Redmi Turbo 6 সিরিজে থাকতে পারে 10000mAh ব্যাটারি এবং 7 ইঞ্চির ডিসপ্লে, লিক হল ফিচার

Xiaomi এর সাব-ব্র্যান্ড Redmi তাদের আপকামিং Turbo সিরিজ লঞ্চের প্রস্তুতি নিচ্ছে। জানিয়ে রাখি এই বছর চীনে কোম্পানি তাদের Redmi Turbo 5 এবং Turbo 5 Max ফোনগুলি লঞ্চ করেছিল। এবার নেক্সট জেনারেশন Redmi Turbo 6 সিরিজের ওপর কাজ শুরু করে দিয়েছে। রিপোর্ট অনুযায়ী এই সিরিজের অধীনে Redmi Turbo 6 এবং Redmi Turbo 6 Max ফোন দুটি লঞ্চ করা হতে পারে।

টিপস্টার Smart Pikachu ওয়েইবোতে Redmi Turbo 6 সিরিজের সম্ভাব্যও স্পেসিফিকেশন শেয়ার করেছে। লিক অনুযায়ী নতুন Turbo সিরিজে বড় ডিসপ্লে, শক্তিশালী প্রসেসর এবং 10000mAh বড় ব্যাটারির মতো ফিচার দেওয়া হতে পারে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Redmi Turbo 6 সিরিজের সম্ভাব্য ডিটেইলস সম্পর্কে।

লিক হল Redmi Turbo 6 সিরিজের স্পেসিফিকেশন

লিক অনুযায়ী Redmi Turbo 6 ফোনে MediaTek Dimensity 8 সিরিজের নতুন প্রসেসর দেওয়া হতে পারে। এই ফোনে আপকামিং MediaTek Dimensity 8600 প্রসেসরটি দেওয়া হবে বলে মনে করা হচ্ছে। এটি TSMC এর 3nm প্রসেস টেকনোলোজি সহ তৈরি করা হতে পারে।

Redmi Turbo 6 ফোনে 7 ইঞ্চির ডিসপ্লে এবং 10000mAh ব্যাটারি দেওয়া হবে জানা গেছে। প্রকাশ্যে আসা তথ্য সঠিক হলে Redmi Turbo 6 ফোনের বড় ব্যাটারি এবং বড় ডিসপ্লের জন্য গেমিং এবং মাল্টিমিডিয়া ব্যাবহারকারি ইউজারদের কাছে আকর্ষণীয় হয়ে উঠতে পারে।

লিকের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী Redmi Turbo 6 Max ফোনে শক্তিশালী Dimensity 9 সিরিজের চিপসেট দেওয়া হতে পারে। ফোনটিতে নতুন Dimensity 9600s প্রসেসর থাকবে বলে আশা করা হচ্ছে, এখনও পর্যন্ত অফিসিয়ালি এই প্রসেসরের নাম সম্পর্কে জানানো হয়নি।

আগের রিপোর্ট অনুযায়ী Redmi Turbo 6 Max ফোনে 2K রে জোলিউশন সহ ডিসপ্লে থাকতে পারে। ফোনে আল্ট্রাসোনিক ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, মেটাল মিডিল ফ্রেম এবং IP68/IP69 রেটিং এর মতো ফিচার থাকবে বলে আশা করা হচ্ছে। ফোনে আল্ট্রাসোনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের সিকিউরিটির পাশাপাশি দারুণ আনলকিং এক্সপিরিয়েন্স পাওয়া যাবে। এছাড়া ফোনটি সম্ভাব্য 2K ডিসপ্লে এবং শক্তিশালী প্রসেসর সহ গেমিং ক্যাটাগরিতে দারুণ বিকল্প হয়ে উঠতে পারে।

Redmi Turbo 6 সিরিজের লঞ্চ টাইমলাইন

Redmi এর পক্ষ থেকে এখনও পর্যন্ত Turbo 6 সিরিজের লঞ্চ সম্পর্কে অফিসিয়ালি ঘোষণা করা হয়নি, তবে লিক অনুযায়ী 2027 সালের জানুয়ারি মাসে চীনে Redmi Turbo 6 Max ফোনটি লঞ্চ করা হতে পারে। অন্যদিকে সিরিজের বেস মডেল সম্পর্কে এখনও কিছু জানা যায়নি।

Redmi Turbo 6 সিরিজের অধীনে 10000mAh ব্যাটারি, নতুন Dimensity চিপসেট এবং হাই-এন্ড ডিসপ্লে ফিচার সহ বাজারে লঞ্চ করা হলে, আপকামিং স্মার্টফোনটি একটি ভালো অপশন হতে পারে।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here