Home খবর লঞ্চের আগেই গীকবেঞ্চে লিস্টেড হল Redmi Turbo 5 Pro Max স্মার্টফোন, প্রকাশ্যে এল পারফরমেন্স স্কোর

লঞ্চের আগেই গীকবেঞ্চে লিস্টেড হল Redmi Turbo 5 Pro Max স্মার্টফোন, প্রকাশ্যে এল পারফরমেন্স স্কোর

এই মাসের শেষের দিকে Redmi তাদের Turbo 5 Max সিরিজ লঞ্চের প্রস্তুতি নিচ্ছে। ফোনের টিজার প্রকাশ্যে এসেছিল। এবার বেঞ্চমার্কিং সাইট গীকবেঞ্চে নতুন Redmi ফোনটি দেখা গেছে। এই লিস্টিঙের মাধ্যমে ফোনটিতে আপকামিং MediaTek প্রসেসর থাকবে বলে জানা গেছে। গীকবেঞ্চ লিস্টিঙে ফোনটি 2602BRT18C মডেল নাম্বার সহ প্রকাশ্যে এসেছে। এটি Redmi Turbo 5 Pro Max ফোন হবে বলে মনে করা হচ্ছে।

বেঞ্চমার্কিং সাইট গীকবেঞ্চে আপকামিং রেডমি ফোনটি সিঙ্গেল কোর টেস্টে 2,656 এবং মাল্টি-কোর টেস্টে 8,377 স্কোর পেয়েছে। লিকের মাধ্যমে ফোনের প্রসেসর সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে। বেঞ্চমার্কং লিস্টিং অনুযায়ী এই চিপসেটে 1+3+4 এর CPU কনফ্রিগ্রেশন দেওয়া হয়েছে। এতে 3.73GHz ক্লক স্পীডযুক্ত একটি প্রাইম কোর, 3.30GHz ক্লক স্পীডযুক্ত তিনটি হাই-পারফরমেন্স কোর এবং 2.40GHz ক্লক স্পীডযুক্ত চারটি এফিসিয়েন্সি কোর রয়েছে।

গ্রাফিক্সের জন্য ফোনটিতে Immortalis-G925 MC12 GPU রয়েছে, ফলে এতে ফ্ল্যাগশিপ-লেভেলের গেমিং এবং হাই-এন্ড গ্রাফিক্স এক্সপিরিয়েন্স পাওয়া যাবে। লিস্টিঙের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী এটি MediaTek এর আপকামিং Dimensity 9500s চিপসেট হতে পারে। রিপোর্ট অনুযায়ী 15 জানুয়ারী MediaTek এর নতুন SoC অফিশিয়ালি লঞ্চ করা হতে পারে। এর কিছুদিন পরেই Redmi তাদের নতুন Turbo সিরিজের স্মার্টফোনটি বাজারে পেশ করতে পারে বলে আশা করা হচ্ছে।

এখনও পর্যন্ত Redmi Turbo 5 Pro Max ফোনের ফিচার সম্পর্কে বেশি কিছু জানানো হয়নি, তবে আপকামিং ফোনের রেন্ডার অনলাইনের মাধ্যমে লিক হয়েছে। লিকের মাধ্যমে প্রকাশ্যে আসা রেন্ডারে ফোনটির ব্যাক প্যানেলে ডুয়েল ক্যামেরা সেটআপ রয়েছে। আগের Turbo 4 এবং Turbo 4 Pro ফোনগুলিতে ভার্টিক্যাল ক্যামেরা ডিজাইন ছিল, এবার নতুন মডেলের ক্যামেরাগুলি হরিজন্টালের মতো ওভাল-শেপ ক্যামেরা মডিউলের ভেতরে রাখা হয়েছে। এই ডিজাইনের জন্য ফোনটিতে একটি নতুন লুক উপভোগ করা যাবে।

ফোনটির ফ্রন্টের ডিজাইন Redmi এর উপস্থিত স্মার্টফোনগুলির মতো হতে পারে। এই ফোনটিতে স্লিম বেজেল সহ মাঝখানে পাঞ্চ-হোল কাটআউট রয়েছে। এতে সেলফি ক্যামেরা দেওয়া হতে পারে। ফোনটির সাইটে পাওয়ার এবং ভলিউম বাটন দেওয়া হয়েছে।

যারা হাই-পারফরমেন্স এবং মোবাইল গেমিং করতে পছন্দ করেন, তাদের জন্য আপকামিং Redmi Turbo 5 Pro Max ফোনটি ভালো অপ্সাহন হতে পারে। আসন্ন ফোনটি iQOO Neo 10, Realme GT 7 এবং OnePlus Nord 5 ফোনগুলির প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারে। তবে অফিসিয়াল তথ্য প্রকাশ্যে এলেই ফোনের সঠিক প্রতিযোগিতা সম্পর্কে ধারনা করা যাবে।

যারা ভবিষ্যতে নতুন ফোন কেনার পরিকল্পনা করছেন, তাদের জন্য Redmi Turbo 5 Pro Max ফোনটি একটি দারুণ অপশন হতে পারে। ইউজাররা আপকামিং ফোনটির জন্য অপেক্ষা করতে পারেন। এই বিষয়ে নতুন তথ্য আসা মাত্রই আমরা পোস্টের মাধ্যমে জানিয়ে দেব।