ভারতের বাজারে Redmi তাদের নতুন Redmi Turbo 5 স্মার্টফোনটি লঞ্চ করতে চলেছে। কোম্পানির পক্ষ থেকে আগামী 16 জুন ভারতে আপকামিং রেডমি স্মার্টফোনটি পেশ করা হবে। অন্যদিকে লঞ্চের আগেই শপিং সাইট Amazon এ ফোনের মাইক্রোসাইট লাইভ হয়ে গেছে, এর মাধ্যমে ফোনের স্পেসিফিকেশন প্রকাশ্যে এসেছে। আসন্ন ফোনটি বড় ব্যাটারি, ফাস্ট চার্জিং এবং শক্তিশালী Dimensity প্রসেসর সহ লঞ্চ করা হবে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Redmi Turbo 5 স্মার্টফোনের স্পেসিফিকেশন ডিটেইলস সম্পর্কে।
Redmi Turbo 5 এর স্পেসিফিকেশন
Amazon এর লিস্টিং অনুযায়ী আপকামিং Redmi Turbo 5 ফোনে 7540mAh বড় ব্যাটারি দেওয়া হবে এবং এতে 100W HyperCharge ফাস্ট চার্জিং ফিচার সাপোর্ট করবে। জানিয়ে রাখি চীনের মডেলে 7560mAh ব্যাটারি দেওয়া হয়েছিল। তবে ভারতীয় মডেলের ব্যাটারি সাইজ কিছুটা কম রাখা হয়েছে। তবে মাত্র 20mAh এর এই পার্থক্য বাস্তব জীবনে কোনো প্রভাব ফেলবে না বলেই মনে হয়।
প্রসেসিঙের জন্য Redmi Turbo 5 ফোনে MediaTek Dimensity 8500 Ultra প্রসেসর থাকবে। একইসঙ্গে এতে 12GB পর্যন্ত LPDDR5X Ultra RAM এবং UFS 4.1 স্টোরেজ দেওয়া হবে। তবে কোম্পানির বক্তব্য অনুযায়ী শুধুমাত্র হাই-এন্ড মডেলে LPDDR5X Ultra RAM যোগ করা হবে।
Redmi Turbo 5 ফোনটিতে 120Hz রিফ্রেশ রেট সাপোর্টেড 1.5K রেজোলিউশন ডিসপ্লে দেওয়া হবে। ফলে স্মুথ স্ক্রলিং এবং গেমিং এক্সপিরিয়েন্স পাওয়া যাবে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য ফোনে 20MP ফ্রন্ট ক্যামেরা থাকবে।
ফটোগ্রাফির জন্য Redmi Turbo 5 ফোনের রেয়ার প্যানেলে 50MP প্রাইমারি ক্যামেরা থাকবে। এতে OIS এবং EIS উভয় ফিচার সাপোর্ট করবে। একইসঙ্গে 8MP আল্ট্রা ওয়াইড ক্যামেরা যোগ করা হবে। ফোনটির ক্যামেরা সেটআপ কন্টেন্ট ক্রিয়েটার এবং সোশ্যাল মিডিয়া ইউজারদের যথেষ্ট আকৃষ্ট করবে বলে আশা করা হচ্ছে।
আপকামিং Redmi Turbo 5 ফোনে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, ডুয়েল স্পিকার, X-axis linear motor, IR blaster এবং মেটাল মিডিল ফ্রেমের মতো ফিচার থাকবে। জল ও ধুলো থেকে সুরক্ষিত রাখার জন্য ফোনে IP68 এবং IP69 রেটিং যোগ করা হবে।
Redmi Turbo 5 স্মার্টফোনটি মূলত গেমিং প্রেমী, মাল্টিটাস্কিং এবং বড় ব্যাটারি পছন্দ করেন এমন ইউজারদের কাছে আকর্ষণীয় হয়ে উঠবে। একইসঙ্গে ফোনের হাই রিফ্রেশ রেট ডিসপ্লে এবং ফাস্ট চার্জিং ফিচারের জন্য সমস্ত ক্ষেত্রের ইউজারদের কাছে ভালো অপশন হতে পারে। ভারতের বাজায়ে ফোনটি iQOO, Realme এবং Poco এর মতো ব্র্যান্ডের স্মার্টফোনগুলির সঙ্গে প্রতিযোগিতায় নামতে পারে। তবে অফিসিয়ালি এই ফোনের স্পেসিফিকেশন ঘোষণার পরই, আমরা এই বিষয়ে সঠিক ধারণ দিতে পারব।
যারা বড় ব্যাটারি, শক্তিশালী প্রসেসর, প্রিমিয়াম ডিজাইন এবং গেমিং পারফরমেন্সের জন্য স্মার্টফোন খুঁজছেন, তাদের জন্য Redmi Turbo 5 স্মার্টফোনটি দারুণ বিকল্প হতে পারে। ইউজাররা আসন্ন ফোনটির জন্য অপেক্ষা করতে পারেন। আমরা লঞ্চের দিন অর্থাৎ 16 জুন Redmi Turbo 5 ফোনের সম্পূর্ণ ডিটেইলস পোস্টের মাধ্যমে জানিয়ে দেব।
