রেডমি তাদের Redmi Turbo 4 স্মার্টফোনটির অফিসিয়ালি চীনের লঞ্চ ডেট জানিয়ে দিয়েছে। কোম্পানির নতুন টিজারের মাধ্যমে ফোনের ডিজাইন এবং স্পেসিফিকেশন প্রকাশ্যে এসেছে। জানিয়ে রাখি টার্বো সিরিজ পারফরমেন্সের দিক দিয়ে বেশ জনপ্রিয়। এই সিরিজের অধীনে দুটি মডেল পেশ করা হতে পারে বলে আশা করা হচ্ছে। 2 জানুয়ারি এই সিরিজের প্রথম Redmi Turbo 4 স্মার্টফোন লঞ্চ করা হবে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক আপকামিং Redmi Turbo 4 ফোনটির ডিটেইলস সম্পর্কে।
আরও পড়ুন: Xiaomi, Redmi এবং POCO ইউজারদের জন্য সুখবর! এইসব ফোনে পাওয়া যাবে HyperOS 2.0 আপডেট
Redmi Turbo 4 এর লঞ্চ ডেট (চীন)
- 2 জানুয়ারি দুপুর 2:00টা CST (11:30 AM IST) চীনে Redmi Turbo 4 স্মার্টফোনটি লঞ্চ করা হবে। কোম্পানির পক্ষ থেকে চীনে ওয়েইবো এবং কোম্পানির ওয়েবসাইটের মাধ্যমে জানানো হয়েছে।
- লঞ্চ পোস্টারে চাইনিজ টেবিল টেনিস খেলোয়াড় এবং অলিম্পিক চ্যাম্পিয়ন ফ্যান জেনদং (ব্র্যান্ড আম্বাসাডার) এর হাতে এই ফোনটি দেখা গেছে।
- ফোনে ক্যাপশন লেখা আছে “ভালো দেখতে এবং খেলতেও ভালো”। এর থেকে ফোনটির শক্তিশালী পারফরমেন্স সম্পর্কে আভাস পাওয়া গেছে।
- কোম্পানির বক্তব্য অনুযায়ী লঞ্চ হওয়ার কিছুক্ষণের মধ্যেই সেল শুরু হয়ে যাবে। এখন থেকে চীনে ফোনটির রিজার্ভেশন শুরু হয়ে গেছে।
- ভারতে ফোনটি POCO X7 Pro নামে লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে।
Redmi Turbo 4 ডিজাইন
- Redmi Turbo 3 ফোনের মোট Redmi Turbo 4 ফোনটিতে ডুয়েল ক্যামেরা সেটআপ থাকবে। কিন্তু ক্যামেরা আইল্যান্ড এবং ওভারঅল ব্যাক প্যানেলের ডিজাইন নতুন এবং আলাদা রাখা হবে।
- Turbo 3 ফোনে ব্যাক প্যানেলের লেন্সগুলি খোলা অবস্থায় ছিল, কিন্তু Turbo 4 ফোনের ক্যামেরাটি একটি আয়তাকার ফ্রেমে রয়েছে। মডিউলের বাইরে ফ্ল্যাশ লাইট দেওয়া হয়েছে।
- ফোনটি অফ হোয়াইট কালারে রয়েছে এবং ব্যাক প্যানেলে একটি ভার্টিক্যাল রেড লাইন সহ মাঝখানের ডানদিকে কিছুটা অফসেট রয়েছে। সবদিক থেকে এই আপকামিং ফোনটি দেখতে বেশ স্পোর্টি।
- টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন ফোনটির অন্য কালার অপশন শেয়ার করেছে। এতে ব্ল্যাক এবং সিয়ান কালার অপশন রয়েছে।
Redmi Turbo 4 এর স্পেসিফিকেশন
- প্রসেসর: Redmi Turbo 4 ফোনটিতে প্রথম Dimensity 8400 Ultra চিপসেট থাকবে বলে জানা গেছে। এই চিপসেট সহ ফোনটি (24129RT7CC মডেল নাম্বার) গীকবেঞ্চের সিঙ্গেল কোর টেস্টে 1,649 স্কোর এবং মাল্টি কোর টেস্টে 6,342 স্কোর পেয়েছে। 8400 Ultra প্রসেসর 3.25GHz ক্লক স্পীডযুক্ত প্রাইম কোর, 3.00GHz ফ্রিকোয়েন্সিতে তিনটি পারফরমেন্স কোর এবং 2.10GHz ফ্রিকোয়েন্সিতে চারটি এফিসিয়েন্সি কোর রয়েছে।
- ডিসপ্লে: ফোনটিতে 120Hz রিফ্রেশ রেটযুক্ত 6.67 ইঞ্চির 1.5K রেজোলিউশন সাপোর্টেড ফ্ল্যাট LTPS ডিসপ্লে থাকবে।
- ক্যামেরা: ফোনটির ব্যাক প্যানেলে 50MP+ 8MP লেন্স থাকতে পারে। ফ্রন্টে 20MP সেলফি ক্যামেরা থাকবে বলে আশা করা হচ্ছে।
- ব্যাটারি: ফোনটিতে 90W চার্জিং সাপোর্টেড 6,500mAh বড় ব্যাটারি দেওয়া হতে পারে।
- অন্যান্য: ফোনটিতে প্ল্যাস্টিক ব্যাক এবং শর্ট ফোকাস ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার থাকবে বলে আশা করা হচ্ছে।
