Xiaomi এর সাব ব্র্যান্ড Redmi চীনের বাজারে অফিসিয়ালি তাদের Note 17 সিরিজ লঞ্চ করে দিয়েছে। এই সিরিজের অধীনে Redmi Note 17 এবং Redmi Note 17 Pro নামের দুটি স্মার্টফোন পেশ করা হয়েছে। এর মধ্যে Redmi Note 17 ফোনটি সম্পর্কে বিস্তারিত জানার জন্য এখানে ক্লিক করুন। এই পোস্টে সিরিজের প্রো মডেল সম্পর্কে আলোচনা করা হল। এই ফোনটিতে বড় ব্যাটারি, মজবুত বিল্ড কোয়ালিটি এবং ভালো ডিউরেবিলিটি পাওয়া যাবে। এই ফোনটির ফিচারের মধ্যে 9000mAh ব্যাটারি, 12GB RAM, IP69K রেটিং, 1.5K OLED ডিসপ্লে এবং Snapdragon 6s Gen 4 প্রসেসর অন্যতম। চলুন জেনে নেওয়া যাক ফোনটির ফিচার, স্পেসিফিকেশন এবং দাম সম্পর্কে।
Redmi Note 17 Pro ফোনের ডিজাইন এবং ডিসপ্লে
Redmi Note 17 Pro ফোনের চারদিকে micro-curved wraparound সাইড ফ্রেম ডিজাইন দেওয়া হয়েছে, ফলে এই ফোনে প্রিমিয়াম লুক পাওয়া যায়। ফোনটির ব্যাগ প্যানেলে নতুন রেক্টাঙ্গুলার ক্যামেরা মডিউল যোগ করা হয়েছে। এটি আগের Redmi Note সিরিজের চেয়ে দেখতে কিছুটা আলাদা। এই ফোনটির থিকনেস 8.46mm এবং ওজন 226 গ্রাম। এই ফোনটিতে IP66, IP68, IP69 এবং IP69K রেটিং রয়েছে, ফলে ফোনটি ধূলো ও জলের পাশাপাশি তরল পদার্থে ডুবে গেলে বা গরম জলের জেট থেকেও সুরক্ষিত থাকবে।
Redmi Note 17 Pro ফোনে 6.83 ইঞ্চির 1.5K ডিসপ্লে দেওয়া হয়েছে। OLED প্যানেল দিয়ে তৈরি এই স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট, 240Hz টাচ স্যাম্পেলিং রেট এবং 3500nits পীক ব্রাইটনেস আউটপুট দিতে সক্ষম। এই স্ক্রিনে Xiaomi এর Green Mountain Eye Protection সিস্টেম যোগ করা হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই ডিসপ্লে অন্ধকার পরিস্থিতিতে 1nits পর্যন্ত ডিম হতে পারে, ফলে চোখের ওপর কম চাপ পড়ে।
Redmi Note 17 Pro ফোনের স্পেসিফিকেশন
প্রসেসিঙের জন্য Redmi Note 17 Pro ফোনে 4nm ফেব্রিকেশন প্রসেসে তৈরি Qualcomm Snapdragon 6s Gen 4 প্রসেসর রয়েছে। এই ফোনের Adreno GPU গেমিং এবং গ্ৰাফিক্স সংক্রান্ত কাজ আরও সুন্দর করে তোলে। এই ফোনটি 8GB ও 12GB LPDDR4X RAM অপশনে পেশ করা হয়েছে। এর সঙ্গে এই ফোনে 256GB এবং 512GB ইন্টারনাল স্টোরেজ রয়েছে। ফোনটির 256GB মডেলে UFS 2.2 এবং 512GB ভেরিয়েন্টে UFS 3.1 স্টোরেজ টেকনোলজি দেওয়া হয়েছে। এই ফোনটি Android 16 বেস্ড Xiaomi HyperOS 3 অপারেটিং সিস্টেমে কাজ করে।
