বর্তমানে Redmi তাদের Turbo সিরিজের নতুন Redmi Turbo 6 Max স্মার্টফোনের ওপর কাজ শুরু করে দিয়েছে। অন্যদিকে লঞ্চের আগেই লিকের মাধ্যমে ফোনের রেন্ডার প্রকাশ্যে এসেছে। এই রেন্ডারের মাধ্যমে ফোনের ডিজাইন প্রথম দেখা গেছে। রিপোর্ট অনুযায়ী এবার কোম্পানির পক্ষ থেকে আপকামিং ফোনে সম্পূর্ণ নতুন হরিজেন্টাল ক্যামেরা মডিউল দেওয়া হতে পারে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Redmi Turbo 6 Max ফোনের লিক রেন্ডার ডিটেইলস সম্পর্কে।
লিক হল Redmi Turbo 6 Max ফোনের ডিজাইন
লিক রিপোর্ট অনুযায়ী Redmi Turbo 6 Max ফোনের ডিজাইন আগের Redmi স্মার্টফোনের থেকে সম্পূর্ণ আলাদা হতে পারে। প্রকাশ্যে আসা রেন্ডারে ফোনের রেয়ার প্যানেলে হরিজেন্টাল ক্যামেরা মডিউল রয়েছে। ফোনটিতে ফ্ল্যাট ফ্রেম এবং অত্যন্ত স্লিম বডি দেওয়া হতে পারে। সবচেয়ে বড় বিশেষত্ব হল এত বড় ব্যাটারি থাকা সত্ত্বেও ফোনটির লুক যথেষ্ট স্লিম দেখাচ্ছে।
লিক হল Redmi Turbo 6 Max ফোনের স্পেসিফিকেশন
লিক অনুযায়ী Redmi Turbo 6 Max ফোনে 7-ইঞ্চির ফ্ল্যাট 2K ডিসপ্লে দেওয়া হতে পারে। প্রসেসিঙের জন্য ফোনে MediaTek Dimensity 9500s বা Dimensity 9600s প্রসেসর থাকবে বলে আশা করা হচ্ছে। কিছু দিন আগেই এক টিপস্টার জানিয়েছিল ফোনে MediaTek Dimensity 9000-সিরিজের প্রসেসর দেওয়া হতে পারে। ফোনটিতে প্রায় 10,000mAh ব্যাটারি দেওয়া হতে পারে। বর্তমানে এখনও পর্যন্ত ফোনের ক্যামেরা সেন্সর, ফাস্ট চার্জিং স্পীড, RAM, স্টোরেজ ভেরিয়েন্ট এবং দাম সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে আসেনি।
কবে হতে পারে লঞ্চ?
রিপোর্ট অনুযায়ী 2027 সালের প্রথম কোয়ার্টারে Redmi Turbo 6 Max ফোনটি লঞ্চ করা হতে পারে। আগের রিপোর্ট অনুযায়ী 2027 সালের জানুয়ারি মাসে ফোনটি পেশ করা হবে বলে শোনা গিয়েছিল। তবে কোম্পানির পক্ষ থেকে লঞ্চ ডেট সম্পর্কে এখনও পর্যন্ত কিছু জানানো হয়নি।
এই বছর চীনে Redmi তাদের Redmi Turbo 5 Max ফোনটি লঞ্চ করেছিল। এই ফোনে 6.83-ইঞ্চির AMOLED ডিসপ্লে, MediaTek Dimensity 9500s প্রসেসর, 9,000mAh ব্যাটারি এবং 100W ওয়্যারড ফাস্ট চার্জিং ফচার দেওয়া হয়েছিল। একইসঙ্গে ফোনে 50MP ডুয়েল রেয়ার ক্যামেরা, 20MP সেলফি ক্যামেরা, 27W ওয়্যারড রিভার্স চার্জিং ফিচার এবং জল ও ধুলো থেকে সুরক্ষিত রাখার জন্য এতে IP66, IP68, IP69 ও IP69K রেটিং রয়েছে।
আগের মডেলের ফিচার এবং লিক ডিটেইলস দেখে মনে করা হচ্ছে আপকামিং Redmi Turbo 6 Max ফোনটি দারুণ অপশন হতে পারে। যারা আগামী মাসের মধ্যে ফোন কিনতে চাইছেন, তাঁরা Redmi Turbo 6 Max ফোনটির জন্য অপেক্ষা করতে পারেন।










