গত কিছু দিন আগেই Redmi চীনের বাজারে তাদের Redmi Note 17 এবং Redmi Note 17 Pro স্মার্টফোনদুটি লঞ্চ করেছিল। এবার গ্লোবাল বাজারে তাদের নতুন মডেলটি পেশ করবে বলে জানা গেছে। থাইল্যান্ডের NBTC সার্টিফিকেশন ওয়েবসাইটে Redmi Note 17 Pro Max 5G এবং Redmi Note 17 5G ফোনদুটি লিস্টেড হয়েছে। অন্যদিকে চীনের একটি নতুন সার্টিফিকেশন সাইটে Xiaomi এর আপকামিং ফোল্ডেবল ফোনটি দেখা গেছে। তাই শীঘ্রই ফোনটি পেশ করা হবে আশা করা হচ্ছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Redmi Note 17 Pro Max 5G ফোনটির লিস্টিং ডিটেইলস সম্পর্কে।
Redmi Note 17 Pro Max 5G ফোনের NBTC সার্টিফিকেশন
Xpertpick এর রিপোর্ট অনুযায়ী NBTC ডেটাবেসে 2609FRA74G মডেল নাম্বার সহ ফোনটি দেখা গেছে। তাই গ্লোবাল বাজারে ফোনটি Redmi Note 17 Pro Max 5G নামে লঞ্চ করা হবে বলে জানা গেছে। তবে সার্টিফিকেশন লিস্টিঙের মাধ্যমে ফোনের স্পেসিফিকেশন সম্পর্কে জানা যায়নি।
আগের প্রকাশ্যে আসা NCC এবং Eurofins সার্টিফিকেশন অনুযায়ী Redmi Note 17 Pro Max 5G ফোনে 9,210mAh ব্যাটারি, 100W ফাস্ট চার্জিং, 5G, ডুয়েল-ব্যান্ড Wi-Fi, Bluetooth LE, NFC, USB Type-C পোর্ট, microSD কার্ড স্লট এবং IP68 ডাস্ট ও ওয়াটার রেজিস্টেন্স রেটিং। রিপোর্ট অনুযায়ী ফোনটি 8GB + 256GB, 8GB + 512GB, 12GB + 256GB এবং 12GB + 512GB স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ করা হতে পারে।
শীঘ্রই লঞ্চ হতে পারে Redmi Note 17 5G
NBTC সাইটে 26081RA18G মডেল নাম্বার সহ Redmi Note 17 5G ফোনটি দেখা গেছে। এই ফোনের বেশিরভাগ ফিচারই চীনের বাজারে পেশ হওয়া মডেলের মতো হতে পারে। অন্যদিকে গ্লোবাল ভেরিয়েন্ট 7,700mAh ব্যাটারি সহ পেশ করা হবে বলে জানা গেছে। তবে ভারতের বাজারে লঞ্চ হওয়া মডেলটিতে 8,000mAh বড় ব্যাটারি দেওয়া হতে পারে। 6 আগস্ট ভারতের বাজারে ফোনটি লঞ্চ করা হতে বলে আশা করা হচ্ছে।
রিপোর্টের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী মডেল নাম্বারে উপস্থিত 2608 এবং 2609 কোড দেখে মনে করা হচ্ছে আগস্ট এবং সেপ্টেম্বর মাসের দিকে Redmi Note 17 এবং Redmi Note 17 Pro Max ফোনদুটি পেশ করা হবে।
Xiaomi 17 Fold ফোনের লিস্টিং
ইতিমধ্যেই চীনের CMIIT সার্টিফিকেশন সাইটে Xiaomi এর আপকামিং ফোল্ডেবল স্মার্টফোনটি লিস্টেড হয়েছে। এখনও পর্যন্ত আপকামিং ফোনের নাম সম্পর্কে জানানো হয়নি। এই ফোনটি Xiaomi 17 Fold, Xiaomi Mix Fold 5 বা Xiaomi Mix Fold 6 নামে লঞ্চ করা হতে পারে।
লিক অনুযায়ী ফোল্ডেবল ফোনটি Android 17 বেস্ড HyperOS 4 সহ কাজ করবে। এই ফোনে কোম্পানির ইন-হাউস Xring O3 চিপসেট দেওয়া হতে পারে। ফোনটিতে 7.6-ইঞ্চির ফোল্ডেবল ডিসপ্লে, 200MP প্রাইমারি ক্যামেরা, 6,000mAh ব্যাটারি এবং সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে।
রিপোর্ট অনুযায়ী মডেল নাম্বারে উপস্থিত 2608 কোডের জন্য ফোনটি আগস্ট মাসে লঞ্চ করা হবে বলে আভাস পাওয়া যাচ্ছে। কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত ফোনের গ্লোবাল লঞ্চ সম্পর্কে জানানো হয়নি।
