে দেশের বাজারে Redmi Note 17 5G পেশ করা হয়েছে। বড় ব্যাটারি সহ এই ফোনটিতে 8000mAh ব্যাটারি যোগ করা হয়েছে। এছাড়াও এই ফোনে TrueColour AMOLED ডিসপ্লে, 50MP ক্যামেরা এবং 16GB RAM (8GB+8GB) এর মতো বিভিন্ন উল্লেখযোগ্য ফিচার রয়েছে।

Redmi Note 17 5G ফোনের দাম

ভারতের বাজারে Redmi Note 17 5G ফোনটি দুটি স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। এই ফোনটির 6GB RAM + 128GB Storage মডেলের দাম 27,999 টাকা রাখা হয়েছে। এক‌ইভাবে ফোনটির 8GB RAM + 128GB Storage ভেরিয়েন্ট 30,999 টাকা দামে পেশ করা হয়েছে। Expandable RAM ফিচারের মাধ্যমে ফোনটির RAM দ্বিগুণ করা যায়। আগামী 12 আগস্ট থেকে 3,000 টাকা ছাড় সহ এই ফোনটি সেল করা হবে।

Redmi Note 17 5G ফোনটি কেনার সময় SBI, Axis বা Kotak ব্যাঙ্কের ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করা হলে 3 হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট পাওয়া যাবে। এর ফলে ফোনটির এফেক্টিভ স্টার্টিং প্রাইস পড়বে মাত্র 24,999 টাকা। এই ফোনটি Starlight Purple, Arctic Blue এবং Dark Night কালার অপশনে সেল করা হবে।

Redmi Note 17 5G ফোনের স্পেসিফিকেশন

এই ফোনটি Android 16 বেস্ড Xiaomi HyperOS 3 অপারেটিং সিস্টেমে কাজ করে। প্রসেসিঙের জন্য Redmi Note 17 5G ফোনে Qualcomm Snapdragon 4 Gen 4 চিপসেট দেওয়া হয়েছে। 4nm ফেব্রিকেশন প্রসেসে তৈরি এই অক্টাকোর প্রসেসর 2.3GHz ক্লক স্পীডে রান করতে সক্ষম। আমাদের টেস্টে এই ফোনটি 6,22,466 AnTuTu Score পেয়েছে।

Redmi Note 17 5G ফোনে 2396 × 1080 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.9-ইঞ্চির FHD+ ডিসপ্লে দেওয়া হয়েছে। পাঞ্চ হোল স্টাইলের এই স্ক্রিন TrueColour AMOLED প্যানেল দিয়ে তৈরি এবং এটি 120Hz রিফ্রেশ রেট, 240Hz টাচ স্যাম্পেলিং রেট এবং 1800nits পীক ব্রাইটনেস দিতে সক্ষম। এই স্ক্রিনে আই কেয়ার মোড যোগ করা হয়েছে, ফলে দীর্ঘ সময় পর্যন্ত ফোনটি ব্যাবহার করলেও চোখের ওপর তেমন চাপ পড়বে না। এর সঙ্গে এই ডিসপ্লেতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে। এই স্ক্রিনের সুরক্ষার জন্য কর্নিং গোরিলা গ্লাস 7আই প্রোটেকশন দেওয়া হয়েছে।

পাওয়ার ব্যাক‌আপের জন্য Redmi Note 17 5G ফোনে 8000mAh ব্যাটারি যোগ করা হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী ফুল চার্জে এই ফোনটি 3 দিন পর্যন্ত ব্যাক‌আপ দিতে পারবে। আমাদের টেস্টে এই ফোনটির PCMark Battery বেঞ্চমার্ক স্কোর ছিল 16 ঘন্টা, 14 মিনিট। এই ফোনে 5 বছর পর্যন্ত ব্যাটারি হেল্থ বজায় থাকবে।

Redmi Note 17 5G ফোনটির ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 45W ফাস্ট চার্জিং ফিচার রয়েছে। আমাদের টেস্টিঙের সময় ফোনটির ব্যাটারি 20% থেকে 100% চার্জ হতে 79 মিনিট সময় লেগেছে। এছাড়াও এই ফোনটি 22.5W রিভার্স চার্জিং ফিচার সাপোর্ট করে, ফলে এই ফোনের মাধ্যমে অন্য ডিভাইস চার্জ করা যাবে।

ফটোগ্রাফির জন্য Redmi Note 17 5G ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। এই সেট‌আপে LED ফ্ল্যাশের সঙ্গে f/1.8 অ্যাপার্চারযুক্ত 50MP প্রাইমারি Light Fusion 400 সেন্সর এবং সেকেন্ডারি AI লেন্স যোগ করা হয়েছে। এই ফোনটির ক্যামেরা 2x in-sensor zoom সাপোর্ট করে। এক‌ইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনে AI ফিচারের ক্ষমতাসম্পন্ন 8MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে।

Redmi Note 17 5G ফোনটিকে জল ও ধূলো থেকে সুরক্ষার জন্য IP65 রেটিং দেওয়া হয়েছে। এছাড়াও এই ফোনে Wet Touch 2.0 ফিচার যোগ করা হয়েছে, ফলে ভেজা হাতেও ফোনটি অনায়াসে ব্যাবহার করা যাবে। এই ফোনটিতে 4 জেনারেশন ওএস আপডেট এবং 6 বছর পর্যন্ত সিকিউরিটি আপডেট পাওয়া যাবে। এর সঙ্গে এই ফোনে Circle to Search এবং Gemini AI এর মতো বিভিন্ন উল্লেখযোগ্য ফিচার রয়েছে। এছাড়াও এতে IR Blaster দেওয়া হয়েছে, ফলে ফোনটিকে টিভি রিমোট হিসাবে ব্যাবহার করা যাবে।