Home খবর 8000mAh ব্যাটারি সহ লঞ্চ হল নতুন 5G স্মার্টফোন Redmi Note 17, জেনে নিন দাম এবং স্পেসিফিকেশন

8000mAh ব্যাটারি সহ লঞ্চ হল নতুন 5G স্মার্টফোন Redmi Note 17, জেনে নিন দাম এবং স্পেসিফিকেশন

গতকাল শাওমি তাদের হোম মার্কেট চীনে কোম্পানির নতুন Redmi Note 17 সিরিজ পেশ করে দিয়েছে। এই সিরিজের অধীনে Redmi Note 17 এবং Redmi Note 17 Pro স্মার্টফোন লঞ্চ করা হয়েছে। এই দুটি মিড বাজেট ফোনেই স্টাইলিশ লুকের সঙ্গে সঙ্গে দারুণ পারফরমেন্স পাওয়া যাবে। সিরিজের প্রো মডেল অর্থাৎ Redmi Note 17 Pro ফোনটি সম্পর্কে জানার জন্য এখানে ক্লিক করুন। নিচে Redmi Note 17 ফোনটির ফিচার, স্পেসিফিকেশন এবং দাম সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হল।

Redmi Note 17 ফোনের স্পেসিফিকেশন

Redmi Note 17 5G ফোনে 2396 × 1080 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 7-ইঞ্চির 1.5K ডিসপ্লে দেওয়া হয়েছে। OLED প্যানেল দিয়ে তৈরি এই স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট, 240Hz টাচ স্যাম্পেলিং রেট এবং 1800nits পীক ব্রাইটনেস সাপোর্ট করে। এছাড়াও এই ফোনের স্ক্রিনে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং Wet hand touch 2.0 ফিচার যোগ করা হয়েছে।

এই ফোনটি Android 16 বেস্ড Xiaomi HyperOS 3 অপারেটিং সিস্টেমে কাজ করে। প্রসেসিঙের জন্য Redmi Note 17 5G ফোনে Qualcomm Snapdragon 4 Gen 4 চিপসেট রয়েছে। 4nm ফেব্রিকেশন প্রসেসে তৈরি এই অক্টাকোর প্রসেসর 2.0GHz থেকে 2.3GHz পর্যন্ত ক্লক স্পীডে রান করতে সক্ষম। সুন্দর গ্ৰাফিক্সের জন্য এই ফোনে Adreno GPU দেওয়া হয়েছে।

ফটোগ্রাফির জন্য Redmi Note 17 5G ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেট‌আপ যোগ করা হয়েছে। এই সেট‌আপে LED ফ্ল্যাশের সঙ্গে f/1.8 অ্যাপার্চারযুক্ত 50MP প্রাইমারি 5P লেন্স এবং একটি সেকেন্ডারি লেন্স রয়েছে। এক‌ইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এতে f/2.2 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 8MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।

Redmi Note 17 5G ফোনে পাওয়ার ব্যাক‌আপের জন্য 8000mAh ব্যাটারি যোগ করা হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী ফুল চার্জে এই ফোনটি প্রায় 2.33 দিন ক্রমাগত কাজ করতে সক্ষম। এই ফোনটির ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 45W ফাস্ট চার্জিং ফিচার রয়েছে। এছাড়াও এই ফোনটি 22.5W রিভার্স চার্জিং ফিচার সাপোর্ট করে।

কোম্পানির পক্ষ থেকে Redmi Note 17 5G ফোনটির ব্যাটারিতে 1600 চার্জ সাইকেলের গ্যারান্টি দেওয়া হচ্ছে। এই ফোনটির স্ক্রিনে কর্নিং গোরিলা গ্লাস 7আই প্রোটেকশন যোগ করা হয়েছে, ফলে ফোনটি পড়ে গেলেও স্ক্রিনের ক্ষতি হবে না। জল ও ধূলো থেকে সুরক্ষার জন্য এতে IP65 রেটিং রয়েছে। এই ফোনে Wi-Fi, Bluetooth 5.1 এবং NFC সাপোর্ট দেওয়া হয়েছে।

Redmi Note 17 ফোনের দাম

চীনে Redmi Note 17 5G ফোনটি তিনটি স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। এই ফোনটির 6GB RAM + 128GB Storage সহ বেস মডেলের দাম রাখা হয়েছে 1299 ইউয়ান অর্থাৎ প্রায় 18,499 টাকা। এই ফোনের 8GB RAM মডেলে 128GB ও 256GB ইন্টারনাল স্টোরেজ যোগ করা হয়েছে। এই দুটি মডেলের লঞ্চ প্রাইস যথাক্রমে 1499 ইউয়ান এবং 1699 ইউয়ান।

ভারতীয় কারেন্সি অনুযায়ী এই দাম যথাক্রমে 21,200 টাকা এবং 24,100 টাকার কাছাকাছি। প্রাথমিক সেলে কোম্পানির পক্ষ থেকে এই ফোনটির দামে 100 ইউয়ান অর্থাৎ প্রায় 1500 টাকা ছাড় দেওয়া হবে। এই ফোনটি Shallow Water Blue, black এবং Meteor Purple কালার অপশনে সেল করা হবে। এই ফোনটির ভারতীয় লঞ্চ ডেট সম্পর্কে অফিসিয়ালি কিছু জানানো হয়নি, তবে আশা করা হচ্ছে খুব তাড়াতাড়ি দেশের বাজারে ফোনটি পেশ করা হবে।