Home খবর ভারতের বাজারে লঞ্চ হল REDMI Turbo 5 স্মার্টফোন, পাওয়া যাবে 7540mAh ব্যাটারি এবং Dimensity 8500 Ultra প্রসেসর

ভারতের বাজারে লঞ্চ হল REDMI Turbo 5 স্মার্টফোন, পাওয়া যাবে 7540mAh ব্যাটারি এবং Dimensity 8500 Ultra প্রসেসর

Xiaomi এর সাব ব্রান্ড Redmi ভারতীয় বাজারে তাদের নতুন REDMI Turbo 5 স্মার্টফোনটি লঞ্চ করেছে। এই স্মার্ট ফোনটি এখনও পর্যন্ত কোম্পানির সবচেয়ে ফাস্ট এবং শক্তিশালী মিড রেঞ্জ Redmi স্মার্টফোন। যারা মাল্টিটাস্কিং, দীর্ঘক্ষণ পর্যন্ত গেমিং এবং হাই-পারফরমেন্স সহ স্মার্তফোন খুঁজছেন, সেইসব ইউজারদের কথা মাথায় রেখে REDMI Turbo 5 স্মার্টফোনটি ডিজাইন করা হয়েছে। এই স্মার্টফোনে শক্তিশালী প্রসেসর, বড় ব্যাটারি, ব্রাইট ডিসপ্লে এবং একাধিক প্রিমিয়াম ফিচার দেওয়া হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক REDMI Turbo 5 স্মার্টফোনের সম্পূর্ণ স্পেসিফিকেশন এবং প্রাইস ডিটেইলস সম্পর্কে।

REDMI Turbo 5 ফোনের দাম, সেল এবং অফার

ভারতের বাজারে REDMI Turbo 5 ফোনটি দুটি স্টোরেজ অপশনে লঞ্চ করা হয়েছে। এই ফোনের 8GB + 256GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 37,999 টাকা, তবে এই ভেরিয়েন্টি 2,000 টাকার অফার ডিসকাউন্ট সহ 35,999 টাকা দামে সেল করা হতে পারে। অন্যদিকে 12GB + 256GB স্টোরেজ অপশনের দাম 38,999 টাকা রাখা হয়েছে।

REDMI Turbo 5 স্মার্টফোনটি SBI Card, ICICI Bank বা Axis Bank ক্রেডিট কার্ড বা ক্রেডিট কার্ডের EMI এর মাধ্যমে কিনলে ইনস্ট্যান্ট 2,000 টাকার ডিসকাউন্ট পাওয়া যাবে। এছাড়া 9 মাস পর্যন্ত No Cost EMI অপশনও উপভোগ করা যাবে।

যারা REDMI Turbo 5 স্মার্টফোনটি কেনার কথা ভাবছেন, তাদের জানিয়ে রাখি আগামী 19 জুন দুপুর 12 টা থেকে ভারতে এর সেল শুরু হবে। একইসঙ্গে শাওমি ওয়েবসাইট, রিটেইল স্টোর এবং অনলাইন আমাজন সাইটের মাধ্যমে ফোনটি কেনা যাবে।

REDMI Turbo 5 ফোনের স্পেসিফিকেশন এবং ডিজাইন

REDMI Turbo 5 ফোনের উভয় প্যানেলে গ্লাস ফিনিশ দেওয়া হয়েছে। এই ফোনের থিকনেস মাত্র 8.18mm রাখা হয়েছে।। এই ফোনের রেয়ার প্যানেলে ক্যামেরার পাশে Redmi Pixel Matrix রিং লাইট রয়েছে, এটি কল, মিউজিক, গেমিং এবং নোটিফিকেশন আসা মাত্রই আলাদা আলাদা কালারে দেখা যাবে। একইসঙ্গে মজবুতির জন্য ফোনে এয়ারোস্পেস-গ্রেড মেটাল ফ্রেম এবং Corning Gorilla Glass 7i প্রোটেকশন যোগ করা হয়েছে। জল ও ধুলো থেকে সুরক্ষিত রাখার জন্য REDMI Turbo 5 স্মার্টফোনটিতে IP66, IP68, IP69 এবং IP69K রেটিং যোগ করা হয়েছে।

REDMI Turbo 5 ফোনে 6.59 ইঞ্চির 1.5K AMOLED ডিসপ্লে রয়েছে। এতে 12-বিট কালার, 3,500 নিটস পিক ব্রাইটনেস, AdaptiveSync 120Hz রিফ্রেশ রেট এবং 2560Hz ইনস্ট্যান্ট টাচ স্যাম্পেলিং রেট দেওয়া হয়েছে, ফলে স্মুথ গেমিং ও স্ক্রলিং উপভোগ করা যায়। এছাড়া চোখের সুরক্ষার জন্য ফোনটিতে 3840Hz PWM ডিমিং এবং TÜV Rheinland ট্রিপল সার্টিফিকেশন যোগ করা হয়েছে।

