Home খবর প্রকাশ্যে এল Redmi Turbo 5 স্মার্টফোনের ভারতীয় লঞ্চ ডেট, জেনে নিন কবে হবে লঞ্চ

প্রকাশ্যে এল Redmi Turbo 5 স্মার্টফোনের ভারতীয় লঞ্চ ডেট, জেনে নিন কবে হবে লঞ্চ

আগেই রেডমির পক্ষ থেকে অফিসিয়ালি জানানো হয়েছে তাদের ‘টার্বো সিরিজ’ এর নতুন Redmi Turbo 5 স্মার্টফোন পেশ করতে চলেছে। আপকামিং ফ্ল্যাগশিপ ফোনটি হাই-এন্ড স্পেসিফিকেশনের পাশাপাশি বড় ব্যাটারি এবং শক্তিশালী প্রসেসর সহ লঞ্চ করা হবে। ব্র্যান্ডের পক্ষ থেকে এখনও পর্যন্ত ফোনের লঞ্চ ডেট সম্পর্কে জানানো হয়নি, তবে লিকের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী আগামী 18 জুন Redmi Turbo 5 স্মার্টফোনটি লঞ্চ করা হতে পারে।

Redmi Turbo 5 ফোনের ভারতীয় লঞ্চ ডেট

স্মার্টপ্রিক্স ওয়েবসাইটের মাধ্যমে Redmi Turbo 5 ফোনের ভারতীয় লঞ্চ ডেট জানানো হয়েছে। এই টেক ওয়েবসাইট জানিয়েছে আগামী 18 জুন ভারতে কোম্পানি তাদের দুটি স্মার্টফোন লঞ্চ করবে। লিক অনুযায়ী এই দিন ভারতের বাজারে Redmi Turbo 5 এবং Redmi 17 5G ফোনদুটি পেশ করা হবে। কোম্পানির Redmi 17 5G ফোনের সম্পর্কে এখনও পর্যন্ত জানানো হয়নি, তবে ক্রমাগত Redmi Turbo 5 ফোনটি টিজ করা হচ্ছে।


শাওমি ইন্ডিয়া অফিসিয়াল ওয়েবসাইট এবং শপিং সাইট প্ল্যাটফর্ম আমাজনের মাধ্যমে Redmi Turbo 5 ফোনের মাইক্রোসাইট লাইভ হয়ে গেছে। এই সাইটের মাধ্যমে আপকামিং ফোনের ডিটেইলস শেয়ার করা হয়েছে। আগামী কয়েক দিনের মধ্যেই Redmi Turbo 5 ফোনটির ভারতীয় লঞ্চ ডেট অফিসিয়ালি জানানো হবে। তবে এই তারিখ 19 জুন হবে না কি অন্য কোনো দিন, তা জানার জন্য কোম্পানির অফিসিয়াল ঘোষণার জন্য অপেক্ষা করতে হবে।

Redmi Turbo 5 ফোনের স্পেসিফিকেশন ডিটেইলস

জানিয়ে রাখি চায়না মার্কেটে Redmi Turbo 5 ফোনটি লঞ্চ করা হয়ে গেছে। তাই ভারতের বাজারে আসন্ন Redmi Turbo 5 ফোনটিতে চীনের মডেলের মতো স্পেসিফিকেশন দেওয়া হবে বলে মনে করা হচ্ছে । এই ফোনে Mediatek Dimensity 8500 Ultra প্রসেসর থাকবে। 3ন্যানোমিটার ফেব্রিকেশন প্রসেসে তৈরি অক্টাকোর প্রসেসর, যা 3.4GHz ক্লক স্পীডে কাজ করতে সক্ষম। একইভাবে গ্রাফিক্সের জন্য ফোনে Mali-G720 জিপিইউ রয়েছে।

এই ফোনটি Android 16 বেসড Xiaomi HyperOS 3 অপারেটিং সিস্টেমে কাজ করে। হেভি প্রসেসিঙের সময় ফোনটির তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য এতে 3D আইস কুলিং সিস্টেম রয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী Redmi Turbo 5 ফোনে 2K এর চেয়েও বেশি ফ্রেম রেটে গেম খেলা যাবে। চীনে এই ফোনটি LPDDR5X Ultra RAM সহ পেশ করা হয়েছিল।

Redmi Turbo 5 ফোনে 2756 x 1268 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.59-ইঞ্চির ফুল এইচডি+ ডিসপ্লে দেওয়া হয়েছে। AMOLED প্যানেল দিয়ে তৈরি এই পাঞ্চ হোল স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট, Dolby Vision, 3840Hz PWM ডিমিং এবং 3500nits পীক ব্রাইটনেস সাপোর্ট করে। এই ডিসপ্লেতে Wet Hand Touch 2.0 ফিচার এবং 3D আলট্রাসনিক ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যোগ করা হয়েছে।

Redmi Turbo 5 ফোনে ফটোগ্রাফির জন্য ডুয়েল রেয়ার ক্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। এই সেট‌আপে f/1.5 অ্যাপার্চারযুক্ত 50MP প্রাইমারি Sony IMX882 OIS সেন্সর এবং f/2.2 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 8MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স যোগ করা হয়েছে। এক‌ইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনে 20MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে। ফোনটির ভারতীয় মডেলেও এই একই ক্যামেরা কনফিগারেশন পাওয়া যাবে।

পাওয়ার ব্যাক‌আপের জন্য Redmi Turbo 5 ফোনে 7560mAh ব্যাটারি দেওয়া হয়েছে। ভারতের বাজারেও সমান ব্যাটারি ক্যাপাসিটি সহ ফোনটি লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে। এই ফোনটির ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 100W ওয়্যার্ড ফাস্ট চার্জিং ফিচার যোগ করা হয়েছে। এর সঙ্গে এই ফোনটি 27W ওয়্যার্ড রিভার্স চার্জিং সাপোর্ট করে।