Redmi এর আপকামিং Note 17 series এর নতুন তথ্য প্রকাশ্যে এসেছে। আগামী 14 জুলাই কোম্পানি চীনের বাজারে তাদের নতুন স্মার্টফোন সিরিজ লঞ্চ করতে চলেছে। এবার লঞ্চের আগেই গীকবেঞ্চের মাধ্যমে ফোনটি দেখা গেছে। এই লিস্টিঙের মাধ্যমে ফোনের প্রসেসর এবং পারফরমেন্স সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য জানা গেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Redmi Note 17 ফোনের লিস্টিং ডিটেইলস সম্পর্কে।
Redmi Note 17 ফোনের Geekbench লিস্টিং
লিক অনুযায়ী গীকবেঞ্চে Xiaomi এর আপকামিং ফোনটি 2607DRA18C মডেল নাম্বার সহ লিস্টেড হয়েছে। এই লিস্টিঙের মাধ্যমে ফোনের প্রসেসর সম্পর্কিত তথ্য প্রকাশ্যে এসেছে। গীকবেঞ্চের লিস্টিং অনুযায়ী ফোনে 4+4 কোর আর্কিটেকচার সহ চিপসেট দেওয়া হতে পারে। এতে 1.8GHz ক্লক স্পীডযুক্ত চারটি কোর এবং 2.4GHz ক্লক স্পীডযুক্ত চারটি কোর থাকবে।
এই ক্লক স্পীড দেখে মনে করা হচ্ছে এটি Qualcomm Snapdragon 6s Gen 4 প্রসেসর হতে পারে। অন্যদিকে Dimensity 7500 এবং Snapdragon 6 Gen 5 প্রসেসরের ক্লক স্পীড এর চেয়ে বেশি। তাই সিরিজের বেস মডেল Redmi Note 17 ফোনে Snapdragon 6s Gen 4 প্রসেসর দেওয়া হতে পারে। এই ফোনটি 12GB RAM এবং অ্যান্ড্রয়েড 16 OS সহ কাজ করতে পারে।

Geekbench টেস্টে আসন্ন ফোনটি সিঙ্গেল-কোর টেস্টে 1,027 এবং মাল্টি-কোর টেস্টে 3,002 স্কোর পেয়েছে। এই স্কোর গত বছর লঞ্চ হওয়া Redmi Note 15 ফোনের Snapdragon 6 Gen 3 প্রসেসরের কাছাকাছি। অর্থাৎ Redmi Note 17 ফোনটিতে পারফরমেন্সের দিক দিয়ে বড় আপগ্রেড পাওয়া যাবে না। যদিও Snapdragon 6s Gen 4 প্রসেসরটি 4nm ফেব্রিকেশনে তৈরি মিড-রেঞ্জ প্রসেসর, যা দৈনন্দিন কাজ, মাল্টিটাস্কিং এবং হালকা গেমিঙের জন্য যথেষ্ট বলে মনে করা হচ্ছে।
Redmi Note 17 সিরিজের ডিজাইন
আগেই কোম্পানির পক্ষ থেকে Redmi Note 17 সিরিজের ডিজাইন টিজ করা হয়েছে। এইবার ফোনের ডিজাইন আগের মডেলের চেয়ে আলাদা রাখা হয়েছে। নতুন সিরিজের ক্যামেরা মডিউলের ক্ষেত্রে পরিবর্তন দেখা যাবে। Redmi Note 15 সিরিজের স্কয়ার ডিজাইনের ক্যামেরা আইল্যান্ড দেওয়া হয়েছিল। এবার নতুন মডেলে রাউন্ডেড স্কয়ার ক্যামেরা মডিউল থাকবে। এটি ফোনের বাঁদিকে রাখা হয়েছে।
টিজারের মাধ্যমে প্রকাশ্যে আসা দুটি মডেলের মধ্যে একটিতে দুটি বড় ক্যামেরা কাটআউট এবং ফ্ল্যাশ দেওয়া হয়েছে। এটি বেস মডেল হবে বলে মনে করা হচ্ছে। ক্যামেরা কাটআউটের ভিতরে একাধিক লেন্স ওপেনিং দেখানো হয়েছে। তবে বেস মডেলে আল্ট্রা ওয়াইড ক্যামেরা সম্ভবত দেওয়া হবে না। এতে প্রাইমারি সেন্সরের সঙ্গে একটি ছোট সেকেন্ডারি লেন্স যোগ করা হতে পারে।
Redmi Note 17 সিরিজের লঞ্চ ডেট
14 জুলাই চীনের বাজারে Redmi Note 17 সিরিজ লঞ্চ করা হবে। পরবর্তী সময়ে এটি অন্যান্য গ্লোবাল বাজারে পেশ করা হতে পারে। আপকামিং Redmi Note 17 ফোনটি Snapdragon 6s Gen 4 প্রসেসর সহ লঞ্চ করা হলে, এটি মিড-রেঞ্জে স্মার্টফোন সেগমেন্টে দারুণ বিকল্প হয়ে উঠতে পারে। আমরা লঞ্চের দিন সিরিজের সম্পূর্ণ ডিটেইলস পোস্টের মাধ্যমে জানিয়ে দেব।










