Home খবর Jio এর 152 টাকার এই প্ল‍্যানটিতে 2GB ডেটা সারা মাস পাওয়া যাবে

Jio এর 152 টাকার এই প্ল‍্যানটিতে 2GB ডেটা সারা মাস পাওয়া যাবে

Reliance Jio এর কাছে শুরু থেকেই আলাদা আলাদা দামের বহু রিচার্জ প্ল‍্যানের একটি বড়ো তালিকা আছে। যদি আপনিও জিওর কোনো প্রিপেইড প্ল‍্যান সম্পর্কে জানতে চান তাহলে আপনি Jio.com এ গিয়ে খুব সহজেই সেটি জানতে পারবেন। কিন্তু এরপরেও কিছু গ্রাহকের সঠিক রিচার্জ প্ল‍্যান বেছে নিতে অসুবিধা হয়। এই জন্য আমরা আপনাকে জিওফোন (Jio Phone) এর একটি সস্তা প্ল‍্যানে‌র সম্পর্ক বলবো, এই রিচার্জে আপনি প্রতিদিন 2জিবি ডেটা পাবেন। এই প্ল‍্যানে‌র দাম 152 টাকা। আসুন এই প্ল‍্যানে‌র সম্পর্কে সবকিছু জেনে নিই।

Jio এর 152 টাকার প্ল‍্যান

নোট: আমাদের মতে এই প্ল‍্যানটি তখন সঠিক হবে, যখন আপনার Jio Phone ডেটা কম হয়ে যাচ্ছে। সারা মাসের জন্য আপনার ডেটার প্রয়োজন মেটানোর জন্যে তখন এই রিচার্জ‌টি করাতে পারেন।

Jio Phone Next এর স্পেসিফিকেশন

আপনাকে বলে দিই যে কোম্পানির Jio Phone Next 4G এর সেল শুরু হয়ে গেছে। আপনি যদি এই ফোনটি কিনতে ইচ্ছুক তাহলে তার আগে আমরা আপনাকে এই ফোনের স্পেসিফিকেশন্স সম্পর্কে জানিয়ে দিতে চলেছি। এই ফোনটিকে কোম্পানি 5.45 ইঞ্চির এইচডি ডিসপ্লে‌তে পেশ করেছে। ফোনটির স্ক্রিন রেজল্যুশন 720 × 1440 পিক্সেল। ফোনটির স্ক্রিনে কর্নিং গোরিলা গ্লাস-3 এর কোটিং দেওয়া আছে। কোম্পানি এই ফোনটিকে কোয়ালকমের স্ন‍্যাপড্রাগন 215 চিপসেটে পেশ করেছে এবং আপনি কোয়াডকোর প্রসেসর দেখতে পাবেন। এর সাথেই 2 জিবি র‍্যাম মেমোরি সহ 32 জিবির স্টোরেজ দেওয়া আছে। ফোনটিতে মেমোরি কার্ডের স্লট দেওয়া আছে এবং আপনি মেমোরি কার্ডের ব‍্যবহার করে 512 জিবি পর্যন্ত ব‍্যবহার করতে পারবেন।

ক‍্যামেরা‌র কথা বলা হলে Jio Phone Next এ 13 মেগাপিক্সেলের রেয়ার ক‍্যামেরা এবং 8 মেগাপিক্সেলের সেল্ফি ক‍্যামেরা আছে আর এই ফোনে নাইট মোড এবং প্রোট্রেট মোড‌ও দেওয়া আছে। এছাড়া পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এই ফোনে 3500 এম‌এএইচের ব‍্যাটারী দেওয়া আছে এবং 7.5 ওয়াটের চার্জিং সাপোর্ট করে। কোম্পানি দাবি করেছে যে একবার সম্পূর্ণ চার্জ করলে এই ফোনটি 36 ঘন্টা পর্যন্ত টক টাইম প্রদান করতে সক্ষম। এই ফোনটি জিও এবং গুগলে‌র মিলিত হয়ে বানানো যা অ্যান্ডয়েড অপারেটিং সিস্টেম 11 এ কাজ করবে এবং এই ফোনে কাস্টম ইউআই দেখা যাবে যেটিকে কোম্পানি প্রগতি ওএসের নাম দিয়েছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন