রেডমি তাদের নতুন শক্তিশালী টার্বো সিরিজের ফোন লঞ্চ করার প্রস্থুতি নিচ্ছে। হোম মার্কেট চীনে আপকামিং Redmi Turbo 3 স্মার্টফোনটি এই মাসে লঞ্চ করবে বলে কনফর্ম করেছে। জানিয়ে রাখি এতদিন মনে করা হচ্ছিল এই ফোনটি Redmi Turbo 3 নামে লঞ্চ করা হবে। এই বিষয়ে কিছু লিকও প্রকাশ্যে এসেছিল। কিন্তু এখন কোম্পানি আলাদাভাবে টার্বো সিরিজ লঞ্চের সিধান্ত নিয়েছে। চলুন জেনে নেওয়া যাক টিজার এবং সম্ভাব্য স্পেসিফিকেশন সম্পর্কে।
Redmi Turbo 3 এর লঞ্চ টিজার
- নীচে দেওয়া ফটো ডিটেইলস অনুযায়ী এই ফোনটি Redmi Turbo 3 নামে লঞ্চ করা হবে বলে জানা যাচ্ছে।
- কোম্পানি ফটোর মাধ্যমে কনফর্ম করেছে এই ডিভাইসটি এই মাসেই লঞ্চ করা হবে।
- ব্র্যান্ডের টার্বো সিরিজ নতুন ধরনের এবং ফ্ল্যাগশিপ লেভেল স্মার্টফোন লঞ্চের জন্য পেশ করা হবে।
- জানিয়ে রাখি এর আগে টার্বো ফোন নোট সিরিজের অধীনে লঞ্চ করা হত। তবে এবার টার্বো নামেই পেশ করা হবে।
Redmi Turbo 3 এর সম্ভাব্য স্পেসিফিকেশন
- ডিসপ্লে: এখনও পর্যন্ত Redmi Turbo 3 ফোনটির ডিসপ্লে সাইজ সম্পর্কে কিছু জানা যায়নি। কিন্তু ফোনটি 1.5K রেজোলিউশন সাপোর্টেড OLED ডিসপ্লে সহ মার্কেটে লঞ্চ করা হবে। এই ফোনটির ডিসপ্লে 120Hz রিফ্রেশ রেট সহ পেশ করা হতে পারে।
- প্রসেসর: প্রসেসিঙের জন্য রেডমি টার্বো 3 ফোনটি Qualcomm Snapdragon 8s Gen 3 চিপসেট দেওয়া হতে পারে।
- স্টোরেজ: এই ফোনে 12জিবি পর্যন্ত RAM এবং 256জিবি পর্যন্ত স্টোরেজ দেওয়া হতে পারে। এতে এক্সটেন্ডেড RAM সাপোর্ট যোগ করা হতে পারে।
- ক্যামেরা: Redmi Turbo 3 ফোনটির ব্যাক প্যানেলে 50MP প্রাইমারি ক্যামেরা দেওয়া হতে পারে। তবে সেলফি ও ভিডিও কলের জন্য সামনেরদিকে পাঞ্চ-হোল কাটআউট 20MP ক্যামেরা দেওয়া হতে পারে।
- ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য Redmi Turbo 3 ফোনে 5,000mAh ব্যাটারি এবং 90W ওয়ার চার্জিং টেকনোলজি দেওয়া হতে পারে।
জানিয়ে রাখি Redmi Turbo 3 ফোনটিকে প্রথমে চীনে লঞ্চ করা হবে। এরপর এই ফোনটি ভারত সহ গ্লোবাল মার্কেটে Poco F6 সিরিজের অধীনে পেশ করা হতে পারে। এই সিরিজের দুটি মডেল এপ্রিলের শেষেরদিকে বা মে মাসের শুরুতে লঞ্চ হতে পারে।










