Home খবর Dimensity 8500 Ultra চিপসেট সহ লঞ্চ হতে পারে Redmi Turbo 5 স্মার্টফোন, প্রকাশ্যে এল ডিটেইলস

Dimensity 8500 Ultra চিপসেট সহ লঞ্চ হতে পারে Redmi Turbo 5 স্মার্টফোন, প্রকাশ্যে এল ডিটেইলস

কয়েক দিন আগেই Redmi Turbo 5 ফোনটির ডিটেইলস প্রকাশ্যে এসেছিল। এবার টিপস্টার যোগেশ ব্রার ফোনটির প্রসেসর সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য জানিয়েছে। আপকামিং Turbo 5 ফোনটি গ্লোবাল বাজারে POCO X8 Pro নামে লঞ্চ করা হতে পারে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Redmi Turbo 5 ফোনের লিক ডিটেইল সম্পর্কে।

Redmi Turbo 5 এর ডিটেইল (লিক)

জানিয়ে রাখি আগামী কয়েক মাসের মধ্যে Redmi তাদের Turbo 5 সিরিজ লঞ্চ করতে পারে। এই সিরিজের অধীনে Redmi Turbo 5 ও Redmi Turbo 5 Pro ফোনগুলি পেশ করা হবে বলে আশা করা হচ্ছে। 2026 সালের এপ্রিল থেকে জুন মাসের মধ্যে Redmi Turbo 5 Pro ফোনটি লঞ্চ করা হতে পারে। তবে 2026 সালের শুরুতে Redmi Turbo 5 ফোনটি লঞ্চ করা হতে পারে। আগের লিক অনুযায়ী প্রো মডেলে 8,000mAh চেয়ে বেশি ব্যাটারি থাকতে পারে। অর্থাৎ ফোনটিতে দীর্ঘক্ষণ পর্যন্ত ব্যাকআপ পাওয়া যাবে। অন্যদিকে রিপোর্ট অনুযায়ী Turbo 5 ফোনটি গ্লোবাল বাজারে Poco X8 Pro এবং Turbo 5 Pro ফোনটি Poco F8 ফোনের হিসাবে রিব্র্যান্ড করা হতে পারে।

Redmi Turbo 4 এর স্পেসিফিকেশন