Redmi Note 17 Pro ফোনে ফটোগ্রাফির জন্য ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ যোগ করা হয়েছে। এই সেটআপে 50MP প্রাইমারি সেন্সরের সঙ্গে 2MP ডেপ্থ সেন্সর রয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এতে 8MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। এই ফোনটির ফ্রন্ট ও রেয়ার উভয় ক্যামেরা 1080p ভিডিও রেকর্ডিং করতে সক্ষম।
এই ফোনটির সবচেয়ে বড় বিশেষত্ব হল এই ফোনের ব্যাটারি সেগমেন্ট। পাওয়ার ব্যাকআপের জন্য Redmi Note 17 Pro ফোনে 9000mAh ব্যাটারি যোগ করা হয়েছে। এই ফোনটির ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 67W ফাস্ট চার্জিং ফিচার রয়েছে। এছাড়াও এই ফোনটিতে 22.5W রিভার্স চার্জিং ফিচার দেওয়া হয়েছে, ফলে এই ফোনের সাহায্যে অন্য ডিভাইস চার্জ করা যায়।
Redmi Note 17 Pro ফোনে বড় ব্যাটারির পাশাপাশি থাকছে আকর্ষণীয় অফার। কোম্পানির পক্ষ থেকে প্রথমবার স্মার্টফোন গ্ৰাহকদের পাঁচ বছরের ব্যাটারি আপগ্ৰেড ওয়ারেন্টি দেওয়া হচ্ছে। প্রথম চার বছরের মধ্যে ব্যাটারি হেল্থ 80 শতাংশের নিচে চলে গেলে কোম্পানি বিনামূল্যে ব্যাটারি রিপ্লেসমেন্ট করে দেবে। আবার পঞ্চম বছরে ব্যাটারি হেল্থ 80 শতাংশের চেয়ে কম হলে কোম্পানি বেশি ক্ষমতাসম্পন্ন ব্যাটারি আপগ্ৰেডের অপশন দেবে।
সুন্দর অডিও কোয়ালিটির জন্য Redmi Note 17 Pro ফোনে স্টেরিও স্পিকার এবং Dolby Atmos সাপোর্ট যোগ করা হয়েছে। এই ফোনে USB Type-C অডিও, NFC এবং Bluetooth 5.1 রয়েছে। এছাড়াও এই ফোনে ডুয়েল SIM সাপোর্ট, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ইনফ্রারেড সেন্সর দেওয়া হয়েছে।
Redmi Note 17 Pro ফোনের দাম
চীনে Redmi Note 17 Pro ফোনটি Sky Blue, Nebula Purple, Black এবং White কালার অপশনে সেল করা হবে। এই ফোনের 8GB RAM + 128GB স্টোরেজ মডেলের দাম 1,599 ইউয়ান (প্রায় 22,600 টাকা) রাখা হয়েছে। ফোনটির 8GB RAM + 256GB মেমরি ভেরিয়েন্ট 1,899 ইউয়ান (প্রায় 26,900 টাকা) দামে লঞ্চ করা হয়েছে।
কোম্পানির পক্ষ থেকে এই ফোনটির 12GB RAM + 256GB স্টোরেজ মডেলের দাম 2,199 ইউয়ান (প্রায় 31,220 টাকা) এবং 8GB RAM সহ 512GB মেমরি ভেরিয়েন্টের দাম 2,299 ইউয়ান (প্রায় 32,600 টাকা) রাখা হয়েছে।
ইতিমধ্যে চীনে Redmi Note 17 Pro ফোনের সেল শুরু হয়ে গেছে। আগামী কিছু দিনের মধ্যেই ফোনটি ভারতেও পেশ করা হবে বলে আশা করা হচ্ছে। যেসব ইউজাররা বড় ব্যাটারি ও মজবুত বিল্ড কোয়ালিটি সহ একটি লং লাস্টিং স্মার্টফোন খুঁজছেন তাদের জন্য এই ফোনটি একটি সুন্দর অপশন হয়ে উঠতে পারে। যারা চীনে রয়েছেন এবং মিড রেঞ্জ সেগমেন্টে একটি সুন্দর অপশন কেনার কথা ভাবছেন তাঁরা এই ফোনটি দেখতে পারেন।