REDMI Turbo 5 স্মার্টফোনে 4nm ন্যানোমিটার ফেব্রিকেশন প্রসেসে তৈরি 3.4GHz ক্লক স্পীডযুক্ত MediaTek Dimensity 8500 Ultra প্রসেসর দেওয়া হয়েছে। এই ফোনটিতে LPDDR5X Ultra RAM এবং UFS 4.1 স্টোরেজ সাপোর্ট করে। কোম্পানির বক্তব্য অনুযায়ী ফোনটি 23 লক্ষের বেশি AnTuTu স্কোর পেয়েছে। একইসঙ্গে গেমিং চলাকালীন দুর্দান্ত এক্সপিরিয়েন্সের জন্য এতে WildBoost অপ্টিমাইজেশন, Game Turbo Mode এবং 3D IceLoop কুলিং সিস্টেম যোগ করা হয়েছে।

ফটোগ্রাফির জন্য REDMI Turbo 5 স্মার্টফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই স্মার্টফোনে OIS এবং EIS সাপোর্টেড 50MP Sony IMX882 প্রাইমারি সেন্সর রয়েছে, যা 4K 60fps ভিডিও রেকর্ডিং করতে সক্ষম। একইসঙ্গে এই সেটআপে 8MP আল্ট্রা-ওয়াইড ক্যামেরা দেওয়া হয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য ফোনে 20MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে। এছাড়া ক্যামেরা সিস্টেমে Turbo Snap ফিচার রয়েছে, এর সাহায্যে অত্যন্ত দ্রুত যে কোনো চলমান বস্তুর ক্রমাগত বেশ কয়েকটি ছবি তোলা যাবে। এই ফোনে AI Erase ও AI Expand এর মতো AI ফিচারও রয়েছে।

ব্যাটারির দিক দিয়ে REDMI Turbo 5 ফোনটি যথেষ্ট শক্তিশালী। কারণ এই স্মার্টফোনে 7,540mAh ব্যাটারি দেওয়া হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী ফোনটি একবার চার্জ করলেই 2 দিনের বেশি ব্যাকআপ পাওয়া যাবে। একইসঙ্গে বক্সে 100W HyperCharge ফাস্ট চার্জার যোগ করা হয়েছে। কোম্পানি জানিয়েছে ফোনটি প্রায় 30 মিনিটে 51 শতাংশ এবং প্রায় 70 মিনিটে সম্পূর্ণ চার্জ হয়ে যায়। একইসঙ্গে ফোনে 27W ওয়্যারর্ড রিভার্স চার্জিং সাপোর্ট করে, ফলে অন্যান্য ফোনও চার্জ করা যাবে।

REDMI Turbo 5 স্মার্টফোনটি Xiaomi HyperOS সহ কাজ করে। কোম্পানির পক্ষ থেকে এতে 4 বছরের Android আপডেট এবং 6 বছর পর্যন্ত সিকিউরিটি আপডেট দেওয়া হয়েছে।

REDMI Turbo 5 ফোনটিতে Circle to Search, Google Gemini AI এবং Xiaomi HyperIsland এর মতো ফিচার দেওয়া হয়েছে। কানেক্টিভিটির জন্য ফোনটিতে Wi-Fi 7, Bluetooth 6.0, IR Blaster এবং অফলাইন কমিউনিকেশন সাপোর্ট রয়েছে। অন্যদিকে দুর্দান্ত অডিওর জন্য ফোনে Dolby Atmos সাপোর্টেড ডুয়েল স্টিরিও স্পিকার রয়েছে যা 200 শতাংশ পর্যন্ত আউটপুট দিতে সক্ষম।

যারা বড় ব্যাটারি, ফাস্ট প্রসেসর স্মুথ গেমিং এবং দীর্ঘমেয়াদী সফটওয়্যার আপডেট সহ স্মার্তফোন খুঁজছেন, তাদের জন্য REDMI Turbo 5 ফোনটি দারুণ অপশন হবে। এছাড়া যারা আরও ভালো কোয়ালিটি সহ ফোন কিনতে চাইছেন, তাঁরা Samsung, Vivo বা OnePlus এর মতো ব্র্যান্ডের ফোনগুলি দেখতে পারেন।